Special model test for annual exam 2024 class 6 math
গণিত
সময় : ৩ ঘণ্টা ষষ্ঠ শ্রেণি পূর্ণমান : ১০০
ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)
বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ) ১ × ১৫ = ১৫
১. কাজের পরিমাণ ঠিক থাকলে লোক সংখ্যা কমালে ঐ কাজ করতে সময়ের কী পরিবর্তন হবে?
(ক) সময় বেশি লাগবে
(খ) সময় একই লাগবে
(গ) সময় কম লাগবে
(ঘ) সময় দ্বিগুণ লাগবে
২. শিল্পি গণিতের একটি অধ্যায়ের ৫৬% অঙ্ক শেষ করল। সে ঐ অধ্যায়ের কত অংশ শেষ করল?
(ক) ৫৬
(খ) ৬০
(গ) \[\frac{৫৬}{১০}\]
(ঘ) \[\frac{৫৬}{১০০}\]
৩. মিনার ভর ১৪ কেজি এবং মিঠুর ভর ৭ কেজি হলে তাদের ভরের অনুপাত কত?
(ক) ২ : ১
(খ) ৭ : ২
(গ) ৭ : ৩
(ঘ) ৭ : ৪
৪. মেট্রিক পদ্ধতি পরিমাপের বৈশিষ্ট্য হলো এটি —
(ক) দশগুণ
(খ) দশ গুণোত্তর
(গ) একশ গুণোত্তর
(ঘ) একশ গুণ
৫. মিটারের সংজ্ঞায় আলোর ১ সেকেন্ডের কত ভাগ সময়ের দৈর্ঘ্য নেওয়া হয়েছে?
(ক) ২৯,৯২,৯৭,৪৮৫ ভাগ
(খ) ১০ ভাগ
(গ) ২৯,৯৭,৯২,৪৫৮ ভাগ
(ঘ) ১০০ ভাগ
৬. কী ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার পরিবর্তে যেকোনো সংখ্যা বিবেচনা করতে পারি?
(ক) অক্ষর প্রতীক
(খ) সংখ্যা প্রতীক
(গ) প্রক্রিয়া চিহ্ন
(ঘ) অঙ্ক
৭. যেসব পদের বীজগণিতীয় উৎপাদক একই তাদের কী পদ বলে?
(ক) সদৃশ
(খ) বিসদৃশ
(গ) অর্ধসদৃশ
(ঘ) কোনটিই নয়
৮. সমীকরণের সমাধান প্রক্রিয়ায় কোনটির মান বের করা হয়?
(ক) ধ্রুবকের
(খ) চলকের
(গ) প্রতীকের
(ঘ) ক ও খ
৯. নিচের কোনটি সরল সমীকরণ?
(ক) x + y2 = 5
(খ) x2 + y = 5
(গ) x + y = 5
(ঘ) 2x2 + y = 6
model test for annual exam
১০. দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোণগুলো —————- হয়?
(ক) সমকোণ
(খ) বিপ্রতীপ কোণ
(গ) সন্নিহিত কোণ
(ঘ) ৬০0 কোণ
১১. ত্রিভুজের বাহুগুলোর সমষ্টিকে কী বলে?
(ক) সমবিন্দু
(খ) পরিকেন্দ্র
(গ) পরিসীমা
(ঘ) ত্রিভুজক্ষেত্র
১২. কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো ৯০ হলে চতুর্ভুজটি নিচের কোনটি?
(ক) সামান্তরিক
(খ) রম্বস
(গ) বর্গ
(ঘ) আয়ত
১৩. ২১, ৩২, ৪৫, ৪৮, ৩৯ উপাত্তের ক্ষেত্রে —
i. গড় ৩৭ ii. মধ্যক ৩৯ iii. প্রচুরক নেই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) iiও iii
(ঘ) i, ii ও iii
নিচের তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
১০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো : ৮৫, ৮০, ৯৫, ৯০, ৯৫, ৮৭, ৯৫, ৯০, ৯৫ ও ১০০।
১৪. মধ্যক মান কোন দুইটি নম্বরের গাণিতিক গড়?
(ক) ৮০, ৮৫
(খ) ৮৫, ৯০
(গ) ৯০, ৯৫
(ঘ) ৯৫, ১০০
১৫. মধ্যক কত?
(ক) ৯০.৫
(খ) ৯২.৫
(গ) ৯৫.৫
(ঘ) ৯৭.৫
এককথায় উত্তর দাও : ১ × ১০ = ১০
১৬. ১ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে এরূপ ১০ জন লোকের ঐ কাজ করতে কত সময় লাগবে?
১৭. একটি লাঠির ১০ ভাগের ৬ ভাগে রং করা হলে তা ভগ্নাংশ আকারে কীভাবে প্রকাশ করতে পারি?
১৮. যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে কী বলে?
১৯. গণিতের কোন শাখা সকল শাখার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
২০. বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে কী বলে?
২১. ওজন পরিমাপের জন্য কী ব্যবহার করা হয়?
২২. যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই তাকে কী বলে?
২৩. বড়ো বাক্স ছোটো বাক্সের ১৬ গুণ জায়গা থাকলে বড়ো বাক্সের আয়তন কত?
২৪. কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করে কী পাওয়া যায়?
২৫. চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন হয় তাকে কী বলে?
খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)
১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ২ × ১৩ = ২৬
(ক) ৮ কেজি চালের দাম ৩০৪ টাকা হলে, ৫ কেজি চালের দাম কত?
(খ) তমাল ১০ মিটার লম্বা একটি বাঁশের ৬ মিটার সবুজ রং করল। তমাল ঐ বাঁশের শতকরা কত মিটার সবুজ রং করল।
(গ) একটি গাছের মোট ৭৫টি পেয়ারার মধ্যে ১৫টি পেয়ারা পাকা। কাঁচা ও পাকা পেয়ারার অনুপাত কত?
(ঘ) ৫ টাকা মুদ্রার পুরুত্ব ০.২ সেমি হলে ১৫টি মুদ্রার উচ্চতা কত মিমি?
(ঙ) সাবিহা মেলা থেকে ৫ গজ ফিতা কিনলো। সে কত ফুট ফিতা কিনলো?
(চ) রনির বয়স জনির বয়সের অর্ধেকের চেয়ে ৪ বছর বেশি। জনির বয়স ১২ বছর হলে দুই জনের বয়সের তুলনা করো।
(ছ) একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৬ মিটার বেশি। প্রস্থ ী মিটার হলে পরিসীমা কত?
(জ) 3x – 1 = 29 সমীকরণের সমাধান কর।
(ঝ) মনীষার মায়ের বর্তমান বয়স মনীষার বর্তমান বয়সের চারগুণ। ৭ বছর পর তাদের দুজনের বয়সের যোগফল ৪৯ বছর হবে। এক চলকবিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে তাদের বর্তমান বয়স নির্ণয় করো।
(ঞ) একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার এবং প্রস্থ ৯ মিটার। প্রতি মিটার ১৮ টাকা দরে বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?
(ট) একটি বড়ো বাক্স পূর্ণ করতে ২৭ ঘন সে.মি. আয়তনবিশিষ্ট ১০টি ছোটো বাক্সের প্রয়োজন হলে বড়ো বাক্সটির আয়তন নির্ণয় করো।
(ঠ) একটি ক্রিকেট খেলার প্রথম ৬ ওভারে সংগৃহীত রানের তালিকা :
| ওভার | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ |
| রান | ৪ | ৭ | ৮ | ৫ | ১০ | ৮ |
প্রদত্ত উপাত্তের গড় রান নির্ণয় করো।
(ড) কোনো উপাত্তের সাংখ্যিক মান ২, ৩, ৬, ৭, ৮, ৮, ৯, ১১, ১২ হলে এর প্রচুরক নির্ণয় করো।
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭) ৭ × ৭ = ৪৯
২। একটি ভবন তৈরি করতে ৪৫০ জন শ্রমিকের ৩০ দিন সময় প্রয়োজন।
(ক) ২০ দিনে কাজটি সম্পন্ন করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? ৩
(খ) শ্রমিকের সংখ্যা ১৫০ জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে? ৪
৩। একটি ভবন তৈরি করতে ৪৫০ জন শ্রমিকের ৩০ দিন সময় লাগে।
(ক) ২০ দিনে কাজটি সম্পন্ন করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? ৩
(খ) শ্রমিকের সংখ্যা ১৫০ জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে? ৪
৪। সিনথিয়াদের ৫ তলা বাড়ির প্রতিটি তলায় ১০টি করে সিঁড়ি রয়েছে। প্রতিটি সিঁড়ির উচ্চতা ১৫ সেন্টিমিটার।
(ক) বাড়িতে মোট কতটি সিঁড়ি রয়েছে? ১
(খ) ঐ বাড়ির মোট সিঁড়ির উচ্চতা কত সেন্টিমিটার? ৩
(গ) মোট সিঁড়ির উচ্চতাকে মিটারে প্রকাশ করো। ৩
৫। P = a + b, Q = a – b, R = a2 + ab + b2, S = a2 – ab + b2 চারটি বীজগাণিতীয় রাশি।
(ক) Q – P = কত? ২
(খ) P + Q + R + S = কত? ২
(গ) (P – Q) – (R – S) এর মান নির্ণয় কর। ৩
৬।
(ক) টেবিলের অর্ধ পরিসীমা কত? ৩
(খ) টেবিলটির ক্ষেত্রফল x এর মাধ্যমে বের করো। x এর মান ২ হলে ক্ষেত্রফল কত বর্গমিটার নির্ণয় করো। ৪
৭। x প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে y টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য ২০ টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য ১৫ টাকা।
(ক) xএবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। ১
(খ) y এর মান নির্ণয় কর যখন x = 25. ৩
(গ) x এর মান নির্ণয় কর যখন y = 255. ৩
৮। তাহিয়া দোকানে গিয়ে x টাকা মূল্যের 6 প্যাকেট বিস্কুট কিনে দোকানদারকে ১০০ টাকার একটি নোট দিলো। দোকানদার তাকে 40 টাকা ফেরত দেয়।
(ক) প্রদত্ত ঘটনাটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ১
(খ) তাহিয়ার কেনা প্রতিটি প্যাকেট বিস্কুটের মূল্য কত হতে পারে? ৩
(গ) প্রতি প্যাকেট বিস্কুটের মূল্য ৫টি চকলেটের মূল্যের সমান হলে, ১টি চকলেটের মূল্য কত? ৩
৯। একটি আয়তাকার শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ১১ মিটার।
(ক) শ্রেণিকক্ষের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। ২
(খ) এমন আকারের বর্গাকার টাইলস নির্বাচন করো যা দিয়ে সহজে শ্রেণিকক্ষটি পূরণ করা যায়। ২
(গ) এবার কতগুলো টাইলস লাগবে তার একটি আনুমানিক হিসাব করো। ৩
১০। বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারণিতে দেওয়া হলো :
| ওভার | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
| রান | ১০ | ৮ | ৫ | ৭ | ২ | ৪ | ৭ | ১২ | ৩ | ৪ |
(ক) ১০ ওভারে মোট রান সংখ্যা কত? ১
(খ) রানের উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। ২
(গ) প্রদত্ত তথ্যের আলোকে রেখাচিত্র অঙ্কন করো। ৪
১১। ৬ষ্ঠ শ্রেণির ২০ জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
৭৫, ৬০, ৭১, ৬০, ৮০, ৭৮, ৯০, ৭৫, ৮০, ৯২, ৮০, ৯০, ৯৫, ৯০, ৮৫, ৯০, ৭৮, ৭৫, ৯০, ৮৫।
(ক) উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ১
(খ) প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। ৩
(গ) প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। ৩