Class 8 Math exam prep with this special model test
Special model test for Class 8 Math Annual Exam 2024 || ক্লাস ৮ গণিত বার্ষিক পরীক্ষা ২০২৪ এর জন্য বিশেষ মডেল টেস্ট,Class 8 Math Annual Exam 2024 Special Model Test || ২০২৪ ক্লাস ৮ গণিত বার্ষিক পরীক্ষা জন্য মডেল টেস্ট,Special Model Test for Class 8 Math Exam 2024 || ২০২৪ ক্লাস ৮ গণিত পরীক্ষা বিশেষ মডেল টেস্ট,Class 8 Math Annual Exam 2024 Model Test || ক্লাস ৮ গণিত বার্ষিক পরীক্ষা ২০২৪ মডেল টেস্ট,Special model test for Class 8 Math Annual Exam 2024 || বিশেষ মডেল টেস্ট ক্লাস ৮ গণিত বার্ষিক পরীক্ষা ২০২৪
গণিত
সময় : ৩ ঘণ্টা অষ্টম শ্রেণি পূর্ণমান : ১০০
ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)
বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ) ১× ১৫ = ১৫
১. ঘনক কত মাত্রার বস্তু?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) কোনোটিই নয়
২. 3′ × 3′ × 3′ আকারে ডিমের খাচায় 1′ × 1′ × 6″ আকারের কয়টি ডিমের বক্স রাখা যাবে?
(ক) ৯টি
(খ) ১৮টি
(গ) ২৭টি
(ঘ) ৫৪টি
৩. P = 1200 টাকা, r = 5% এবং n = 2 হলে, I = কত?
(ক) ৮০ টাকা
(খ) ১২০০ টাকা
(গ) ৬০০০ টাকা
(ঘ) ১২০ টাকা
৪. প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর হিসাবকৃত মুনাফাকে কী বলে?
(ক) মুনাফা
(খ) সরল মুনাফা
(গ) মূলধন
(ঘ) চক্রবৃদ্ধি মুনাফা
৫. লাভ বা ক্ষতি কীসের উপর নির্ভর করে?
(ক) বিক্রয়মূল্য
(খ) আনুষাঙ্গিক খরচ
(গ) ক্রয়মূল্য
(ঘ) সবগুলো
৬. কোনো বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে কী বলা হয়?
(ক) কোটি
(খ) অতিভুজ
(গ) ভুজ
(ঘ) খ ও গ উভয়ই
৭. আনুভূমিক দূরত্বের সাথে উল্লম্ব দূরত্বের অনুপাতকে বলা হয়-
(ক) স্থানাঙ্ক
(খ) আনত
(গ) সমপাতিত রেখা
(ঘ) ক ও খ উভয়ই
৮. ঢালকে কোন অক্ষের সাথে আনত বিবেচনা করা হয়?
(ক) x-অক্ষ
(খ) y-অক্ষ
(গ) উল্লম্ব অক্ষ
(ঘ) ক ও গ উভয়ই
নিচের চিত্র হতে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :

O বিন্দু বৃত্তের অন্তঃকেন্দ্র।
৯. ΔABC সমদ্বিবাহু ত্রিভুজ হলে ∠ABC এর মান কত?
(ক) 80°
(খ) 100°
(গ) 120°
(ঘ) 60°
১০. Δ AOC এর ক্ষেত্রফল 21 বর্গ সেমি এবং ভূমি AC এর দৈর্ঘ্য 12 cm হলে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত?
(ক) 2.5 cm
(খ) 3.5 cm
(গ) 3 cm
(ঘ) 2.75 cm
Class 8 math model test
১১. কে দশভিত্তিক সংখ্যাকে বাইনারি 1ও 0 তে রূপান্তর করেন?
(ক) জর্জ বুল
(খ) গটফ্রিড লিবনিজ
(গ) চার্লস বেবেজ
(ঘ) মাইকেল ভন
১২. 111101×11 এর দশভিত্তিক সংখ্যা কত?
(ক) 67.625
(খ) 61.75
(গ) 51.125
(ঘ) 60.25
১৩. পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি?
(ক) Statistics
(খ) Accounting
(গ) Management
(ঘ) Geography
১৪. গণসংখ্যা সারণি প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন?
(ক) শ্রেণি সংখ্যা
(খ) শ্রেণি ব্যবধান
(গ) পরিসর
(ঘ) গণসংখ্যা
১৫. কোনো গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড় 16, বিচ্যুতির গড় 1 এবং শ্রেণি ব্যবধান 4 হলে, গাণিতিক গড় কত?
(ক) 24
(খ) 20
(গ) 16
(ঘ) 12
এককথায় উত্তর দাও : ১ × ১০ = ১০
১৬. (a – b) (a2 + ab + b2) = ?
১৭. x2 – 1 এর একটি উৎপাদক (x + 1) হলে অপর উৎপাদকটি কী?
১৮. ৫% হার মুনাফায় কত বছরে ৫০০০ টাকার মুনাফা ২৫০ টাকা হবে?
১৯. ৬% হারে ৩০০০ টাকার ১ বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত?
২০. স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন কে?
২১. (4, 6) ও (- 8, 4) বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কার?
২২. বৃত্তের সমান সমান জ্যাগুলোর মধ্যে সম্পর্ক কী?
২৩. 101 এর 1-এর পূরক বা 1’s complement কত?
২৪. জ্ঞান-বিজ্ঞানের কোন শাখায় আমরা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারি?
২৫. গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল কীসের ক্ষেত্রফলের সমান?
খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)
১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ২ × ১৩ = ২৬
(ক) xy + z – 3 এবং y2 – y + 1 বীজগাণিতিক রাশিদ্বয় থেকে এক চলক, দুই চলক ও তিন চলকবিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো।
(খ) a = 6, b = 2 হলে (a + b)3 = a3 + b3 + 3ab(a + b) এর সত্যতা যাচাই করো।
(গ) বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা নির্ণয় করো।
(ঘ) অষ্টম শ্রেণির শিক্ষার্থী রামিসা ৫ বছরের জন্য একটি ব্যাংকে ৭০০০০ টাকা জমা রাখলেন। উক্ত ব্যাংক ৭% মুনাফা হারে ৬ মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় মোট কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা দিবে?
(ঙ) একটি সাইকেল ৫,০০০ টাকা দিয়ে ক্রয় করে ১২% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে? সাইকেলটির বিক্রয়মূল্য কত?
(চ) M(1, – 3) ও N(4, 6) বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো।
(ছ) (1, 2) ও (- 4, 3) বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল ১২।
(জ)

∠DBC = 55° এবং ∠BAC = 45° হলে, ∠BCD = কত?
(ঝ) 
∠x ও ∠y এর মান বের কর।
(ঞ) 010010.111 বাইনারি সংখ্যাকে দশভিত্তিক সংখ্যায় রূপান্তর করো।
(ট) (12.75)10 ও (21.25)10 কে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করে যোগ করো।
(ঠ) ২০টি পরিবারের দৈনিক বাজার খরচ দেওয়া হলো :
২৫৭, ১৫২, ৩৫৮, ৪২৫, ১৯২, ২৮৩, ১৭০, ৩২৬, ২৫২, ২৪৬, ২২৮, ৩৪০, ৩৭৫, ৪০০, ৩২৭, ২৯০, ২৬০, ৩১০, ৩৫০, ২৬৮
শ্রেণিসংখ্যা ৬ এবং শ্রেণিব্যবধান ৫০ ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করো।
To know more about mathematics
(ড) অষ্টম শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীর এক মাসের উপস্থিতি দেওয়া হলো :
১৫, ১৪, ১৯, ১৪, ১২, ১২, ১৩, ১৯, ১৫, ১৫, ১৯, ১৩, ১৮, ১২, ১৬, ১১, ১৩, ১৬, ১২, ১০, ১৮, ১১, ১০, ১১, ১৬, ১৪, ১১, ১০, ৮, ৯, ৮, ১৫, ১৭, ৯, ১৫, ১৪, ১৩, ১৫, ৯, ১৬, ৮, ১৪, ১৮, ১০, ১২.
প্রদত্ত তথ্যের গণসংখ্যা সারণি তৈরি করো।
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭) ৭ × ৭ = ৪৯
২। 
চিত্র-১ একটি আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ থেকে ১ মিটার বেশি কিন্তু উচ্চতা ৫ মি. কম এবং চিত্র-২ একটি ঘনক।
(ক) চিত্র-১ এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। ২
(খ) চিত্র-১ এর আয়তন নির্ণয় করো। ২
(গ) চিত্র-১ এর আয়তন চিত্র-২ এর আয়তনের সমান হলে চিত্র-২ এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যখন চিত্র-১ এর প্রস্থ ৪ মিটার। ৩
৩। (i) p2 + 2p, 2p4 + 3p3 – 2p2, 2p3 – 3p2 – 14p
(ii) 8p3q, 16p2q2, 12pq4
(ক) (i)নং বীজগাণিতিক রাশিমালার লসাগু নির্ণয় করো। ৪
(খ) (ii)নং বীজগাণিতিক রাশিমালার গসাগু নির্ণয় করো। ৩
৪। ৮% মুনাফা হারে ৭৫ হাজা টাকা ৫ বছরের জন্য ব্যাংকে রাখা হলো।
(ক) সরল মুনাফা কত? ২
(খ) চক্রবৃদ্ধি মুনাফা কত? ৩
(গ) সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ২
৫। রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী। তিনি ৮০০০০ টাকায় একটি গরু ক্রয় করে ১০% লাভে বিক্রি করেন।
(ক) রহমান সাহেব কত টাকা লাভ করেন? ২
(খ) গরুটির ক্রয়মূল্য, বিক্রয়মূল্যের শতকরা কত? ২
(গ) লাভের টাকা ৮% সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলে ৫ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? ৩
৬। A(- 2, 1), B(10, 6) এবং C(5, – 6) ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক।
(ক) AB এর দৈর্ঘ্য নির্ণয় কর। ২
(খ) BC এর ঢাল নির্ণয় কর। ২
(গ) AB = BC হলে, ABC ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর। ৩
৭। P(1, 0), Q(1, 3) ও R(5, 0) একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু।
(ক) P ও Q বিন্দুর দূরত্ব এবং QR রেখার ঢাল নির্ণয় করো। ৩
(খ) P, Q ও R বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। ৪
৮। 12, 5 ও 13 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজে একটি বৃত্ত অন্তর্লিখিত আছে।
(ক) অন্তর্বৃত্ত কাকে বলে? ২
(খ) ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করে এমন একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। ২
(গ) অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। ৩
৯। গণিত শিক্ষক বোর্ডে ১১২.২ এবং ৪৫ সংখ্যা দুটি লিখলেন।
(ক) 15 এবং 7 কে বাইনারিতে রূপান্তর কর। ২
(খ) ‘ক’ এ প্রাপ্ত বাইনারি সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। ২
(গ) উদ্দীপকের দশমিক সংখ্যা দুটিকে বাইনারিতে রূপান্তর করে গুণ করো। ৩
১০। নিচের সারণিটি লক্ষ করো :
| বয়স (বছরে) | ৪১-৪৫ | ৪৬-৫০ | ৫১-৫৫ | ৫৬-৬০ | ৬১-৬৫ |
| গণসংখ্যা | ১২ | ১৫ | ২৫ | ১৮ | ১০ |
(ক) প্রত্যক্ষ পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। ২
(খ) উপাত্তের মধ্যক নির্ণয় করো। ২
(গ) প্রদত্ত সারণি ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করো। ৩
১১। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার একটি টেস্ট ম্যাচের ৪র্থ দিনের শ্রীলঙ্কার সংগ্রহকৃত রানের একটি সারণি দেওয়া হলো :
| ওভার | ৭১-৮০ | ৮১-৯০ | ৯১-১০০ | ১০১-১১০ | ১১১-১২০ | ১২১-১৩০ | ১৩১-১৪০ | ১৪১-১৫০ |
| রান | ১২ | ১৮ | ৩৫ | ৪২ | ৫০ | ৪৫ | ২০ | ৮ |
(ক) ৫ম শ্রেণির মধ্যবিন্দুকে অনুমিত গড় ধরে ২য় শ্রেণির বিচ্যুতি সংখ্যা নির্ণয় করো। ২
(খ) প্রদত্ত তথ্যের মধ্যক নির্ণয় করো। ৩
(গ) প্রদত্ত তথ্যের প্রচুরক নির্ণয় করো। ২
