Class 6 math annual exam last prep – model 5
গণিত
সময় : ৩ ঘণ্টা ষষ্ঠ শ্রেণি পূর্ণমান : ১০০
ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)
বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ) ১×১৫ = ১৫
১. এক ডজন ডিমের দাম ৯৬ টাকা হলে এক হালি ডিমের দাম কত টাকা?
(ক) ২৮
(খ) ৩০
(গ) ৩২
(ঘ) ৩৬
২. কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ৬০০ নম্বরের মধ্যে ৫১০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?
(ক) ৯০%
(খ) ৮৫%
(গ) ৮০%
(ঘ) ৭৫%
৩. অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে সমান একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তা একটি –
(ক) সমতুল অনুপাত
(খ) মিশ্র অনুপাত
(গ) লঘু অনুপাত
(ঘ) গুরু অনুপাত
Class 6 math annual exam preparation
৪. পরিমাপের ক্যারেট এককটির উদ্ভব হয়েছিল কোনটি থেকে?
(ক) কিউবিট
(খ) ক্যারবের বীজ
(গ) গ্রীক দেবতার নাম
(ঘ) কারাবিয়ান
৫. যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয় তাকে কী বলে?
(ক) পরিমাপের একক
(খ) মাত্রা
(গ) পরিমাণ
(ঘ) কিউবিট
৬. অক্ষর প্রতীকের ব্যবহার কীসের প্রধান বৈশিষ্ট্য?
(ক) পাটিগণিত
(খ) ক্যালকুলাস
(গ) জ্যামিতি
(ঘ) বীজগণিত
৭. যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোনো রাশিকে কী করতে হবে তা বুঝায় তাদেরকে কী বলে?
(ক) চলক
(খ) ধ্রুবক
(গ) প্রক্রিয়া চিহ্ন
(ঘ) অক্ষর প্রতীক
৮. কী কী উপায়ে দাড়িপাল্লায় সমতা আনা যায়?
i. যে পাল্লা নিচের নেমে গেছে, সেটি থেকে ওজন কমিয়ে
ii. যে পাল্লা উপরে উঠে গেছে, সেটিতে ওজন বাড়িয়ে
iii. যে পাল্লা উপরে উঠে গেছে, সেটি থেকে ওজন কমিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৬ষ্ঠ শ্রেণি গণিত মডেল প্রশ্ন
৯. একটি ডিমের মূল্য x টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। এক ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে ১৭৪ টাকা হলে, x এর মান কত?
(ক) ১২
(খ) ১৩
(গ) ১৪
(ঘ) ১৫
১০. যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে কী বলে?
(ক) বিন্দু
(খ) রেখা
(গ) রেখাংশ
(ঘ) রশ্মি
১১. একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি ১৩০0 হলে, অপর কোণটির পরিমাপ কত?
(ক) ৪০0
(খ) ৫০0
(গ) ৩০0
(ঘ) ৬০0
১২. সামান্তরিকের চার কোণের সমষ্টি কত?
(ক) ২ সমকোণ
(খ) ৩ সমকোণ
(গ) ৪ সমকোণ
(ঘ) ৫ সমকোণ
১৩. মধ্যক সংগৃহীত উপাত্তের কোন ধরনের মান?
(ক) সর্বনিম্ন মান
(খ) সর্বোচ্চ মান
(গ) মধ্যম মান
(ঘ) সর্বাধিক মান
নিচের তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
১০ জন শিক্ষার্থীর ২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরসমূহ নিম্নরূপ :
১১, ১২, ১৩, ১৫, ১৭, ১৮, ১৪, ১৮, ১৩, ১৮
১৪. উপাত্তসমূহের মধ্যক কত?
(ক) ১৩
(খ) ১৩.৫
(গ) ১৪.৫
(ঘ) ১৫
Last minute math revision for Class 6
১৫. উপাত্তসমূহের গড় কত?
(ক) ১২.৯
(খ) ১৩.৯
(গ) ১৪.৯ 
(ঘ) ১৫.৯
এককথায় উত্তর দাও : ১ × ১০ = ১০
১৬. ময়দার দাম বাড়াতে রহমান ৫ কেজি ময়দা আগের চেয়ে ৫০ টাকা বেশি দিয়ে কিনলো। কেজি প্রতি কত টাকা দাম বৃদ্ধি পেয়েছে?
১৭. শতকরা নামটি/শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
১৮. সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায় কালের মাধ্যমে প্রাচীন মিশরীয়রা কী পরিমাপ করত?
১৯. মুসা আল খোয়ারিজমি কত সালে জন্ম গ্রহণ করেন?
২০. যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে কী বলে?
২১. 3y – 10 = 2 সমীকরণটি কত ঘাতবিশিষ্ট সমীকরণ?
২২. জমিজমা পরিমাপের জন্য কীসের প্রয়োজন হয়?
২৩. বইয়ের জ্যামিতিক আকৃতির নাম কী?
২৪. যখন উপাত্তগুলো এলোমেলো অবস্থায় সাজানো থাকে তখন তাদেরকে কী বলে?
২৫. কোনো উপাত্তের সংখ্যাসমূহের গড় ৫ এবং মোট উপাত্ত সংখ্যা ৩০ হলে উপাত্তগুলোর সমষ্টি কত?
খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)
১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ২ × ১৩ = ২৬
(ক) ১ ডজন ডিমের দাম ১০৮ টাকা হলে এক হালি ডিমের দাম কত?
(খ) একটি বাগানের দৈর্ঘ্য ৫ মিটার এবং প্রস্থ ৩ মিটার। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এবং ক্ষেত্রফল কত?
(গ) কোনো পরিবারের ১০ জন লোকের ১২০ কেজি চালে ২৭ দিন চলে। ঐ পরিবারের জন্য ৪৫ দিনে কত কেজি চাল প্রয়োজন হবে?
(ঘ) রিমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব ৫০০ মিটার হলে, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত সেন্টিমিটার?
(ঙ) একটি মাঠের দৈর্ঘ্য ৮ গজ হলে মাঠটির দৈর্ঘ্য কত ইঞ্চি?
(চ) 3x – 2yz + 5x ¸ y রাশিটিতে কয়টি পদ আছে ব্যাখ্যা করো।
(ছ) 3x + 4y – 5z এবং 2x + 2y – 3z দুটি রাশি। ১ম রাশি থেকে ২য় রাশি বিয়োগ করো।
(জ) x – 3 = 10 সমীকরণের সমাধান কর এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা কর ।
(ঝ) একটি সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ১৭ হয়। একচলকবিশিষ্ট সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো।
(ঞ) একটি গুদাম ঘরের ভেতরের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ৪০ মিটার ও উচ্চতা ৩০ মিটার। ঘরটিতে ৫ মিটার দৈর্ঘ্য, ৪ মিটার প্রস্থ ও ৩ মিটার উচ্চতাবিশিষ্ট কতটি বাক্স রাখা যাবে?
(ট) একটি ত্রিভুজের উচ্চতা ৪ সে.মি. এবং ভ‚মি উচ্চতার তিন-চতুর্থাংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(ঠ) কোনো শ্রেণির ১৫ জন শিক্ষার্থীর ওজন (কেজিতে) : ৪২, ৪৫, ৪৮, ৪৮, ৫০, ৫০, ৫৫, ৫৭, ৫৬, ৪৯, ৫২, ৫৩, ৫২, ৪৪, ৪৯। শিক্ষার্থীদের গড় ওজন নির্ণয় করো।
(ড) কোনো শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর মধ্যে বিগত এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সারণি নিচে দেওয়া হলো :
| বার | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহস্পতি |
| অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা | ৬ | ২ | ৩ | ৪ | ২ |
অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করো।
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭) ৭ × ৭ = ৪৯
২। রহমান সাহেব একটি পাকা বাড়ি নির্মাণ করতে চান। এজন্য তিনি ২৪ দিনে বাড়িটি নির্মাণ করতে ৯৬ জন শ্রমিক নিয়োগ করলেন।
(ক) রহমান সাহেবের বাড়িটি ৭২ দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক প্রয়োজন? ৩
(খ) বাড়িটি নির্মাণ করতে ১৪৪ জন শ্রমিকের কতদিন লাগবে তা নির্ণয় কর। ৪
৩। ফাহিম বইয়ের দোকান থেকে ১টি বিজ্ঞান অনুশীলনমূলক বই ২৪০ টাকা দিয়ে ক্রয় করলো। বইটির কভার মূল্য ছিল ৩২০ টাকা।
(ক) ফাহিম শতকরা কত টাকা কমিশন পেল? ৩
(খ) বইটির কভার মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত ১৬ : ১৫ হলে বইটির ক্রয়মূল্য কত হবে? ৪
৪। আসিফ, আতিক, রাকিব তিন বন্ধু তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে যথাক্রমে ৩.৬০ মিটার, ৩.৮০ মিটার ও ৩.৫০ মিটার অতিক্রম করলো।
(ক) উদ্দীপকে উল্লেখিত এককটি দৈর্ঘ্য পরিমাপে কোন প্রচলিত পদ্ধতিকে নির্দেশ করে? ১
(খ) আসিফের অতিক্রান্ত দূরত্বকে সেন্টিমিটারে প্রকাশ করো। ২
(গ) আতিক ও রাকিবের দূরত্বকে সেন্টিমিটারে প্রকাশ করে কে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে তা নির্ণয় করো। ৪
৫। 15z + 4x – 9y, 5px + 8qy – 14rz, 20x – 5y + 30z,
– 11qy – 7px + 9crz চারটি রাশি।
(ক) ১ম রাশিতে x, y, z এর সহগ কত? ১
(খ) ১ম রাশি ও ৩য় রাশির যোগফল কত? ২
(গ) ২য় রাশি থেকে ৪র্থ রাশি বিয়োগ করো। ৪
৬। 3x + y, 8x – 9y, 5y + 2x তিনটি রাশি –
(ক) দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ কর। ২
(খ) রাশি তিনটির যোগফল কত? ২
(গ) x = 3, y = 4 হলে, 2(3x + y) + 3(8x – 9y) এর মান কত? ৩
৭। মুনতাছির তাদের আম বাগান থেকে 50 টি আম পাড়ে। মুনতাছির যতগুলো আম নেয় তার বোনকে তার দ্বিগুণের চেয়ে 2 টি আম বেশি দেয়। তাদের আয়তাকার আম বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার।
(ক) মুনতাছির কতগুলো আম নিয়েছিল তা নির্ণয় করো। ৩
(খ) আয়তাকার বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করো। ৪
৮। সিহাব একটি দোকান থেকে 6 টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। সিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি y টাকা দামের 3 টি খাতা কিনল। তাহলে
(ক) প্রতিটি কলমের দাম নির্ণয় কর। ৩
(খ) 3 টি খাতার দাম 6 টি কলমের দামের সমান হলে, প্রতিটি খাতার দাম কত? ৪
৯। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। জমিটির পরিসীমা ২৪ মিটার। জমিটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে ১মিটার চওড়া রাস্তা আছে।
(ক) আয়তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। ৩
(খ) রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। ৪
১০। কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার ৫ দিনের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নিচে দেওয়া হলো :
| দিন | রবিবার | সোমবার | মঙ্গলবার | বুধবার | বৃহস্পতিবার |
| উপস্থিত শিক্ষার্থী সংখ্যা | ৪০ | ৩৮ | ৩৫ | ৪৩ | ৩৫ |
(ক) কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল? ৩
(খ) প্রদত্ত উপাত্তের স্তম্ভলেখ আঁক। ৪
১১। নিচে ২০ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় (টাকায়) দেওয়া হলো :
১৫৫, ১৬৫, ১৭৩, ১৫৮, ১৪৬, ১৫৬, ১৬২, ১৫৮, ১৪৮, ১৫৯, ১৫০, ১৩৬, ১৫৬, ১৫০, ১৬৯, ১৫৬, ১৫১, ১৫৫, ১৫৭, ১৬৭।
(ক) প্রদত্ত উপাত্তসমূহ মানের অধঃক্রমে সাজাও ও প্রচুরক নির্ণয় করো। ২
(খ) উপাত্তসমূহের মধ্যক কত? ২
(গ) উপাত্তসমূহের গড় নির্ণয় করো। ৩