৬ষ্ঠ শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি – পর্ব ৪

 

৬ষ্ঠ শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতি পর্ব ৪,৬ষ্ঠ শ্রেণি গণিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর পর্ব ৪,৬ষ্ঠ শ্রেণি গণিত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি পর্ব ৪,৬ষ্ঠ শ্রেণি গণিত চুড়ান্ত প্রস্তুতি পর্ব ৪,৬ষ্ঠ শ্রেণি গণিত পরীক্ষা প্রস্তুতির পর্ব ৪,৬ষ্ঠ শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক পর্ব ৪,৬ষ্ঠ শ্রেণি গণিত পরীক্ষার জন্য প্রস্তুতির সহজ উপায় পর্ব ৪,৬ষ্ঠ শ্রেণি গণিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৪ বাংলা ভার্সন,৬ষ্ঠ শ্রেণি গণিত পরীক্ষার পর্ব ৪ প্রস্তুতির জন্য বিশেষ টিপস,৬ষ্ঠ শ্রেণি গণিত চুড়ান্ত প্রস্তুতির টিউটোরিয়াল পর্ব ৪

গণিত

সময় : ৩ ঘণ্টা                    ষষ্ঠ শ্রেণি               পূর্ণমান : ১০০

ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)

বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ)                 ১ × ১৫ = ১৫

১.   একই পরিমাণ কাজ একজন লোকের যে সময় লাগে ৩ জন লোকের ঐ কাজ করতে সময়ের কী পরিবর্তন হবে?

(ক) সময় বেশি লাগবে  

(খ) সময় একই লাগবে

(গ) সময় কম লাগবে

(ঘ) সময় দ্বিগুণ লাগবে

২.  ১% এর জন্য নিচের কোনটি সঠিক?

(ক) ১              

(খ) \[\frac{১}{১০০}\]

(গ) \[\frac{১০}{১০০}\] 

(ঘ) \[\frac{১০০}{১০০}\]

৩.   রফিকের বয়স ১০ বছর রিফাতের বয়স ৮ বছর হলে, রফিক ও রিফাতের বয়সের অনুপাত কোনটি?

(ক) ৩ : ৪        

(খ) ৫ : ৪

(গ) ৪ : ৫                     

(ঘ) ৪ : ৩

৪. পরিমাপের অতি প্রাচীন এককের নাম কী?

(ক) গজ                      

(খ) ফুট

(গ) মিটার                    

(ঘ) কিউবিট

৫. এককের আন্তর্জাতিক পদ্ধতির সংক্ষিপ্ত রূপ কী?

(ক) SU                      

(খ) SI

(গ) ISU                     

(ঘ) IS

৬.  নিচের কোনটি দ্বারা x is less than y বুঝায়?

(ক) x = y      

(খ) x < y

(গ) x > y      

(ঘ) x ³ y

৭. বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ঐ রাশিকে বা পদের সহগ কত ধরতে হয়?

(ক) 0              

(খ) 1

(গ) 2              

(ঘ) কোনটিই নয়

৮.  একটি কলমের মূল্য y টাকা এবং একটি পেনসিলের মূল্য 10 টাকা। 5 টি কলম ও এক ডজন পেনসিলের মূল্য একত্রে 220 টাকা হলে, y এর মান কত?

(ক) 5              

(খ) 10

(গ) 20            

(ঘ) 105

৯. সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?

(ক) সমীকরণ               

(খ) অসমতা

(গ) চলক                     

(ঘ) ধ্রুবক

৬ষ্ঠ শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি – পর্ব 2

 

১০.  যে সকল বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাদেরকে কী বলে?

(ক) একমাত্রিক বস্তু       

(খ) দ্বিমাত্রিক বস্তু

(গ) ত্রিমাত্রিক বস্তু          

(ঘ) বহুমাত্রিক বস্তু

১১. ইউক্লিড কোন দেশের পণ্ডিত?

(ক) চীন                       

(খ) জার্মানি

(গ) গ্রিক                      

(ঘ) ইতালি

১২. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কী বলে?

(ক) সামান্তরিক 

(খ) আয়তক্ষেত্র

(গ) বর্গ

(ঘ) রম্বস

১৩. ১০, ১২, ১২, ১৩, ১৮, ২০, ২৫, ২৭, ২৭, ৩০ উপাত্তসমূহ–

i. মানের ঊর্ধ্বক্রমে সাজানো

ii. মানের অধঃক্রমে সাজানো

iii. বিন্যস্ত

            নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                   

(খ) ii ও iii

(গ) i ও iii                   

(ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

            সাত জন শিক্ষার্থীর ৩০ নম্বরের পরীক্ষায় প্রাপ্য ফলাফল ১৬, ২০, ২২, ২৮, ২২, ৩০, ২৬।

১৪. উপাত্তসমূহের প্রচুরক কত?

(ক) ১৬           

(খ) ২২

(গ) ২৮            

(ঘ) ৩০

১৫. মধ্যক কত?

(ক) ২২            

(খ) ২৫

(গ) ২৬            

(ঘ) ২৮

এককথায় উত্তর দাও :                        ১ × ১০ = ১০

১৬.      শত গ্রিডের খেলায় দলের বা জোড়ার একজন শিক্ষার্থী ১০০ এর মধ্যে ৫০টি ঘর রং করেছে। যে শতকরা কতটুকু রং করেছে?

১৭.       করিম ও রহিমের বয়স যথাক্রমে ১৬ বছর ও ১৪ বছর। তাদের বয়সের অনুপাত কত?

১৮.       দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি?

১৯.       বীজগণিতের জনক কে?

২০.       2x – 5y রাশিটিতে 2x পদের গুণনীয়কগুলো কি কি?

২১.       সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে কী বলে?

২২.       কোথাকার মানুষরা ভূমিকে Geo বলতো?

২৩.      একটি বড় বর্গক্ষেত্র ১৬টি ছোট বর্গক্ষেত্র দ্বারা গঠিত। প্রতিটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে, বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

২৪.       উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে কী বলে?

২৫.       প্রচুরক কী সর্বদা পাওয়া যায়?

খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)

১।         নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :   ২ × ১৩ = ২৬

(ক)      ২০ জন লোক ৬ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে চায়। ঐ রাস্তার কাজ শেষ করতে ১২ জন লোকের কতদিন লাগবে?

(খ)       দেলোয়ার সাহেব বাজার থেকে ৩৬০ টাকার চাল এবং ৮০ টাকার ডাল কিনলো। চাল ও ডালের দামের অনুপাতকে সরলীকৃত আকারে লেখো।

(গ)       একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ২৩৫ জন হলে, ঐ স্কুলে শতকরা কতজন ছাত্রী আছে?

(ঘ)       একটি মুদ্রার পুরত্ব ৩ মিমি হলে, ২০ টি মুদ্রার পুরত্ব

কত সেমি?

৬ষ্ঠ শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি

(ঙ)      স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতিার দীর্ঘলাফে হাসান ও কিরনের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে ৪.৫ মিটার ও ৪৯৯ সেমি। দুজনের মধ্যে কে জয়ী হবে?

(চ)      

            প্রদত্ত ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। x = 6  হলে পরিসীমার সাংখ্যিক মান বের করো।

(ছ)       একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার ৩ গুণ বিয়োগ করা হলো। ১ম সংখ্যাটি x এবং ২য় সংখ্যাটি y হলে বিয়োগফল নির্ণয় করো।

(জ)      5y – 2 = 3y + 8 সমীকরণটির মূল নির্ণয় কর।

(ঝ)      একটি ফল বাগানে যতগুলো লিচু গাছ আছে তার তিনগুণ আম গাছ আছে। বাগানে মোট গাছ আছে 300 টি। একচলকবিশিষ্ট সরল সমীকরণ গঠন করে বাগানে কতগুলো আম গাছ আছে তা নির্ণয় করো।

(ঞ)     একটি উপহার ১২ সেমি দৈর্ঘ্যরে ঘনক আকৃতির বাক্সে রাখা আছে। বাক্সটিকে রঙিন কাগজ ( রেপিং পেপার) দ্বারা মোড়াতে হলে, কমপক্ষে কী পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে?

%Focuse keyword%

(ট)       চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো।

(ঠ)       ২, ৫, ৬, ৮, ৫, ১২, ১৮, ১৬ সংখ্যাগুলোর গড় নির্ণয় কর।

(ড)      ১৫, ১৮, ১৯, ১০, ১২, ১৭, ১৮, ২০, ১৮, ১৪ উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো।

রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)   ৭ × ৭ = ৪৯

২।  একটি রাস্তা তৈরি করতে ৪৮০ জন শ্রমিকের ৩৫ দিন সময় লাগে।

(ক)  ১ দিনে রাস্তাটি তৈরি করতে শ্রমিকের সংখ্যা কম না বেশি লাগবে নির্ণয় কর।          ৩

(খ) শ্রমিকের সংখ্যা ৮০ জন কমে গেলে রাস্তাটি তৈরি করতে কতদিন সময় লাগবে?   ৪

৩। একটি ভবন তৈরি করতে ৪৫০ জন শ্রমিকের ৩০ দিন সময় লাগে।

(ক) ২০ দিনে কাজটি সম্পন্ন করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?     ৩

(খ)   শ্রমিকের সংখ্যা ১৫০ জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে?   ৪

৪।   ২টাকা মূল্যের কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি মুদ্রা  বসানো হলে এর উচ্চতা হয় ৪.৮ সেমি। প্রতিটি মুদ্রার পুরুত্ব ৩ মিমি। 

(ক) SI একক কী?   ১

(খ)  ১৫টি মুদ্রার পুরুত্ব কত সেমি?     ২

(গ) কতটি মুদ্রা বসানো হলো?          ৪

৫।  একটি আয়তাকার বাড়ির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 একক বেশি। প্রস্থ x একক।

(ক)  দৈর্ঘ্য কত?       ১

(খ)  ক্ষেত্রফল কত বর্গ একক?           ৩

(গ) x = 10 মি. হলে বাড়িটির মেঝে মোজাইক করতে মোট কত টাকা খরচ হবে? উল্লেখ্য প্রতি বর্গ মি. মোজাইক করতে খরচ হয় ২০.৫০ টাকা।    ৩

৬। P = 5a + 7b + 9c, Q = b – 3a – 4c এবং R = c – 2b + a

(ক) P + Q এর মান নির্ণয় কর।        ২

(খ)  P + Q – 2R নির্ণয় কর।         ২

(গ) P + Q + R – 2Q নির্ণয় কর। ৩

৭।  মীনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি x টাকা দামের এক ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মীনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের y টি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল।

(ক) প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো।            ৩

(খ) মীনা কয়টি খাতা কিনেছিল?        ৪

৮। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৩ মিটার বেশি।

(ক) বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখ।       ১

(খ) বাগানটির পরিসীমা 50 মিটার হলে এর প্রস্থ কত? ২

(গ) বাগানটি পরিষ্কার করতে মোট 616 টাকা খরচ হলে, প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? ৪

৯।  একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ১০০ মিটার ও প্রস্থ ৮০ মিটার। বাগানটির বাইরে চারদিকে ৩ মিটার চওড়া কাঁচা রাস্তা আছে। প্রতিটি ১০ টাকা মূল্যের ২৫ সে.মি. দৈর্ঘ্য ও ১২.৫ সে.মি. প্রস্থের ইট দ্বারা রাস্তাটি পাকা করা হলো।

(ক) রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো।        ৩

(খ) রাস্তাটি পাকা করতে কত টাকার ইট লাগবে? ৪

১০।  ষষ্ঠ শ্রেণির কোনো শাখার ৩০ জন শিক্ষার্থীর গণিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর হলো :

            ৫২, ৬৮, ৮০, ৫৪, ৬৯, ৬৫, ৫৪, ৫৭, ৬২, ৫৪, ৫২, ৬৮, ৮০, ৫৪, ৬৯, ৬৫, ৫৭, ৬২, ৫৪, ৫৭, ৬৯, ৬২, ৫৪, ৬৮, ৬২, ৮০, ৬৫, ৫৪, ৬৮, ৫৪।

(ক)  প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লেখ।   ২

(খ)  প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো।      ২

(গ)    প্রাপ্ত নম্বর ও শিক্ষার্থীর আলোকে একটি রেখাচিত্র অঙ্কন করো।      ৩

১১।   বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারণিতে দেওয়া হলো :

ওভার ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম
রান ১০ ১০

 

 (ক)  ওভার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। ১

(খ)   রানের গড় নির্ণয় করো।  ২

(গ)  প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো।        ৪

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top