৬ষ্ঠ শ্রেণি গণিত – Class six math অনুশীলনী ২.২ সৃজনশীল প্রশ্ন ও সমাধান এবং প্রাকটিস সিট

 

Class Six Math Practice Sheet,৬ষ্ঠ শ্রেণি গণিত সমাধান,Math Creative Questions for Class 6,গণিত অনুশীলনী ২.২,Class 6 Math Solutions,সৃজনশীল প্রশ্ন সমাধান ৬ষ্ঠ শ্রেণি,Math Exercise for Class 6 Stuকdents,Creative Math Problems for Class Six,Class 6 Math Worksheet,গণিত প্রাকটিস শিট ৬ষ্ঠ শ্রেণি,৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলন,Class Six Math Practice Questions,গণিত সমাধান ৬ষ্ঠ শ্রেণি অনুশীলনী,Class 6 Math Creative Question Solution,
Math Practice for Class 6 এক্সামিনাতিওন

 

১ নং সৃজনশীল প্রশ্নঃ

একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন। বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভতি হলো।

ক. কতজন শিক্ষার্থী নতুন ভর্তি হলো।

খ. বর্তমান শিক্ষার্থীর মধ্যে যদি ছাত্রী ৩১৫ জনহয় তবে ছাত্র কত?

গ. মিডটার্ম-১ পরীক্ষায় যদি ৪০% ছাত্র পাস করে তবে ফেল করে কতজন?

সমাধানঃ

ক.      ১০০ জনে নতুন ভর্তি হলো ৫ জন

      ‌ ১   ’’      ’’   ’’     ’’  \[ \frac{৫}{১০০}\]   জন

      ⸫  ৮০০ ’’    ’’    ’’    ’’  \[ \frac{৫ × ৮০০}{১০০}\]    জন

    = ৪০ জন

           নতুন শিক্ষার্থী ভর্তি হলো ৪০ জন

          উত্তরঃ ৪০ জন।

খ.  শিক্ষার্থী ছিল         = ৮০০ জন

নতুন ভর্তি হলো (+)  =    ৪০ জন    [ ক নং থেকে প্রাপ্ত]

  মোট শিক্ষার্থী ছিল     = ৮৪০ জন।

    ছাত্রী = ৩১৫ জন।

            ছাত্রসংখ্যা =  (৮৪০ – ৩১৫) জন

      = ৫২৫ জন।

          উত্তরঃ ৫২৫ জন।

গ. ৪০% পাস করায় ফেল করেছে = ( ১০০-৪০) জন

                                               = ৬০ জন

          ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৬০ জন

     ⸫ ১     ’’     ’’        ’’      ’’     ’’ \[ \frac{৬০}{১০০}\]   ’’

      ⸫ ৮৪০ ’’      ’’        ’’      ’’    ’’  \[ \frac{৬০ × ৮৪০}{১০০}\]   

                                                           = ৫০৪ জন।

          উত্তরঃ  ফেল করে ৫০৪ জন।

২ নং সৃজনশীল প্রশ্নঃ

শোয়েব সাহেব বাড়ি ভাড়া থেকে বছরে ৫০,০০০ টাকা আয় করেন। তাঁকে বার্ষিক বাড়ি ভাড়া আয়ের ১২% পৌরকর দিতে হয়।

ক. শোয়েব সাহেব মাসে বাড়ি ভাড়া থেকে কত টাকা আয় করেন?

খ. ৩% পৌরকর দিতে হলে মাসে তাঁকে কত টাকা পৌরকর দিতে হয়?

গ. তাঁর বার্ষিক পৌরকর কত?

সমাধান :

ক. ১ বছর = ১২ মাস

   বাড়ি ভাড়া থেকে ১২ মাসে আয় করেন ৫০০০০ টাকা

 ⸫    ”     ”      ”    ১   ”     ”    ”     \[ \frac{৫০০০০}{১২}\]   ”

                                                      = ৪১৬৬.৬৭ টাকা। (উত্তর)

খ. ১ বছর = ১২ মাস

   ১০০ টাকায় পৌরকর দেন ৩ টাকা

⸫   ১     ”         ”     ”  \[ \frac{৩}{১০০}\]    ”

 ⸫  ৫০০০০ ”     ”     ” \[ \frac{৩ × ৫০০০০}{১০০}\]   

      = ১৫০০ টাকা

 ১২ মাসে পৌরকর দেন ১৫০০ টাকা

⸫ ১   ”        ”     ”   \[ \frac{১৫০০}{১২}\]     ”

                               = ১২৫ টাকা। (উত্তর)

গ. ১০০ টাকায় পৌরকর দেন ১২ টাকা

   ⸫   ১     ”        ”      ”   \[ \frac{১২}{১০০}\]    ”

   ⸫  ৫০০০০  ”     ”    ”\[ \frac{১২ × ৫০০০০}{১০০}\]    ”

= ৬০০০ টাকা

 নির্ণেয় পৌরকর ৬০০০ টাকা। (উত্তর)

৩নং সৃজনশীল প্রশ্নঃ

একটি জিনিস ৫০৪ টাকায় বিক্রি করলে ১৬% ক্ষতি হয়

ক. ক্ষতি নির্ণয়ের সূত্রটি লেখ।

খ. জিনিসটির ক্রয়মুল্য নির্ণয কর।

গ. জিনিসটি ৬২৪ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বাক্ষতি হয়?

সমাধানঃ

ক. ক্ষতি ক্রয়মূল্যের উপর হিসাব করা হয়। ক্ষতি নির্ণয়ের সূত্রটি হলো ঃ ক্ষতি= ক্রয়মূল্য- বিক্রয়মূল্য

খ. ক্রয়মূল্য ১০০ টাকা হলে

১৬% ক্ষতিতে বিক্রয়মুল্য (১০০- ১৬) টাকা = ৮৪ টাকা।

বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ক্রয়মুল্য ১০০ টাকা ।

 বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মুল্য   \[ \frac{১০০}{৮৪}\]     টাকা

 বিক্রয়মূল্য ৫০৪ টাকা হলে ক্রয়মূল্য   \[ \frac{১০০ × ৫০৪}{৮৪}\]    

                                                  = ৬০০ টাকা

  জিনিসটির ক্রয়মূল্য ৬০০ টাকা ।

উত্তরঃ ৬০০ টাকা

গ. জিনিসটি ৬২৪ টাকায় বিক্রি করলে লাভ হয় = (৬২৪-৬০০) টাকা=২৪ টাকা

  ৬০০ টাকায় লাভ হয় ২৪ টাকা

⸫ ১ টাকায় লাভ হয়   \[ \frac{২৪}{৬০০}\]     টাকা

 ⸫ ১০০ টাকায় লাভ হয়   \[ \frac{২৪ × ১০০}{৬০০}\]    টাকা

= ৪টাকা

 নির্ণেয় লাভ ৪%

উত্তরঃ ৪%

৬ষ্ঠ শ্রেণি গণিত - Class six math অনুশীলনী ২.২ সৃজনশীল প্রশ্ন ও সমাধান এবং প্রাকটিস সিট

অতিরিক্ত প্র্যাকটিস শীট

১।       একটি বিদ্যালয়ে ২১৬ জন ছাত্র নতুন ভর্তি হওয়ায় ছাত্র সংখ্যা ১৪% বেড়ে  গেল।

(ক)    ১৪% কে সাধারণ ভগ্নাংশে পরিণত কর।     

(খ)     আগে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতজন ছিল?

(গ)     বর্তমান ছাত্রসংখ্যা কতজন? ঐ ছাত্রসংখ্যা থেকে রবিবার ১২৬ জন ছাত্র অনুপস্থিত ছিল ঐ দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল?

২।       রাশেদ সাহেবের মাসিক বেতন ৫,৬০০ টাকা থেকে বেড়ে ৫,৭৭৫ টাকা হয়েছে।

(ক)    তার মাসিক বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে?        

(খ)     তার মাসিক বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে?    

(গ)     প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে তার বেতনের ৮% জমা রাখলে প্রতি বছরে তার উক্ত ফান্ডে জমার পরিমাণ কত হবে?             

৩।      এক চিনি উৎপাদন ফ্যাক্টরিতে আখের নমুনায় ১৬২৩ % চিনি রয়েছে।

(ক)    ১৬২৩ % কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।

(খ)     ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?      

(গ)     ৪২০ কেজি আখ দ্বারা কত কেজি বেশি চিনি উৎপাদন করা সম্ভব।

৪।       শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১৩২ জন শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৯ ঃ ২।

(ক)    প্রদত্ত অনুপাতের দ্বিগুণানুপাত নির্ণয় কর।  

(খ)     ৬ষ্ঠ শ্রেণির কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কর।     

(গ)     যদি আরও ৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়, তবে তার কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত নির্ণয় কর।   

৫। ইউসুফ সাহেব তাঁর মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও ছেলেমেয়েদের লেখা পড়ার জন্য খরচ করেন। বাড়িভাড়া ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তিনি মাসে ১২০০০ টাকা খরচ করেন।

(ক) ৬০% কে সাধারণ অনুপাতে প্রকাশ কর।

(খ) ইউসুফ সাহেবের মাসিক আয় কত?

(গ) ইউসুফ সাহেবের মাসিক আয় বেড়ে ২০৭০০ টাকা হলে, তাঁর মাসিক আয় শতকরা কত বেড়েছে?

৬। রাজশাহী থেকে ২৪০ টি আম কিনে আনা হলো। তার মধ্যে ১৫টি আম পঁচে গেল। ভাল আমগুলো ৪৫০০টাকায় বিক্রয় করায়  % ক্ষতি হলো।

(ক) ভাল আমের সংখ্যা কত?

(খ) শতকরা কয়টি আম ভাল আছে?

(গ) ভাল আমগুলোর ক্রয় মূল্য কত?

৭। একটি রাশি অপর একটি রাশির ৭৫% ।

(ক) রাশি দুইটির অনুপাত বের কর।

(খ) প্রাপ্ত অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে লিখ এবং অনুপাতটির উত্তর রাশি পূর্ব রাশির শতকরা কত অংশ?

(গ) রাশি দুইটির যোগফল ২১০ হলে, রাশি দুইটি নির্ণয় কর।

৮। লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ১২৬ জন ছাত্রী নতুন ভর্তি হওয়ার আগের ছাত্রী সংখ্যা ১৪% বেড়ে গেল এবং বছরের প্রথম দিনে ১২ জন ছাত্রী অনুপস্থিত ছিল।

(ক) ১৪% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।

(খ) পূর্বে বিদ্যালয়ে ছাত্রী কত ছিল এবং বর্তমানে ছাত্রী সংখ্যা কত?

(গ) বছরের প্রথম দিনে শতকরা কত ছাত্রী উপস্থিত ছিল।

৯। কলার দাম ২০% কমে যাওয়ায় ১০০ টাকায় ৪টি কলা বেশি পাওয়া যায়।

ক.      ২০% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ কর।    ২

খ.      ৪টি কলার পূর্ব দাম কত?     ৪

গ.      প্রতি ডজন কলার বর্তমান দাম কত?         ৪

উত্তর : ক. ২০% = \[ \frac{১}{৫}\]%  = .২; খ. ৪টি কলার পূর্ব দাম ২৫ টাকা;      গ. প্রতি ডজন কলার বর্তমান দাম ৭৫ টাকা।

প্রশ্ন- ১০ অনুপাত ও শতকরার সম্পর্ক  

মাইকেল বইয়ের দোকান থেকে ৯০ টাকার একটি বাংলা রচনা বই ক্রয় করল। বইটির কভারে মূল্য ছিল ১২০ টাকা।

ক.      বইটির ক্রয়মূল্য ও কভারের মূল্যের অনুপাত নির্ণয় কর।   ২

খ.      মাইকেল বইটি ক্রয় করে শতকরা কত কমিশন পেল?      ৪

গ.      একই কমিশনে মাইকেল ১২০ টাকায় একটি গল্পের বই ক্রয় করলে বইটির কভারে মূল্য কত ছিল?          ৪

উত্তর : ক. নির্ণেয় বইটির ক্রয়মূল্য ও কভার মূল্যের অনুপাত ৩ : ৪; খ. মাইকেল বইটি ক্রয় করে ২৫% কমিশন পেল; গ. বইটির কভার মূল্য ১৬০ টাকা

প্রশ্ন- ১১ অনুপাত ও শতকরার সম্পর্ক 

হাসনাত সাহেবের মাসিক আয় ৪৮০০ টাকা। তিনি তার আয়ের \[৩৩\frac{১}{৩}\]% বাড়ি ভাড়া, ৬০% পারিবারিক খরচ এবং বাকি টাকা সঞ্চয় করেন।

ক.      হাসনাত সাহেবের বাৎসরিক আয় কত?     ২

খ.      মাসে তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন?     ৪

গ.      তার ৫ বছরের সঞ্চয় কত?   ৪

উত্তর : ক. ৫৭৬০০ টাকা; খ. ১৬০০ টাকা; গ. ১৯২০০

১২. একটি স্কুলে ৩২০ জন নতুন ছাত্র ভর্তি হয়েছে, এতে ছাত্রসংখ্যা ২০% বেড়েছে।
(ক) ২০% কে ভগ্নাংশে রূপান্তর কর।
(খ) আগে স্কুলে কতজন ছাত্র ছিল?
(গ) বর্তমানে কতজন ছাত্র আছে এবং তাদের মধ্যে ১৫০ জন অনুপস্থিত থাকলে, স্কুলে শতকরা কতজন উপস্থিত ছিল?

১৩. সুমন সাহেবের মাসিক বেতন ৬,০০০ টাকা থেকে ৬,৫০০ টাকা হয়েছে।
(ক) তার বেতন কত টাকা বেড়েছে?
(খ) বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে?
(গ) তিনি তার বেতনের ১০% প্রভিডেন্ট ফান্ডে জমা রাখলে বছরে কত টাকা জমা হবে?

১৪. একটি চিনি উৎপাদন ফ্যাক্টরিতে আখের মধ্যে ২০% চিনি আছে।
(ক) ২০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) ১০০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
(গ) ৫০০ কেজি আখ থেকে কত কেজি চিনি উৎপাদন করা সম্ভব?

১৫. শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ১৫০ জন শিক্ষার্থী আছে, যেখানে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৫:১।
(ক) প্রদত্ত অনুপাতের দ্বিগুণ নির্ণয় কর।
(খ) কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কর।
(গ) যদি আরও ১০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়, তবে নতুন অনুপাত কত হবে?

১৬. তৌহিদ সাহেব তার মাসিক আয়ের ৭৫% পরিবারের খরচে ব্যয় করেন, যা ১৫,০০০ টাকা।
(ক) ৭৫% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) তার মাসিক আয় কত?
(গ) আয় ২০% বৃদ্ধি পেলে তার নতুন আয় কত হবে?

১৭. একটি স্কুলে ৩০০ জন ছাত্র আছে, তার মধ্যে ২৪ জন অকৃতকার্য হয়েছে।
(ক) কৃতকার্য ছাত্রের সংখ্যা কত?
(খ) শতকরা কতজন ছাত্র কৃতকার্য হয়েছে?
(গ) ৫০০ ছাত্রের একটি নতুন স্কুলে একই অনুপাতে অকৃতকার্য হলে, কতজন কৃতকার্য হবে?

১৮. ৭৫০ টাকার একটি পণ্য বিক্রয়ে ২৫% কমিশন দেয়া হয়েছে।
(ক) কমিশন কত?
(খ) পণ্যের ক্রয়মূল্য কত ছিল?
(গ) কমিশনের পর বিক্রয়মূল্য কত হলো?

১৯. একটি রাশি আরেকটি রাশির ৬০%।
(ক) দুটি রাশির অনুপাত বের কর।
(খ) রাশির যোগফল ২৮০ হলে, দুটি রাশির মান নির্ণয় কর।
(গ) উভয় রাশির অনুপাত উল্টা করলে নতুন অনুপাত কী হবে?

২০. কলার দাম ১৫% কমে যাওয়ায় ১০০ টাকায় ৫টি কলা বেশি পাওয়া যায়।
(ক) ১৫% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) ৫টি কলার পূর্বের দাম কত ছিল?
(গ) প্রতি ডজন কলার বর্তমান দাম কত?

২১. হাসান সাহেব তার বেতনের ৫০% সঞ্চয় করেন, তার বেতন ১০,০০০ টাকা হলে, বছরে তার সঞ্চয়ের পরিমাণ কত?
(ক) ৫০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) মাসিক সঞ্চয়ের পরিমাণ কত?
(গ) এক বছরের সঞ্চয় কত হবে?

২২. সুমন একটি বই ১২০ টাকার কভার প্রাইস থেকে ৯০ টাকায় কিনেছে।
(ক) বইটির ক্রয়মূল্য ও কভার প্রাইসের অনুপাত কত?
(খ) সুমন কত শতাংশ ছাড় পেয়েছে?
(গ) একই হারে আরও একটি বই কিনলে, তার কভার প্রাইস কত হবে?

২৩. শামীমা তার মাসিক আয়ের ৪০% বাচ্চাদের লেখাপড়ায় ব্যয় করেন, যা ৮,০০০ টাকা।
(ক) ৪০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) তার মোট বেতন কত?
(গ) বেতনের বাকি অংশ কত ব্যয় করেন?

২৪. রাজু ৩৫% কমিশনে একটি মোবাইল বিক্রি করে ১,৪০০ টাকা লাভ করেছে।
(ক) ৩৫% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) মোবাইলের ক্রয়মূল্য কত ছিল?
(গ) মোবাইলের বিক্রয়মূল্য কত?

২৫. জনের বেতন ২৫% বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।
(ক) ২৫% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) আগে তার বেতন কত ছিল?
(গ) বেতন কত টাকা বেড়েছে?

২৬. একটি কাজের ৭৫% সমাপ্ত হয়েছে।
(ক) ৭৫% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) ১৫০টি কাজের মধ্যে কতটি কাজ সম্পন্ন হয়েছে?
(গ) বাকি কতটি কাজ এখনও বাকি?

২৭. ৫০০ টাকার একটি পণ্য বিক্রি করে ২০% ক্ষতি হয়েছে।
(ক) ২০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) পণ্যের ক্রয়মূল্য কত?
(গ) ক্ষতির পর বিক্রয়মূল্য কত?

২৮. একটি কোম্পানি ৩০% কমিশনে ৬০০ টাকা লাভ করেছে।
(ক) ৩০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) পণ্যের ক্রয়মূল্য কত ছিল?
(গ) বিক্রয়মূল্য কত?

২৯. ৫০% কমিশনে ১,২০০ টাকার পণ্য বিক্রি হয়েছে।
(ক) ৫০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) পণ্যের ক্রয়মূল্য কত?
(গ) কমিশনের পর বিক্রয়মূল্য কত?

৩০. একটি বাড়িতে বিদ্যুতের খরচ ৪০%, যা ২,০০০ টাকা।
(ক) ৪০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) বিদ্যুতের মোট বিল কত?
(গ) বিদ্যুতের খরচ ছাড়া বাকি বিল কত?

৩১. একটি প্রতিষ্ঠানের আয়ের ১০% দান করা হয়, যা ৫,০০০ টাকা।
(ক) ১০% কে ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) মোট আয় কত?
(গ) আয়ের বাকি অংশ কীভাবে ব্যয় হয়?

৩২. একটি স্কুলে ছাত্র ও ছাত্রীদের সংখ্যা ৩:২ অনুপাতে রয়েছে। স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা ২০% বেড়েছে, এবং ছাত্রীদের সংখ্যা ১৫% বেড়েছে।

(ক) নতুন ছাত্র ও ছাত্রী সংখ্যা কীভাবে পরিবর্তিত হবে?
(খ) যদি স্কুলে মোট শিক্ষার্থী সংখ্যা ৫০০ হয়, তবে কতজন ছাত্র ও কতজন ছাত্রী হয়েছে?
(গ) ছাত্রীদের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

৩৩. একটি ব্যাংকে দুটি বিনিয়োগের প্যাকেজ রয়েছে, যেখানে প্যাকেজগুলোর অনুপাত ৫:৩। প্রথম প্যাকেজে ১০% লাভ হয়েছে এবং দ্বিতীয়টিতে ১৫% লাভ হয়েছে।

(ক) দুটি প্যাকেজের লাভের অনুপাত কত?
(খ) যদি মোট লাভ ৫০,০০০ টাকা হয়, তবে প্রতিটি প্যাকেজে কত লাভ হয়েছে?
(গ) কোন প্যাকেজে বেশি লাভ হয়েছে এবং কত?

৩৪. একটি ফ্যাক্টরিতে পুরুষ ও নারীদের অনুপাত ৭:৩। ছুটিতে ১৫% নারী এবং ১০% পুরুষ কর্মী গিয়েছে।

(ক) ছুটির পর পুরুষ ও নারীদের অনুপাত কীভাবে পরিবর্তিত হবে?
(খ) ফ্যাক্টরিতে যদি মোট ১,০০০ জন কর্মী থাকে, তবে কতজন পুরুষ ও নারী ছুটিতে গিয়েছে?
(গ) ছুটিতে যাওয়া নারীদের সংখ্যা ছুটিতে যাওয়া পুরুষদের সংখ্যার কত শতাংশ?

৩৫. একটি প্রকল্পের মোট খরচের ৬০% ব্যবস্থাপনা খরচ এবং ৪০% উৎপাদন খরচ করা হয়েছে। উৎপাদন খরচের ২৫% প্রযুক্তি আপগ্রেডে ব্যবহার করা হয়েছে।

(ক) উৎপাদন খরচ এবং প্রযুক্তি আপগ্রেড খরচের অনুপাত কত?
(খ) যদি মোট বাজেট ১০,০০,০০০ টাকা হয়, তবে প্রযুক্তি আপগ্রেডের জন্য কত টাকা ব্যয় হয়েছে?
(গ) উৎপাদন খরচে বাকি কত টাকা ব্যয় করা হয়েছে?

৩৬. দুটি রাশির অনুপাত ৫:৭। প্রথম রাশিটি ১০% বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় রাশিটি ১২% বৃদ্ধি পেয়েছে।

(ক) নতুন রাশির অনুপাত কত হবে?
(খ) যদি দুই রাশির যোগফল ৪০০ হয়, তবে নতুন রাশির মান কত হবে?
(গ) যোগফল কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

৩৭. একটি পণ্যের বিক্রয়মূল্যের ৮০% উৎপাদন খরচ, ১৫% পরিচালন খরচ এবং বাকি ৫% লাভ রাখা হয়েছে।

(ক) উৎপাদন খরচ এবং পরিচালন খরচের অনুপাত কত?
(খ) যদি বিক্রয়মূল্য ১,০০০ টাকা হয়, তবে লাভের পরিমাণ কত?
(গ) উৎপাদন ও পরিচালন খরচের মোট কত হয়েছে?

৩৮. দুটি স্কুলে ছাত্র ও ছাত্রীদের অনুপাত যথাক্রমে ৩:২ এবং ৫:৩। দুই স্কুলের মিলিত ছাত্রছাত্রীর ৪০% ছাত্রী রয়েছে।

(ক) দুটি স্কুলের মোট ছাত্র ও ছাত্রীর অনুপাত কত?
(খ) প্রথম স্কুলে ৩০০ জন ছাত্র থাকলে, মোট ছাত্রী সংখ্যা কত হবে?
(গ) প্রথম স্কুলের ছাত্রী সংখ্যা দ্বিতীয় স্কুলের ছাত্রী সংখ্যার কত শতাংশ?

৩৯. একটি বিনিয়োগ প্রকল্পে প্রথম বছরে ১২% এবং দ্বিতীয় বছরে ১৫% লাভ হয়েছে।

(ক) দুই বছরের গড় লাভের হার কত?
(খ) যদি মোট বিনিয়োগ ৫০,০০০ টাকা হয়, তবে দুই বছরে মোট লাভ কত হবে?
(গ) দ্বিতীয় বছরের লাভ প্রথম বছরের তুলনায় কত শতাংশ বেশি?

৪০. একটি ইন্ডাস্ট্রিতে পুরুষ ও নারী কর্মীদের অনুপাত ৩:২। পরে নারী কর্মীর সংখ্যা ২৫% এবং পুরুষ কর্মীর সংখ্যা ১০% বেড়েছে।

(ক) নতুন অনুপাত কত হবে?
(খ) যদি বর্তমানে ইন্ডাস্ট্রিতে মোট ১,০০০ জন কর্মী থাকে, তবে নতুন পুরুষ ও নারী কর্মীর সংখ্যা কত?
(গ) নারী কর্মীর সংখ্যা পুরুষ কর্মীর সংখ্যার কত শতাংশ বেড়েছে?

৪১. একটি কোম্পানির মোট আয়ের ৩:২ অনুপাতে দুটি বিভাগ রয়েছে। প্রথম বিভাগ থেকে ২৫% লাভ এবং দ্বিতীয় বিভাগ থেকে ৩০% লাভ হয়েছে।

(ক) দুই বিভাগের লাভের অনুপাত কত হবে?
(খ) যদি কোম্পানির মোট আয় ৫,০০,০০০ টাকা হয়, তবে দুটি বিভাগে লাভের পরিমাণ কত?
(গ) কোন বিভাগে বেশি লাভ হয়েছে এবং কত?

 

অনুশীলনী ২.২ সমাধান দেখুন 

 

অনুশীলনী ২.২ বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top