SSC higher math chapter 2 solution part 1

বীজগাণিতিক রাশি (Algebraic expression): বীজগাণিতিক রাশিকে সংক্ষেপে রাশি বলা হয়। যেমন : 2x, 2x + 3y, 6x + 4y2 ইত্যাদি প্রত্যেকেই এক একটি বীজগাণিতিক রাশি। এদের প্রতীকটিকে চলক বলা হয়।

 

       বহুপদী : বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে। পদগুলো এক বা একাধিক চলকের শুধু অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল।

          x একটি চলক হলে a, ax + b, ax2 + bx + c ইত্যাদি আকারের রাশি x চলকের বহুপদী। এরূপ এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী হতে পারে।

       ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য

i. P(x) বহুপদীকে x – a দ্বারা ভাগ করলে ভাগশেষ P(a) হবে

ii. P(x)  বহুপদীকে ax + b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে P \[(-\frac{b}{a}\]

          iii.      P(x)  = ০ হলে (x – a) হচ্ছে P(x)  এর একটি উৎপাদক

          iv. P(x)  বহুপদীর x – a একটি উৎপাদক হলে P(a) = 0

 

       সমমাত্রিক, প্রতিসম ও চক্র-ক্রমিক রাশি

          সমমাত্রিক বহুপদী (Homogeneous Polynomial):    কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে, তাকে সমমাত্রিক বহুপদী বলে।

          প্রতিসম রাশি (Symmetric): একাধিক চলকবিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির যেকোনো দুইটি চলকের স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ঐ চলকসমূহের প্রতিসম রাশি বলা হয়।

          ab + bc + ca  রাশিটি a, b, c চলকের এবং x2 + y2 + z2 + xy + yz + zx রাশিটি x, y, z  চলকের প্রতিসম রাশি।

          চক্র-ক্রমিক রাশি (Cyclic): চক্র-ক্রমিক রাশিতে চলকগুলোর স্থান চক্রাকারে পরিবর্তন হলেও রাশির মান অপরিবর্তিত থাকে।

          তিন চলকের প্রত্যেক রাশি চক্র-ক্রমিক। কিন্তু প্রত্যেক চক্র-ক্রমিক রাশি প্রতিসম নয়।

          x2 + y2 + z2  চক্র-ক্রমিক রাশির কারণে x এর স্থলে y, y এর স্থলে z এবং z এর স্থলে x বসালে রাশিটি y2 + z2 + x2 পূর্বের রাশির সমান হয়।

 

       চক্র-ক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ

          ক.      কোনো চক্র-ক্রমিক বহুপদীর (a – b) একটি উৎপাদক হলে, (b – c ) এবং (c – a) রাশিটির উৎপাদক হবে।

          খ.       এক মাত্রার এবং দুই মাত্রার সমমাত্রিক চক্র-ক্রমিক বহুপদী যথাক্রমে k (a + b + c) ও k (a2 + b2 + c2) + m (ab + bc + ca) যেখানে k ও m ধ্রুবক।

          গ.       দুইটি বহুপদী যদি এমন হয় যে, চলকগুলোর সকল মানের জন্য এদের মান সমান হয়, তবে বহুপদী দুইটির অনুরূপ পদগুলোর সহগ পরস্পর সমান হবে।

 

       মূলদ ভগ্নাংশ (Rational Fractions) :   একটি বহুপদীকে হর এবং একটি বহুপদীকে লব ধরে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে।

          যেমন, \[\frac{x}{(x -1)(x – 5)}\] এবং \[\frac{x^2 + 1}{(x -1)(x^2 + 5x + 7)}\] মূলদ ভগ্নাংশ।

 

          মূলদীয় ভগ্নাংশের সরলীকরণের সময় নিম্নোক্ত অভেদগুলো বিনা প্রমাণে গ্রহণ করা যায় :

(i)a2 (b – c) + b2 (c – a) + c2 (a – b) = – (a – b) (b – c) (c – a)

(ii) bc (b – c) + ca (c – a) + ab(a – b) = -(a – b)(b – c)(c – a)

       (iii) a (b2 – c2) + b(c2 – a2) + c (a2 – b2) = (a – b)(b – c)(c – a)

(iv) b2c2(b2 – c2) + c2a2 (c2 – a2) + a2b2 (a2 – b2) = – (a – b)(b – c)(c – a) (a + b)(b + c)(c + a)

(v) a3 (b – c) + b3 (c – a) + c3 (a – b) = – (a – b)(b – c)(c – a)(a + b + c)

(vi) (ab + bc + ca)(a + b + c) – abc = (a + b)(b + c)(c + a)

 vii. (b + c)(c + a)(a + b) + abc = (a + b + c)(ab + bc + ca)

 viii. (a + b + c)3 – a3 – b3 – c3 = 3(a + b)(b + c)(c + a)

 

           এই অধ্যায়ের প্রতিটি অঙ্কের সমাধান করতে এসব সূত্র ব্যবহার করতেই হবে। তাই সূত্রগুলো মুখস্থ রাখা অত্যন্ত জরুরি।

       আংশিক ভগ্নাংশ (Partial Fraction): যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফলরূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়।

          ধরা যাক, N(x)  ও D(x)  উভয়ই x চলকের বহুপদী এবং লব N(x)  এর মাত্রা হর D(x) এর মাত্রা অপেক্ষা ছোট হয় তাহলে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ (Proper Fraction)| । যদি D(x)  এর মাত্রা N(x) এর চেয়ে ছোট বা সমান হয়, তবে সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ (Improper Fraction)  বলা হয়।

       সমতা সূত্র :

i. যদি সকল x এর জন্য ax + b = px + q হয়, তবে x = 0 ও x = 1 বসিয়ে পাই, b = q এবং a + b = p + q যা থেকে দেখা যায়, a = p, b = q.

ii. যদি সকল x এর জন্য ax2 + bx + c = px2 + qx + r হয়; তবে x = 0, x = 1 ও x = -1 বসিয়ে পাই, c = r, a + b + c = p + q + r এবং a – b + c = p – q + r; যা থেকে দেখা যায় যে, a = p, b = q, c = r.

iii.      সাধারণভাবে, দেখা যায় যে, যদি সকল x এর জন্য aoxn + a1xn1 + ….+ an 1 x + an = poxn + p1xn1 + ….+ pn1 x + pn হয়,

          তবে ao = po, a1 = p1, …., an1 = pn1, an = pn

          অর্থাৎ সমতা চিহ্নের উভয়পক্ষে x এর একই ঘাতের সহগদ্বয় পরস্পর সমান।

 

অনুশীলনী ২ সমাধান

১.       নিচের কোন রাশিটি প্রতিসম?

(ক) a + b + c

(খ) xy + yz + zx

(গ) x2 – y2 + z2

(ঘ) 2a2 – 5bc – c2

          সঠিক উত্তর : ক, খ ও গ

          ব্যাখ্যা : একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশির যেকোনো দুইটি চলকের স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে তাকে প্রতিসম রাশি বলে।

                   ক. a + b + c = তিনটি চলকের সাপেক্ষেই প্রতিসম।

                   খ. xy + yz + zx = তিনটি চলকের সাপেক্ষেই প্রতিসম।

                   গ.  x2 – y2 + z2 = রাশিটি x ও z এর সাপেক্ষে প্রতিসম।

                   ঘ. 2a2 – 5bc – c2 = রাশিটি প্রতিসম নয় কারণ a, b, c  এর মধ্যে যেকোনো দুইটি চলকের স্থান পরিবর্তন করলে রাশিটির মান পরিবর্তন হয়ে যায়।

২.       (i) যদি a + b + c = 0 হয়, তবে a3 + b3 + c3 = 3abc

          (ii) P(x, y, z) =  \[\frac{x}{y}+ \frac{y}{z}+ \frac{z}{x}+ \] রাশিটি চক্র-ক্রমিক

          (iii) \[\frac{1}{1 + x}+ \frac{2}{1 + x^2}+ \frac{4}{x^4 – 1}+ \] এর সরলীকৃত মান \[\frac{1}{x – 1}\]

          উপরের উক্তিগুলোর কোনগুলো সত্য?

(ক) i, ii

(খ) ii, iii

(গ) i, iii

(ঘ) i, ii, iii

          ব্যাখ্যা :

          (i)  দেওয়া আছে, a + b + c = 0

                  ∴ a + b = – c

            বামপক্ষ = a3 + b3 + c3

                   = (a + b)3 -3ab (a + b) + c3

                   = (- c)3 -3ab (-c) + c3

                   = – c3 + 3ab + c3

                   = 3abc = ডানপক্ষ

          (ii)     দেওয়া আছে, P(x, y, z) =  \[\frac{x}{y}+ \frac{y}{z}+ \frac{z}{x} \]

                   এখানে, x এর স্থলে y, y এর স্থলে z এবং z এর স্থলে x বসালে, রাশিটির কোনো পরিবর্তন হয় না। সুতরাং রাশিটি চক্রক্রমিক।

          (iii)  \[ \frac{1}{1 + x}+ \frac{2}{1 + x^2}+ \frac{4}{x^4 – 1} \]  

            = \[ \frac1{1+x}+\frac2{1+x^2}+\frac4{\left(x^2\right)^2–1}\]

          = \[ \frac1{1+x}+\frac2{1+x^2}+\frac4{\left(x^2–1\right)\left(x^2+1\right)} \]

          = \[ \frac1{1+x}+\frac{2\left(x^2-1\right) +4}{\left(x^2+1\right)\left(x^2-1\right)} \]

          = \[ \frac1{1+x}+\frac{2x^2-2+4}{\left(x^2+1\right)\left(x^2-1\right)} \]

          = \[ \frac1{1+x}+\frac{2x^2+2}{\left(x^2+1\right)\left(x^2-1\right)} \]

          = \[ \frac1{1+x}+\frac{2\left(x^2+1\right)}{\left(x^2+1\right)\left(x^2-1\right)} \]

          = \[ \frac1{1+x}+\frac2{\left(x^2-1\right)} \]

          = \[ \frac1{1+x}+\frac2{\left(x+1\right)\left(x-1\right)} \]

          = \[ \frac{x-1+2}{\left(x+1\right)\left(x-1\right)} \]

          = \[ \frac{x+1}{\left(x+1\right)\left(x-1\right)} \]

          = \[ \frac1{x-1}\]

 

বহুপদী x3 + px2 – x – 7 এর একটি উৎপাদক x + 7। এই তথ্যের আলোকে নিচের ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও।

৩.      P এর মান কত?

(ক) – 7

(খ) 7

(গ) \[ \frac{54}{7}\]

(ঘ) 477

৪.       বহুপদীটির অপর উৎপাদকগুলোর গুণফল কত?

(ক) (x – 1)(x – 1)

(খ) (x + 1)(x – 2)

(গ) (x – 1)(x + 3)

(ঘ) (x + 1)(x – 1)

প্রশ্ন \ ৫ \ x4 – 5x3 + 7x2 – a বহুপদীর একটি উৎপাদক x – 2 হলে, দেখাও যে, a = 4

সমাধান : মনে করি, P(x) = x4 – 5x3 + 7x2 – a

(x – 2), P(x)  এর একটি উৎপাদক হবে যদি P(2) = 0 হয়।

এখন, P(2) = 24 – 5. 23 + 7. 22 – a

           = 16 – 40 + 28 – a

           = 4 – a

যেহেতু, P(2) = 0

সুতরাং, 4 – a = 0

        ∴ a = 4 (দেখানো হলো)

প্রশ্ন \ ৬ \ মনে কর, P(x) = xn – an, যেখানে n ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a একটি ধ্রুবক।

ক. দেখাও যে, (x a) বহুপদীটির একটি উৎপাদক এবং এমন Q(x) নির্ণয় কর যেন P(x) = (x a) Q(x) হয়।

সমাধান : P(x) = xn – an

P(x)  কে (x – a)  দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে P(a)

∴ P(a) = an – an = 0

P(x) কে (x – a)  দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়।

∴ (x – a), P(x) এর একটি উৎপাদক। (দেখানো হলো)

(x – a), P(x) এর একটি উৎপাদক।

P(x) = xn – an

= xn – xn 1 a + xn 1a – xn 2 a2 + xm 2 a2 – xn 3 a3 + ……….. + x.an 1 – an

= xn 1(x – a) + xn 2 a(x – a) + xn 3 a2 (x – a) + ………..+ an 1(x – a)

= (x – a)(xn 1 + xn 2 + xn 3 a2 + ……….+ an 1)

যেহেতু P(x) = (x – a) Q(x)

        ∴ Q(x) = xn 1 + xn 2 a + xn 3 a2 +………+ an 1 (Ans.)

 (খ) n জোড় সংখ্যা হলে দেখাও যে, (x + a) বহুপদীটির একটি উৎপাদক এবং এমন Q(x) নির্ণয় কর যেন P(x) = (x + a) Q(x) হয়।

সমাধান : P(x) = xn – an

n জোড় সংখ্যা হলে n = 2k (এখানে K স্বাভাবিক সংখ্যা)

∴ P(x) = x2k – a2k

P(x)  কে (x + a)  দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে P(-a)

∴ P(-a) = (-a)2k – a2k

        = a2k – a2k = 0

P(x)  কে (x + a)  দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়।

∴ (x + a), P(x)  এর একটি উৎপাদক। (দেখানো হলো)

∴ P(x) = xn – an

= xn + xn 1. a – xn 1 . a + xn 2 . a2 – xn 2 .a2 + …………….+ xan 1 – an

= xn 1 (x + a) – xn 2 . a(x + a) + xn 3 .a2(x + a) – ………. – an 1(x + a)

= (x + a) (xn 1 – xn 2 a + xn 3 a2 – ……….. – an 1)

       যেহেতু P(x) = (x + a) Q (x)

∴ Q(x) = xn 1 – xn 2.  a + xn 3. a2 – ………..+ (-1)n 1. an 1    (Ans.)

 

প্রশ্ন \ ৭ \ মনে কর, P(x) = xn + an যেখানে n ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a একটি ধ্রুবক। n বিজোড় সংখ্যা হলে দেখাও যে, (x + a) বহুপদীটির একটি উৎপাদক এবং এমন Q(x) নির্ণয় কর যেন, P(x) = (x + a) Q(x) হয়।

সমাধান : P(x) = xn + an

n বিজোড় ধনাত্মক সংখ্যা হলে, n = 2k + 1 (এখানে k স্বাভাবিক সংখ্যা)

∴ P(x) = x2k + 1 + a2k + 1

P(x) কে x + a  দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে P(-a)

∴ P(-a) = (-a)2k + 1 + a2k + 1SSC Higher Math Chapter 2

          = – a2k + 1 + a2k + 1

         = 0

P(x) কে (x + a) দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়।

∴ (x + a), P(x) এর একটি উৎপাদক। (দেখানো হলো)

∴ P(x) = xn + an

= xn + xn  1. a – xn  1. a – xn  2. a2 + xn  2. a2 + xn . a3 -…….. + xan  1 + an

= x 1(x + a) – xn  2. a (x + a) + xn  3.a2(x + a) – ……+ an  1(x + a)

 = (x + a) (xn  1 – xn  2. a + xn  3. a2 – …………..(-1)n1an1

    Q P(x) = (x + a) Q(x)

    ∴ Q(x) = xn  1 – axn  2 + a2 xn  3 – ……… +(-1)n  1 an  1 (Ans.)

প্রশ্ন \ ৮ \ মনে কর, P(x) = ax5 + bx4 + cx3 + cx2 + bx + a যেখানে a, b, c ধ্রুবক এবং a ¹ 0, দেখাও যে, (x – r)  যদি P(x) এর একটি উৎপাদক হয়, তবে P(x) এর আরেকটি উৎপাদক (rx – 1) ।

সমাধান : দেওয়া আছে,

P(x) = ax5 + bx4 + cx3 + cx2 + bx + a…….. (i)

 [যেখানে a, b, c ধ্রুবক এবং a ¹ 0]

যেহেতু (x – r), P(x) এর একটি উৎপাদক, সেহেতু P(r) = 0 

এখন, P(r) = ar5 + br4 + cr3 + cr2 + br + a

∴ ar5 + br4 + cr3 + cr2 + br + a = 0 ……… (ii)

ধরি, rx – 1 = 0

বা,  rx  = 1

∴ x = \[\frac{1}{r}\]

এখন,

\[ P\left(\frac1r\right) = a\left(\frac1r\right)^5 + b\left(\frac1r\right)^4 + c\left(\frac1r\right)^3 + c\left(\frac1r\right)^2 +b\left(\frac1r\right)+a \]

          = \[ \frac a{r^5}+\frac b{r^4}+\frac c{r^3}+\frac c{r^2}+\frac br+a \]

          = \[ \frac{a+br+cr^2+cr^3+br^4+ar^5}{r^5} \]

          = \[ \frac{0}{r^5} \]       [(ii) নং থেকে মান বসিয়ে]

          = 0

          যেহেতু (i) নং বহুপদীতে x = \[\frac{1}{r}\] বসালে প্রদত্ত বহুপদীর মান শূন্য হয়

          সেহেতু (rx – 1) উক্ত বহুপদীর একটি উৎপাদক।

          ∴ (rx – 1) ও P(x) এর একটি উৎপাদক।  (দেখানো হলো)

 

প্রশ্ন \ ৯ \ উৎপাদকে বিশ্লেষণ কর :

(i) x4 + 7x3 + 17x2 + 17x + 6

সমাধান : মনে করি, P(x) = x4 + 7x3 + 17x2 + 17x + 6

∴ P( – 1) = ( – 1)4 + 7( – 1)3 + 17 ( – 1)2 + 17 ( – 1) + 6

        = 1 – 7 + 17 – 17 + 6

        = 24 – 24

        = 0

          সুতরাং (x + 1), P(x) এর একটি উৎপাদক।

   এখন, x4 + 7x3 + 17x2 + 17x + 6

       = x4 + x3 + 6x3 + 6x2 + 11x2 + 11x + 6x + 6

       = x3(x + 1) + 6x2(x + 1) + 11x(x + 1) + 6(x + 1)

       = (x + 1)(x3 + 6x2 + 11x + 6)

       = (x + 1)(x3 + 6x2 + 12x + 8 – x – 2)

       = (x + 1)(x3 + 3.x2.2 + 3.x.22 + 23 – x – 2)

       = (x + 1){(x + 2)3 – 1(x + 2)}

       = (x + 1) (x + 2) {(x + 2)2 – 1}

       = (x + 1)(x + 2)(x + 2 + 1)(x + 2 – 1)

       = (x + 1)(x + 2)(x + 3)(x + 1)

       = (x + 1)2(x + 2)(x + 3) (Ans.)

 (ii) 4a4 + 12a3 + 7a2 – 3a – 2

সমাধান : মনে করি, P(a) = 4a4 + 12a3 + 7a2 – 3a – 2

∴ P( – 1)     = 4( – 1)4 + 12( – 1)3 + 7( – 1)2 – 3( – 1) – 2

           = 4 – 12 + 7 + 3 – 2

           = 14 – 14

           = 0

সুতরাং (a + 1), P(a)-এর একটি উৎপাদক।

এখন, 4a4 + 12a3 + 7a2 – 3a – 2

   = 4a4 + 4a3 + 8a3 + 8a2 – a2 – a – 2a – 2

   = 4a3 (a + 1) + 8a2 (a + 1) – a (a + 1) – 2(a + 1)

   = (a + 1)(4a3 + 8a2 – a – 2)

   = (a + 1){4a2 (a + 2) – 1(a + 2)}

   = (a + 1)(a + 2)(4a2 – 1)

   = (a + 1)(a + 2){(2a)2 – 1}

   = (a + 1)(a + 2)(2a + 1)(2a – 1)

   = (2a – 1)(a + 1)(a + 2)(2a + 1) (Ans.)

 (iii) x3 + 2x2 + 2x + 1

সমাধান : মনে করি, P(x) = x3 + 2x2 + 2x + 1

  ∴ P( – 1) = ( – 1)3 + 2 ( – 1)2 + 2( – 1) + 1

             = – 1 + 2 – 2 + 1

             = 3 – 3

             = 0

          সুতরাং (x + 1), P(x) -এর একটি উৎপাদক।

   এখন, x3 + 2x2 + 2x + 1

       = x3 + x2 + x2 + x + x + 1

       = x2 (x + 1) + x(x + 1) + 1(x + 1)

       = (x + 1)(x2 + x + 1) (Ans.)

(iv) x(y2 + z2) + y (z2 + x2) + z(x2 + y2) + 3xyz

সমাধান : প্রদত্ত রাশি,

    = x(y2 + z2) + y(z2 + x2) + z(x2 + y2) + 3xyz

    = xy2 + z2x + yz2 + x2y + zx2 + y2z + 3xyz

    = x2y + xy2 + xyz + xyz + y2z + yz2 + zx2 + xyz + z2x

    = xy(x + y + z) + yz (x + y + z) + zx(x + y + z)

    = (x + y + z)(xy + yz + zx) (Ans.)

(v) (x + 1)2(y – z) + (y + 1)2(z – x) + (z + 1)2(x – y)

সমাধান : প্রদত্ত রাশি,

  (x + 1)2 (y – z) + (y + 1)2 (z – x) + (z + 1)2 (x – y)

= (x2 + 2x + 1)(y – z) + (y2 + 2y + 1)(z – x) + (z2 + 2z + 1)(x – y)

= x2(y – z) + y2(z – x) + z2(x – y) + 2x(y – z) + 2y(z – x) + 2z(x – y) + (y – z + z – x + x – y)

= x2(y – z) + y2(z – x) + z2(x – y) + 2(xy – zx + yz – xy + zx – yz) + 0

= x2(y – z) + y2(z – x) + z2(x – y) + 2 ´ 0

= x2(y – z) + y2z – xy2 + z2x – yz2

= x2(y – z) + yz(y – z) – x(y2 – z2)

= (y – z) {x2 + yz -x(y + z)}

= (y – z)(x2 + yz – xy – zx)

= (y – z)(x2 – xy – zx + yz)

= (y – z) {x(x – y) – z(x – y)}

= (y – z)(x – y)(x – z)

= (y – z)(x – y){ – (z – x)}

= – (x – y)(y – z)(z – x) (Ans.)

(vi) b2c2(b2  c2) + c2a2(c2  a2) + a2b2(a2  b2)

সমাধান : প্রদত্ত রাশি,

        b2c2(b2 – c2) + c2a2(c2 – a2) + a2b2(a2 – b2)

    = b2c2(b2 – c2) + c4a2 – c2a4 + a4b2 – a2b4

    = b2c2(b2 – c2) + a4b2 – c2a4 – a2b4 + c4a2

    = b2c2(b2 – c2) + a4(b2 – c2) – a2(b4 – c4)

    = (b2 – c2){(b2c2 + a4 – a2(b2 + c2)}

    = (b2 – c2)(b2c2 + a4 – a2b2 – c2a2)

    = (b2 – c2){a2(a2 – b2) – c2(a2 – b2)}

    = (b2 – c2)(a2 – b2)(a2 – c2)

    = (b2 – c2)(a2 – b2){ – (c2 – a2)}

    = – (a2 – b2)(b2 – c2)(c2 – a2)

    = – (a – b)(b – c)(c – a) (a + b)(b + c)(c + a) (Ans.)

SSC higher math chapter 2 solution part 1

Download Chapter 2 part 1 pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top