MCQ and short question of chapter 6 coordinate geometry

 

MCQ and short questions from Chapter 6 Coordinate Geometry for practice and revision, Chapter 6 Coordinate Geometry MCQ and short questions for easy practice,Practice MCQ and short questions of Chapter 6 Coordinate Geometry for exams

 

বহুনির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন

১. ছক কাগজে আনুভূমিকভাবে স্থাপিত সংখ্যারেখাটিকে কী বলে?

ক) x-অক্ষ
খ) y-অক্ষ
গ) ভুজ
ঘ) কোটি

২. ছক কাগজে উল্লম্বভাবে স্থাপিত সংখ্যারেখাটিকে কী বলে?

ক) y-অক্ষ
খ) x-অক্ষ
গ) কোটি
ঘ) ভুজ

৩. x-অক্ষ ও y-অক্ষের ছেদবিন্দুকে কী বলা হয়?

ক) সমবিন্দু
খ) মূলবিন্দু
গ) সমাপতিত বিন্দু
ঘ) কোনোটি নয়

৪. কোনো বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে কী বলা হয়?

ক) কোটি
খ) অভিভূজ
গ) ভুজ
ঘ) খ ও গ উভয়ই

৫. নিচের কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত?

ক) (0, 1)
খ) (1, 0)
গ) (0, -1)
ঘ) (-1, 0)

৬. A(2, 3) একটি বিন্দুর স্থানাঙ্ক হলে বিন্দুটির ভুজ কত?
ক) 5
খ) 1
গ) \[\frac{5}{2}\]
ঘ) 2

৭. P(5, 4) বিন্দুর কোটি কত?
ক) 9
খ) 4
গ) \[\frac{9}{2}\]
ঘ) 2

৮. A(3, 2), B(2, 3), C(0, 4), D(-3, -3) বিন্দুগুলোর কোনটি মূলবিন্দু থেকে দূরবর্তী?
ক) D
খ) B
গ) C
ঘ) A

৯. স্থানাঙ্কের মাধ্যমে বিন্দুর অবস্থান প্রকাশের পদ্ধতি প্রবর্তন করেন কে?
ক) ইউক্লিড
খ) নিউটন
গ) লিবনিজ
ঘ) রেনে দেকার্ত

১০. xy-সমতলকে কতটি ভাগে ভাগ করা যায়?
ক) 2টি
খ) 3টি
গ) 4টি
ঘ) 6টি

১১. (1, -4) বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

১২. (-2, -3) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

১৩. ২য় চতুর্ভাগে কোটি y এর মান কেমন?
ক) শূন্য
খ) ধনাত্মক
গ) ঋণাত্মক
ঘ) কোনোটি নয়

১৪. দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়ে কোন সূত্র ব্যবহার হয়?
ক) পিথাগোরাসের সূত্র
খ) নিউটনের সূত্র
গ) রেনে দেকার্তের সূত্র
ঘ) কোনোটি নয়

Class 8 math mcq and short question chapter 3

 

১৫. (1, 2) ও (1, 0) বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত?
ক) 2 একক
খ) 2√2 একক
গ) 3 একক
ঘ) কোনোটি নয়

১৬. মূলবিন্দু ও (4,0) বিন্দুরের মধ্যবর্তী দূরত্ব কত?
ক) 2 একক
খ) 4 একক
গ) 3 একক
ঘ) কোনোটি নয়

১৭. (-1, 2) ও (-3, 6) বিন্দু ভুজরেখার অন্তরের সংখ্যাগত মান কত?
ক) -4
খ) 2
গ) 3
ঘ) -3

১৮. দুইটি বিন্দুর ভুজরেখার পার্থক্য 4 ও কোটিরেখার পার্থক্য 6 হলে বিন্দুর দূরত্ব কত?
ক) 10 একক
খ) 5√2 একক
গ) √52 একক
ঘ) 2 একক

১৯. (x₁, 0) ও (x₂, 0) বিন্দু দুইটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত?
ক) \[\left(\frac{x_1 – x_2}{2}, 0\right)\]
খ) \[\left(\frac{x_1 + x_2}{2}, 0\right)\]
গ) \[\left(\frac{x_1 – x_2}{4}, 0\right)\]
ঘ) \[\left(\frac{x_1 + x_2}{4}, 0\right)\]

২০. (2, 0) ও (6, 0) বিন্দুরের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত?
ক) (2, 0)
খ) (3, 0)
গ) (4, 0)
ঘ) (1, 0)

২১. (-4, 0) ও (6, 0) বিন্দুরের মধ্যবিন্দুর ভুজ কত?
ক) 1
খ) 2
গ) \[\frac{1}{2}\]
ঘ) -5

২২. মূলবিন্দু ও (0, -6) বিন্দুরের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত?
ক) (0, -3)
খ) (0, -6)
গ) \[\left(-\frac{3}{2}, 0\right)\]
ঘ) কোনোটি নয়

২৩. (-2, -3) ও (1, 5) বিন্দুরের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত?
ক) \[\left(-\frac{1}{2}, -1\right)\]
খ) \[\left(-\frac{3}{2}, -4\right)\]
গ) \[\left(\frac{1}{2}, -1\right)\]
ঘ) \[\left(\frac{3}{2}, -4\right)\]

২৪. (-2, 4) ও (4, 6) বিন্দুরের মধ্যবিন্দুর কোটি কত?
ক) -2 MCQ and short question of chapter 6 coordinate geometry
খ)2
গ) 5
ঘ) -5

২৫. সমতলির সাপেক্ষে ক্রমশ উঠা বা নামা হওয়া বিষয়টি কী?
ক) আনত
খ) ঢাল
গ) খ ও ঘ উভয়ই
ঘ) স্থানাঙ্ক

২৬. আনুভূমিক দূরত্বের সাথে উল্লম্ব দূরত্বের অনুপাতকে বলা হয়—
ক) আনত
খ) স্থানাঙ্ক
গ) খ ও ঘ উভয়ই
ঘ) সমাপতিত রেখা

২৭. একটি সিঁড়ির উপরের প্রান্তের উল্লম্ব দূরত্ব হচ্ছে ৩ একক এবং নিচের প্রান্তের আনুভূমিক দূরত্ব ৪ একক। সিঁড়ির ঢাল কত?
ক) \[\frac{3}{4}\]
খ) 1
গ) \[\frac{9}{16}\]
ঘ) 4
২৮. নিচের কোনটি ঢাল নির্দেশ করে?
উল্লম্ব দূরত্ব
ক) \[\frac{\text{ভুজরেখার অন্তর}}{\text{আনুভূমিক দূরত্ব}}\]
খ) \[\frac{\text{কোটিরেখার অন্তর}}{\text{ভুজরেখার অন্তর}}\]
গ) \[\frac{y_2 – y_1}{x_2 – x_1}\]
ঘ) খ ও গ উভয়ই

২৯. স্থানাঙ্কের সাহায্যে ঢাল নির্ণয়ের সূত্র কোনটি?
ক) \[\frac{x_1 – x_2}{y_1 – y_2}\]
খ) \[\frac{x_2 – x_1}{y_2 – y_1}\]
গ) \[\frac{\text{কোটিরেখার অন্তর}}{\text{ভুজরেখার অন্তর}}\]
ঘ) \[\frac{\text{ভুজরেখার অন্তর}}{\text{কোটিরেখার অন্তর}}\]

৩০. দুইটি বিন্দুর কোটিরেখার অন্তর -৮ ও ভুজরেখার অন্তর ৪ হলে সরলরেখার ঢাল কত?
ক) -16
খ) -2
গ) -2
ঘ) 2

৩১. মূলবিন্দু ও (২, ৩) বিন্দুময় দ্বারা গঠিত সরলরেখার ঢাল কত?
ক) \[\frac{3}{2}\]
খ) \[-\frac{3}{2}\]
গ) 6
ঘ) -3

৩২. (-২, ৫) ও (১, -৪) বিন্দুগামী সরলরেখার ঢাল হলো-
ক) -3
খ) 3
গ) \[-1\]
ঘ) 1

৩৩. ঢালকে কোন অক্ষের সাথে আনত বিবেচনা করা হয়?
ক) x-অক্ষ
খ) y-অক্ষ
গ) উভয় অক্ষ
ঘ) ক ও গ উভয়ই

৩৪. নিচের কোনটি x-অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ?
ক) x = 1
খ) x = 0
গ) y = 2
ঘ) y = 0
৩৫. x-অক্ষের সমান্তরাল সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর কোনটি কেমন?
ক) অসমান
খ) সমান
গ) ধনাত্মক
ঘ) ঋণাত্মক

৩৬. কতগুলা বিন্দুর কোটি সমান হলে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হবে?
ক) x-অক্ষ
খ) y-অক্ষ
গ) অক্ষরেখা
ঘ) ক ও গ উভয়ই

৩৭. y = 3 সরলরেখাটি কেমন হবে?
ক) y-অক্ষের সমান্তরাল
খ) অক্ষরেখার সমান্তরাল
গ) x-অক্ষের সমান্তরাল
ঘ) ক ও গ উভয়ই

৩৮. কোন জোড়া বিন্দুগামী সরলরেখা x-অক্ষের সমান্তরাল?
ক) (-3, -3), (7, -3)
খ) (3, -3), (4, 4)
গ) (4, -6), (7, -3)
ঘ) (7, 4), (7, 7)

৩৯. নিচের কোনটি y-অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ?
ক) x = -2
খ) y = 3
গ) x = 0
ঘ) y = 0

৪০. y-অক্ষের সমান্তরাল সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ত্রুটি কেমন?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) সমান
ঘ) অসমান

৪১. যতগুলা বিন্দুর ত্রুটি সমান হলে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হবে?
ক) x-অক্ষ
খ) y-অক্ষ
গ) অক্ষরেখা
ঘ) কোনোটি নয়

৪২. পাঁচটি বিন্দুর প্রতিটির ত্রুটি x = -1 বিন্দুগুলো দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ কেমন হবে?
ক) x-অক্ষের সমান্তরাল
খ) অক্ষরেখার সমান্তরাল
গ) y-অক্ষের সমান্তরাল
ঘ) কোনোটি নয়

৪৩. কোন জোড়া বিন্দুগামী সরলরেখা y-অক্ষের সমান্তরাল?
ক) (4, 4), (7, 7)
খ) (-3, 3), (4, 4)
গ) (4, -6), (4, -7)
ঘ) (4, 9), (0, -7)

৪৪. (-1, 4) এবং (3, 1) বিন্দুগামী রেখার সমীকরণ কত?
ক) 3x + 4y + 13 = 0
খ) 3x – 4y + 13 = 0
গ) -3x + 4y – 13 = 0
ঘ) 3x + 4y – 13 = 0

৪৫. একটি সরলরেখার ঢাল, m = -2 এবং (1, 4) বিন্দুগামী হলে সরলরেখাটির সমীকরণ-
ক) -2x + y + 6 = 0
খ) 2x – y – 6 = 0
গ) 2x + y + 6 = 0
ঘ) 2x + y – 6 = 0

৪৬. সমীকরণ দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক-
ক) (6, 5)
খ) (5, 6)
গ) (6, -5)
ঘ) (-5, 6)

৪৭. ২য় সমীকরণটি x-অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে?
ক) (6, 0)
খ) (11, 0)
গ) (0, 6)
ঘ) (0, 11)

 

এক কথায় উত্তর প্রশ্ন

প্রশ্ন ১: ছক কাগজে আনুভূমিকভাবে যে সরলরেখা আঁকা হয় তাকে কী বলা হয়?
উত্তর: x-অক্ষ।

প্রশ্ন ২: ছক কাগজে উল্লম্বভাবে যে সরলরেখা আঁকা হয় তাকে কী বলা হয়?
উত্তর: y-অক্ষ।

প্রশ্ন ৩: x-অক্ষ ও y-অক্ষের ছেদ বিন্দুকে কী বলে?
উত্তর: মূলবিন্দু।

প্রশ্ন ৪: কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে আমরা সঠিকভাবে কী নির্ণয় করতে পারি?
উত্তর: বিভিন্ন বস্তুর অবস্থান।

প্রশ্ন ৫: একটি বিন্দুকে মূলবিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর দূরত্ব ও কোণের মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর: স্থানাঙ্ক জ্যামিতি।

প্রশ্ন ৬: স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন কে?
উত্তর: রেনে ডেকার্ট (Rene Descartes)।

প্রশ্ন ৭. কার্তেসীয় স্থানাঙ্ককে অন্য কী নামে ডাকা হয়?
উত্তর: আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক।

প্রশ্ন ৮. মূলবিন্দু হতে x-অক্ষের বামদিকে সংখ্যাগুলোর মান কেমন?
উত্তর: ঋণাত্মক।

প্রশ্ন ৯. x-অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত?
উত্তর: শূন্য।

প্রশ্ন ১০. y-অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ কত?
উত্তর: শূন্য।

প্রশ্ন ১১. মূলবিন্দুর ভুজ কত?
উত্তর: 0 (শূন্য)।
প্রশ্ন ১২. ছক কাগজে xy-সমতলকে কতটি ভাগে ভাগ করা যায়?
উত্তর: চারভাগে।

প্রশ্ন ১৩. প্রথম চতুর্ভাগে ভুজ ও কোটি চিহ্ন কী হবে?
উত্তর: ধনাত্মক।

প্রশ্ন ১৪. দ্বিতীয় চতুর্ভাগে ভুজ, x এর মান কেমন?
উত্তর: ঋণাত্মক।

প্রশ্ন ১৫. তৃতীয় চতুর্ভাগে ভুজ, x এর মান কেমন?
উত্তর: ঋণাত্মক।

প্রশ্ন ১৬. চতুর্থ চতুর্ভাগে কোটি, y-এর মান কেমন?
উত্তর: ঋণাত্মক।

প্রশ্ন ১৭. কোন সূত্র ব্যবহার করে দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা হয়?
উত্তর: পিথাগোরাসের সূত্র।

প্রশ্ন ১৮. দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটি কী?
উত্তর: \[\sqrt{(x_2 – x_1)^2 + (y_2 – y_1)^2}\]

প্রশ্ন ১৯. (3, 4) এবং (9, 7) বিন্দু দুইটির দূরত্ব কত?
উত্তর: \[3\sqrt{5}\] একক।

প্রশ্ন ২০. (4, 6) এবং (-8, 4) বিন্দুগুলোর দূরত্ব কত?
উত্তর: \[2\sqrt{37}\] একক।

প্রশ্ন ২১. (0, 0) এবং (3, 4) বিন্দুগুলোর দূরত্ব কত?
উত্তর: 5 একক।

প্রশ্ন ২২. (5.5, -5.5) এবং (-6.5, 6.5) বিন্দুগুলোর সংযোগক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত?
উত্তর: (-0.5, 0.5)।

প্রশ্ন ২৩. x-অক্ষের উপর অবস্থিত দুইটি বিন্দুর মধ্যবিন্দুর ভুজ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: বিন্দুগুলোর ভুজের যোগফল ÷ 2।

প্রশ্ন ২৪. x-অক্ষের উপর অবস্থিত দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী?
উত্তর: \[\left(\frac{x_1 + x_2}{2}, 0\right)\]

প্রশ্ন ২৫. যেকোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কী?
উত্তর: \[\left(\frac{\text{ভুজের যোগফল}}{2}, \frac{\text{কোর্ডিনেটের যোগফল}}{2}\right)\]

প্রশ্ন ২৬. (x₁, y₁) এবং (x₂, y₂) বিন্দু দুইটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত?
উত্তর: \[\left(\frac{x_1 + x_2}{2}, \frac{y_1 + y_2}{2}\right)\]

প্রশ্ন ২৭. (4, 6) এবং (-8, 4) বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী?
উত্তর: (-2, 5)

প্রশ্ন ২৮. সমতলীর সাপেক্ষে ক্রমশ ঊঁচু বা নিচু হওয়া বিষয়টিকে কী হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর: ঢাল হিসেবে।

প্রশ্ন ২৯. আনুভূমিক দূরত্বের সাথে উল্লম্ব দূরত্বের অনুপাতকে কী বলা হয়?
উত্তর: আনত।

প্রশ্ন ৩০. x-অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরলরেখা আনত হওয়ার পরিমাণকে কী বলা হয়?
উত্তর: ঢাল।

প্রশ্ন ৩১. আনুভূমিকভাবে এক একক দূরত্ব অধিক্রম করলে তার সাপেক্ষে উল্লম্ব দিকে পরিবর্তনের পরিমাণকে কী বলে?
উত্তর: ঢাল।

প্রশ্ন ৩২. (0, 0) এবং (4, 0) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?
উত্তর: 0।

প্রশ্ন ৩৩. ঢালকে কোন অক্ষের সাথে আনত বিবেচনা করা হয়?
উত্তর: x-অক্ষের সাথে।

প্রশ্ন ৩৪. অবস্থানের ভিত্তিতে ঢাল কেমন হতে পারে?
উত্তর: ধনাত্মক বা ঋণাত্মক।

প্রশ্ন ৩৫. (3, 0) এবং (0, 4) বিন্দু দিয়ে গমনকারী রেখার ঢাল কত?
উত্তর: \[-\frac{4}{3}\]।

প্রশ্ন ৩৬. x-অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর কোটি কেমন?
উত্তর: সমান।

প্রশ্ন ৩৭. কোনো সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর কোটি সমান হলে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হবে?
উত্তর: x-অক্ষ।

প্রশ্ন ৩৮. যে সকল বিন্দুর কোটি একই, তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে কোন অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়?
উত্তর: x-অক্ষ।

প্রশ্ন ৩৯. y = 3 রেখাটি কোন অক্ষের সমান্তরাল?
উত্তর: x-অক্ষ।

প্রশ্ন ৪০. y-অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর ভুজ কেমন?
উত্তর: সমান।

প্রশ্ন ৪১. কোনো সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ভুজ সমান হলে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হবে?
উত্তর: y-অক্ষ।

প্রশ্ন ৪২. যে সকল বিন্দুর ভুজ একই, তাদের ক্রমান্বয়ে যোগ করলে কোন অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়?
উত্তর: y-অক্ষ।

প্রশ্ন ৪৩. x = a রেখাটি কোন অক্ষের সমান্তরাল?
উত্তর: y-অক্ষ।

প্রশ্ন ৪৪. ঢাল জানা না থাকলে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য কতটি বিন্দু প্রয়োজন?
উত্তর: দুইটি।

প্রশ্ন ৪৫. (x₁, y₁) এবং (x₂, y₂) বিন্দুগামী সরলরেখার সমীকরণটি কী?
উত্তর: \[\frac{y – y_1}{y_1 – y_2} = \frac{x – x_1}{x_1 – x_2}\]

প্রশ্ন ৪৬. m ঢালবিশিষ্ট এবং (x₁, y₁) বিন্দুগামী সরলরেখার সমীকরণটি কী?
উত্তর: \[y – y_1 = m(x – x_1)\]

প্রশ্ন ৪৭. ঢাল 2 এবং (0, 1) বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী?
উত্তর: \[2x – y + 1 = 0\]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top