Class 6 Math -ষষ্ঠ শ্রেণি গণিতঃ অনুশীলনী ৫-সমীকরন ও সরল সমীকরন
অধ্যায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
সমীকরণ : অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত বাক্যকে সমীকরণ বলে। অন্যভাবে = (সমান) চিহ্নের দ্বারা একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ককে সমীকরণ বলা হয়। যেমন, x + 5 = 10, 3x + 2 = 5x + 3 ইত্যাদি।
সরল সমীকরণ : যে সমীকরণে এক ঘাতবিশিষ্ট একটি মাত্র অজ্ঞাত রাশি বা চলক থাকে তাকে সরল সমীকরণ বলে। যেমন, x + 5 = 7 একটি সরল সমীকরণ। এখানে অজ্ঞাত রাশি বা চলক হলো x।
সরল সমীকরণের সমাধান : সমীকরণ থেকে চলকের মান বের করার প্রক্রিয়াকে সমীকরণের সমাধান বলা হয়।
সমীকরণের বীজ : সমীকরণ থেকে অজ্ঞাত রাশি বা চলকের প্রাপ্ত মানকে প্রদত্ত সমীকরণের বীজ বলা হয়।
সমীকরণের সমাধান সংক্রান্ত স্বতঃসিদ্ধ :
(১) পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়।
যেমন, a = b হলে, a + c = b + c । এখানে উভয়পক্ষে প যোগ করা হয়েছে।
(২) পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। যেমন, a = b হলে, a – c = b – c| | এখানে উভয়পক্ষ থেকে প বিয়োগ করা হয়েছে।
(৩) পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। যেমন, a = n হলে, ac = bc বা ca = cb । এখানে উভয়পক্ষকে প দ্বারা গুণ করা হয়েছে।
(৪) পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়।
যেমন, a = b হলে, \[\frac ac = \frac bc\] । এখানে উভয়পক্ষকে প দ্বারা ভাগ করা হয়েছে, c ≠ 0।
Class 6 Math Solution || ষষ্ঠ শ্রেণি গণিত অনুশীলনী ৫ সমীকরণ
অনুশীলনী ৫সমাধান
প্রশ্ন ১। x + 3 = 8 সমীকরণটির চলকের মান নিচের কোনটি?
ক. 3
√গ. 5
গ. 8
ঘ. 11
ব্যাখ্যা : x + 3 = 8
বা, x + 3 – 3 = 8 – 3 [উভয়পক্ষ থেকে ৩ বিয়োগ করে]
বা, x = 5
⸫ চলকের মান 5
প্রশ্ন ২। 4x = 8 সমীকরণের মূল নিচের কোনটি?
√ক. 2
খ. 4
গ. 8
ঘ. 32
ব্যাখ্যা : 4x = 8
বা, x = \[\frac 84\] = 2
⸫ সমীকরণটির মূল ২
প্রশ্ন ৩ ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। মেরির কত টাকা আছে?
ক. 30 টাকা
খ. 20 টাকা
গ. 15 টাকা
√ ঘ. 10 টাকা
ব্যাখ্যা : মনে করি, মেরির টাকা x এবং ম্যাক এর টাকা 2x
প্রশ্নমতে, x + 2x = 30
বা, 3x = 30
বা, x = \[\frac {30}{3}\]
বা, x = 10
⸫ মেরির আছে ১০ টাকা
প্রশ্ন ৪। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার?
ক. x – y
খ. 2(x – y)
গ. x + y
√ঘ. 2(x + y)
প্রশ্ন ৫ যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি?
√ক. 3
খ. 4
গ. 6
ঘ. 8
প্রশ্ন ৬ 6x + 3 = 9 সমীকরণটিতে-
i. চলক একটি ii. চলক এর সূচক 1 iii. চলকের মান 2
নিচের কোনটি সঠিক?
√ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রশ্ন ৭ a, b, c যে কোন সংখ্যা এবং a = b হলে
i. ac = bc ii. a + c = b + c iii. a – c = b – c
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
√ঘ. i, ii ও iii
Class 6 Math Simple Equations || ষষ্ঠ শ্রেণি গণিত সমীকরণ ব্যাখ্যা
নিচের তথ্যের আলোকে (৮ ও ৯) নং প্রশ্নের উত্তর দাও।
দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার চারগুণ।
প্রশ্ন ৮। বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত?
ক. 1 : 2
খ. 1 : 4
গ. 2 : 1
√ঘ. 4 : 1
প্রশ্ন ৯ ছোট সংখ্যাটি কত?
ক. 6
√খ. 10
গ. 27
ঘ. 40
প্রশ্ন ১০ বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনল। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। নিচের তথ্যগুলো লক্ষ কর :
i. খাতার দাম 3x টাকা ii. প্রশ্নমতে, সমীকরণ x + 2x = 30
iii. খাতার দাম 20 টাকা হলে, পেন্সিলের দাম 10 টাকা।
উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সত্য?
ক. i ও ii
খ. i ও iii
√গ. ii ও iii
ঘ. i, ii ও iii
ব্যাখ্যা : (i) মনে করি, পেন্সিলের দাম x টাকা
⸫ খাতার দাম 20 টাকা, সুতরাং উক্তিটি সঠিক নয়।
(ii) একটি খাতা ও একটি পেন্সিলের দাম x + 2x
প্রশ্নমতে, x + 2x = 30, সুতরাং উক্তিটি সঠিক।
(iii) প্রশ্নমতে, x + 2x = 30
বা, 3x = 30
বা, x = 30 ÷ 3 = 10
⸫ পেন্সিলের দাম 10 টাকা
⸫ খাতার দাম 2 × 10 = 20 টাকা
সুতরাং প্রদত্ত উক্তিটি সঠিক।
প্রশ্ন ১১। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল ২৪. তাহলে,
(১) একটি সংখ্যা 8 হলে, অপর সংখ্যাটি নিচের কোনটি?
ক. 10
√খ. 16
গ. 20
ঘ. 32
ব্যাখ্যা : একটি সংখ্যা 8 হলে, অপর সংখ্যা = 24 – 8 = 16
(২) কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে?
ক. 6
√খ. 9
গ. 12
ঘ. 18
ব্যাখ্যা : সংখ্যাটি x হলে, 2x + 6 = 24
বা, 2x + 6 – 6 = 24 – 6
বা, 2x = 18 \ x = 9
(৩) কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে?
ক. 8
খ. 12
√গ. 16
ঘ. 20
ব্যাখ্যা : সংখ্যাটি x হলে,
x – 4 = \[\frac {24}{2}\]
বা, x – 4 + 4 = \[\frac {24}{2}\] + 4
বা, x = 12 + 4 \ x = 16
নিচের সমীকরণগুলো সমাধান কর (১২ – ২৩) :
প্রশ্ন ১২ x + 4 = 13
সমাধান : x + 4 = 13
বা, x + 4 – 4 = 13 – 4 [উভয়পক্ষ থেকে 4 বিয়োগ করে]
বা, x = 9
∴ সমাধান : x = 9
প্রশ্ন ১৩ x + 5 = 9
সমাধান : x + 5 = 9
বা, x + 5 – 5 = 9 – 5 [উভয়পক্ষ থেকে 4 বিয়োগ করে]
বা, x = 4
∴ সমাধান : x = 4
প্রশ্ন । ১৪ y + 1 = 10
সমাধান : y + 1 = 10
বা, y + 1 – 1 = 10 – 1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
বা, y = 9
∴ সমাধান : y = 9
প্রশ্ন ১৫। y – 5 = 11
সমাধান : y – 5 = 11
বা, y – 5 + 5 = 11 + 5 [উভয়পক্ষে 5 যোগ করে]
বা, y = 16
∴ সমাধান : y = 16
Class 6 Math Exercise 5 || সমীকরণ ও সরল সমীকরণ সমাধান
প্রশ্ন ১৬। z + 3 = 15
সমাধান : z + 3 = 15
বা, z + 3 – 3 = 15 – 3 [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
বা, z = 12
∴ সমাধান : z = 12
প্রশ্ন ১৭। 3x = 12
সমাধান : 3x = 12
বা,\[\frac{3x}{3}\] = \[\frac{12}{3}\] [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x = 4
∴ সমাধান : x = 4
প্রশ্ন ১৮। 2x + 1 = 9
সমাধান : 2x + 1 = 9
বা, 2x + 1 – 1 = 9 – 1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
বা, 2x = 8
বা, \[\frac{2x}{2}\] = \[\frac{8}{2}\] [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x = 4
∴ সমাধান : x = 4
প্রশ্ন ১৯। 4x – 5 = 11
সমাধান : 4x – 5 = 11
বা, 4x – 5 + 5 = 11 + 5 [উভয়পক্ষে 5 যোগ করে]
বা, 4x = 16
বা, = [উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে]
বা, x = 4
∴ সমাধান : x = 4
প্রশ্ন ২০ । 3x – 5 = 17
সমাধান : 3x – 5 = 17
বা, 3x – 5 + 5 = 17 + 5 [উভয়পক্ষে 5 যোগ করে]
বা, 3x = 22
বা,\[\frac{3x}{3}\] = \[\frac{22}{3}\]
[উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x = \[\frac{22}{3}\]
∴ সমাধান : x = \[\frac{22}{3}\]
প্রশ্ন ২১। 7x – 2 = x + 16
সমাধান : 7x – 2 = x + 16
বা, 7x – 2 + 2 = x + 16 + 2 [উভয়পক্ষে 2 যোগ করে]
বা, 7x = x + 18
বা, 7x – x = x + 18 – x [উভয়পক্ষ থেকে -1 বিয়োগ করে]
বা, 6x = 18
বা, \[\frac{6x}{6}\] = \[\frac{18}{6}\]
বা, x = 3
∴ সমাধান : x = 3
প্রশ্ন ২২। 3 – x = 14
সমাধান : 3 – x = 14
বা, 3 – x – 3 = 14 – 3 [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
বা, – x = 11
বা, ( – 1) ( – x ) = ( – 1) ´11 [উভয়পক্ষকে (–1) দ্বারা গুণ করে]
বা, x = –11
∴ সমাধান : x = –11
Class 6 Math Chapter 5 || অনুশীলনী ৫ সমীকরণ সমাধান
প্রশ্ন ২৩। 2x + 9 = 3
সমাধান : 2x + 9 = 3
বা, 2x + 9 – 9 = 3 – 9 [উভয়পক্ষ থেকে 9 বিয়োগ করে]
বা, 2x = – 6
বা, \[\frac{2x}{2}\] = \[\frac{-6}{2}\] [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x = – 3
∴ সমাধান: x = – 3
সমীকরণ গঠন করে সমাধান কর : (২৪ – ৩৫) :
প্রশ্ন ২৪। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে?
সমাধান : ধরি, সংখ্যাটি x
⸫ সংখ্যাটির দ্বিগুণ 2xএর সাথে 6 যোগ করলে হবে 2x + 6
প্রশ্নমতে, 2x + 6= 14
বা, 2x + 6 – 6 = 14 – 6 [উভয়পক্ষ থেকে 6 বিয়োগ করে]
বা, 2x = 8
বা, \[\frac{2x}{2}\] = \[\frac{8}{2}\] [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x = 4
⸫ সংখ্যাটি 4 (Ans.)
প্রশ্ন ২৫। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে?
সমাধান : ধরি, সংখ্যাটি x
⸫ সংখ্যাটি থেকে ৫ বিয়োগ করলে হবে x – 5
প্রশ্নমতে, x – 5 = 11
বা, x – 5 + 5 = 11 + 5 [উভয়পক্ষে 5 যোগ করে]
বা,, x = 16
∴ সংখ্যাটি 16 (Ans.)
প্রশ্ন ২৬। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে?
সমাধান : ধরি, সংখ্যাটি x
⸫ সংখ্যাটির 7 গুণ = 7x
প্রশ্নমতে, 7x = 21
বা, \[\frac{7x}{7}\] = \[\frac{21}{7}\] [উভয়পক্ষকে 7 দ্বারা ভাগ করে]
বা, x = 3
∴ সংখ্যাটি =3 (Ans.)
প্রশ্ন ২৭। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে?
সমাধান : ধরি, সংখ্যাটি x
সংখ্যাটির 4 গুণ 4x এর সাথে 3 যোগ করলে হবে = 4x + 3
প্রশ্নমতে, 4x + 3 = 23
বা, 4x + 3 – 3 = 23 – 3 [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
বা, 4x = 20
বা, \[\frac{4x}{4}\] = \[\frac{20}{4}\] [উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে]
বা, x = 5
∴ সংখ্যাটি = 5 (Ans.)
প্রশ্ন ২৮। কোনো সংখ্যার 5 গুণের সাথে ঐ সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল ৩২ হয়। সংখ্যাটি কত?
সমাধান : ধরি, সংখ্যাটি x
সংখ্যাটির ৫ গুণ = 5x
সংখ্যাটির ৩ গুণ = 3x
⸫ সংখ্যাটির 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে হবে 5x + 3x
প্রশ্নমতে, 5x + 3x = 32
বা, 8x = 32
বা, \[\frac{8x}{8}\] = \[\frac{32}{8}\] [উভয়পক্ষকে 8 দ্বারা ভাগ করে]
বা, x = 4
∴ সংখ্যাটি = 4 (Ans.)
প্রশ্ন ২৯। কোন সংখ্যার চারগুণ থেকে ঐ সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে?
সমাধান : ধরি, সংখ্যাটি = x
সংখ্যাটির চারগুণ = 4x
এবং সংখ্যাটির দ্বিগুণ = 2x
⸫ সংখ্যাটির চারগুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 4x – 2x
প্রশ্নমতে, 4x – 2x = 24
বা, 2x = 24
বা, \[\frac{2x}{2}\] = \[\frac{24}{2}\] [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x = 12
∴ সংখ্যাটি =12 (Ans.)
প্রশ্ন ৩০ একটি কলমের দাম যত টাকা তা থেকে ২ টাকা কম হলে দাম হতো ১০ টাকা। কলমটির দাম কত?
সমাধান : ধরি, কলমটির দাম x টাকা
2 টাকা কম হলে, কলমটির দাম হতো x – ২
প্রশ্নমতে, x– 2= 10
বা, x – 2 + 2 = 10 + 2 [উভয়পক্ষে 2 যোগ করে]
বা, x= 12
⸫ কলমটির দাম 12 টাকা (Ans.)
প্রশ্ন ৩১ । কনিকার কাছে যতগুলো চকলেট আছে, তার চারগুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে ২৫টি চকলেট আছে। কনিকার কতগুলো চকলেট আছে?
সমাধান : ধরি, কনিকার চকলেট আছে x টি
⸫ মনিকার চকলেট আছে 4x টি
দুইজনের একত্রে চকলেট আছে (x + 4x)টি
প্রশ্নমতে, x + 4x = 25
বা, 5x = 25
বা, \[\frac{5x}{5}\] = \[\frac{25}{5}\] [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]
বা, x = 5
⸫ কনিকার ৫টি চকলেট আছে। (Ans.)
প্রশ্ন ৩২। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।
সমাধান : মনে করি, ১ম জোড় সংখ্যা x
⸫ ২য় জোড় সংখ্যা x + 2
প্রশ্নমতে, x + x + 2 = 30
বা, 2x + 2 = 30
বা, 2x + 2 – 2 = 30 – 2 [উভয়পক্ষ থেকে 2 বিয়োগ করে]
বা, 2x = 28
বা, \[\frac{2x}{2}\] = \[\frac{28}{2}\] [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা,x = 14
⸫ ১ম জোড় সংখ্যাটি 14 এবং ২য় জোড় সংখ্যাটি = 14 +2 = 16
⸫ সংখ্যা দুইটি 14 ও 16 (Ans.)
প্রশ্ন ৩৩। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে, সংখ্যা তিনটি নির্ণয় কর।
সমাধান : ধরি ১ম বিজোড় সংখ্যা x
⸫ ২য় বিজোড় সংখ্যা x + 2
⸫ ৩য় বিজোড় সংখ্যা x + 2 + 2 = x + 4
প্রশ্নমতে, x + x + 2 + x + 4 = 27
বা, 3x + 6 = 27
বা, 3x + 6 – 6 = 27 – 6 [উভয়পক্ষ থেকে 6 বিয়োগ করে]
বা,3x = 21
বা, \[\frac{3x}{3}\] = \[\frac{21}{3}\] [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x = 7
⸫ ১ম বিজোড় সংখ্যা 7
২য় বিজোড় সংখ্যা (x + 2) বা (7 + 2) বা 9
এবং ৩য় বিজোড় সংখ্যা (x + 2 + 2) বা (7+ 4) বা 11
⸫ সংখ্যা তিনটি 7, 9 ও 11 (Ans.)
Class 6 Math Equation Solution || সরল সমীকরণ ও সমীকরণের সহজ ব্যাখ্যা
প্রশ্ন: ৩৪
একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি।
ক. বাগানটির প্রস্থ \[x\] মিটার হলে, এর পরিসীমা \[x\] এর মাধ্যমে লিখ।
খ. বাগানটির পরিসীমা ৩৬ মিটার হলে, এর প্রস্থ কত?
গ. বাগানটি পরিচর্যা করতে মোট ৩২০ টাকা খরচ হলে, প্রতি বর্গমিটার পরিচর্যা করতে কত খরচ হবে?
সমাধান:
ক.
দেওয়া আছে, বাগানটির প্রস্থ \[x\] মিটার
তাহলে, বাগানটির দৈর্ঘ্য \[(x + 2)\] মিটার
বাগানটির পরিসীমা:
\[ 2(\text{দৈর্ঘ্য + প্রস্থ}) = 2(x + x + 2) = 2(2x + 2) \]
উত্তর: \[2(x + x + 2)\] মিটার (Ans.)
খ.
‘ক’ থেকে পাই, বাগানটির পরিসীমা \[2(x + x + 2)\] মিটার
প্রশ্নমতে, \[2(x + x + 2) = 36\]
বা, \[2(2x + 2) = 36\]
বা, \[4x + 4 = 36\]
বা, \[4x + 4 – 4 = 36 – 4\]
বা, \[4x = 32\]
বা, \[\frac{4x}{4} = \frac{32}{4}\]
বা, \[x = 8\]
উত্তর: বাগানটির প্রস্থ \[8\] মিটার (Ans.)
গ.
‘খ’ থেকে পাই, বাগানটির প্রস্থ \[8\] মিটার
তাহলে, বাগানটির দৈর্ঘ্য \[(8 + 2)\] মিটার বা \[10\] মিটার
বাগানটির ক্ষেত্রফল: \[(দৈর্ঘ্য \times প্রস্থ) = 10 \times 8 = 80\] বর্গমিটার
অতএব, ৮০ বর্গমিটারের বাগানটি পরিচর্যা করতে মোট খরচ হয় ৩২০ টাকা।
প্রতি বর্গমিটারে খরচ হবে:
\[\frac{320}{80}\] = ৪ টাকা
উত্তর: প্রতি বর্গমিটারে পরিচর্যার খরচ হবে ৪ টাকা। (Ans.)
প্রশ্ন ৩৫:
একটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৪।
ক. সবচেয়ে ছোট সংখ্যাটি \[x\] হলে, অপর সংখ্যা দুইটি \[x\] এর মাধ্যমে লেখ।
খ. দেয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটির যোগফল নির্ণয় কর।
গ. \[y\] এর সংখ্যা চার গুণ, প্রায় সবথেকে ছোট সংখ্যার বড় সংখ্যাটি দুইটির যোগফল অপেক্ষা ৪ বেশি। \[y\] এর মান নির্ণয় কর।
সমাধান:
ক. ১ম সংখ্যাটি \[x\],
তাহলে, ২য় সংখ্যাটি \[x + 1\]
এবং ৩য় সংখ্যাটি \[x + 2\]
অপর সংখ্যা দুইটি হবে \[x + 1\] এবং \[x + 2\]। (Ans.)
খ. সংখ্যা তিনটির যোগফল:
\[x + (x + 1) + (x + 2) = 24\]
প্রশ্নমতে, \[x + x + 1 + x + 2 = 24\]
বা, \[3x + 3 = 24 – 3\]
বা, \[3x = 21\]
বা, \[x = \frac{21}{3} = 7\]
তাহলে, ১ম সংখ্যাটি \[7\],
২য় সংখ্যাটি \[(7 + 1) = 8\],
এবং ৩য় সংখ্যাটি \[(7 + 2) = 9\]।
অতএব, সংখ্যা তিনটি \[ 7, 8 \text{ এবং } 9 \] (Ans.)
গ.
\[ y \] এর দ্বিগুণ \[ 2y \]
সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল:
\[ (7 + 9) = 16 \]
প্রশ্নমতে,
\[ 2y = 16 + 4 \]
বা, \[ 2y = 20 \]
বা, \[ \frac{2y}{2} = \frac{20}{2} \]
বা, \[ y = 10 \]
অতএব, \[ y \] এর মান \[ 10 \] (Ans.)