Class 5 math chapter 3 creative questions
১ \ জাহিদুল হাসান বাজার থেকে ৩০ কেজি চাল, ২৬৫ টাকায় ৫ লিটার সয়বিন তেল এবং কিছু টাকার মাছ কিনে দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। প্রতি কেজি চালের দাম ২৮ টাকা এবং দোকানদার তাকে ৫৭২ টাকা ফেরত দিলেন।
(ক) তিনি মোট কত টাকার চাল কিনলেন? ২
(খ) ১ লিটার সয়াবিন তেলের দাম কত? ২
(গ) তিনি মোট কত টাকা খরচ করলেন? ২
(ঘ) তিনি কত টাকার মাছ কিনেছিলেন? ২
২ \ ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা।
(ক) ৭টি কাপের মূল্য কত? ২
(খ) ১টি কাপের মূল্য যদি ১০ টাকা বৃদ্ধি পায়, তাহলে ২০টি কাপের মূল্য কত হবে? ২
(গ) ১২টি প্লেটের মূল্য কত? ২
(ঘ) ১টি কাপ ও ২টি প্লেটের মূল্যের পার্থক্য কত? ২
৩ \ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স, পুত্রের বয়সের ৪ গুণ।
(ক) পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, পুত্রের বর্তমান বয়সের কতগুণ? ২
(খ) পুত্রের বর্তমান বয়স কত? ২
(গ) পিতার বর্তমান বয়স? ২
(ঘ) ৬ বছর পর পিতার বয়স, পুত্রের বয়সের কতগুণ হবে? ২
৪ \ চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে প্রতি ৬, ৯, ১২ ও ১৫ মিনিট পর বাজতে লাগল।
(ক) ৬, ৯, ১২ ও ১৫ এর গসাগু নির্ণয় কর। ২
(খ) ৬, ৯ ও ১২ এর ল. সা.গু. নির্ণয় কর। ২
(গ) নূন্যতম কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে? ২
৫ \ রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন। এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন, দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন।
(ক) তিনি মোট কত টাকার জিনিস কিনলেন? ২
(খ) ১৫ কেজি চালের দাম কত? ২
(গ) ৪ কেজি সয়াবিন তেলের দাম কত? ৪
৬ \ একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। এ তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
(ক) তিনি একদিনে কত টাকা আয় করেন? ২
(খ) তিনি একমাসে (৩০ দিনে) কত টাকা আয় করবেন? ২
(গ) তিনি এক বছরে (৩৬৫ দিনে) কত টাকা আয় করবেন? ২
(ঘ) তিনি কত দিনে ৩০০০ টাকা আয় করবেন? ২
৭ \ সামাদ সাহেবের মাসিক বেতন ২৫০০০ টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮৫০০ টাকা এবং সংসার খরচ বাবদ ১১৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন।
(ক) সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা? ২
(খ) তিনি ২ মাসে মোট কত টাকা খরচ করেন? ২
(গ) ৬ মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন? ২
(ঘ) তিনি প্রতিমাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন? ২
৮। ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা ।
ক. ১ কেজি পোলাওয়ের চালের মূল্য কত ?
খ. ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে ?
গ. ১২ কেজি চাল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে?
৯ \ ২টি গরু ও ২টি খাসির মূল্য একত্রে ৭৫০০০ টাকা। একটি খাসির মূল্য ৭৫০০ টাকা।
(ক) ৩টি খাসি কিনতে কামালের কত টাকা লাগবে? ২
(খ) ১টি গরুর কিনতে কামালের কত টাকা লাগবে? ২
(গ) ১টি গরু ও ১টি খাসির দামের পার্থক্য কত টাকা? ২
(ঘ) ১টি গরুর দাম দিয়ে কামাল কয়টি খাসি কিনতে পারবে? ২
১০ \ ১০০টি লিচুর দাম ২০০ টাকা হলে,
(ক) ১টি লিচুর দাম কত? ২
(খ) ২৫টি লিচুর দাম কত? ২
(গ) ৭৫টি লিচুর দাম কত? ২
(ঘ) ১০ টাকায় কয়টি লিচু কেনা যাবে? ২
(ঙ) ৫০ টাকায় কয়টি লিচু কেনা যাবে? ২

১১ \ ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ২৯৯৫০ টাকা। ফাতেমার বেতন ফরিদা অপেক্ষা ২১৫০ টাকা বেশি।
(ক) কার বেতন বেশি? ২
(খ) মোট টাকা থেকে ২১৫০ টাকা বাদ দিলে কত থাকে? ২
(গ) ফরিদা ও ফাতেমার বেতন কত? ২
(ঘ) ফাতেমা প্রতি মাসে ১৪৭৩০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। বছরে তাঁর কত টাকা জমা হবে? ২
১২ \ পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ।
(ক) পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কত গুণ? ২
(খ) পিতার বয়স ৮০ বছর হলে, কন্যার বয়সের কত গুণ হবে? ২
(গ) কন্যা ও পিতার বয়স কত? ২
(ঘ) পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত? ২
১৩ \ ১৪টি চেয়ার ও ৬টি টেবিলের মূল্য একত্রে ১৭৬৫০ টাকা। একটি টেবিলের মূল্য ১২৫০ টাকা।
(ক) ৬টি টেবিলের মূল্য কত? ২
(খ) ১৪টি চেয়ারের মূল্য কত? ২
(গ) ১২৫০০ টাকায় কয়টি টেবিল কেনা যাবে? ২
(ঘ) ২০টি চেয়ার ও ১০টি টেবিলের মোট মূল্য নির্ণয় কর। ২
১৪ \ চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম।
(ক) প্রথম দুইটি সংখ্যার যোগফল কত? ২
(খ) সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা সংখ্যা চারটির যোগফল কত বড়? ২
(গ) প্রথম তিনটি সংখ্যার যোগফল কত? ২
(ঘ) চতুর্থ সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে? ২
১৫ \ একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। প্রতিজন লোকের মজুরি ২৫০ টাকা।
(ক) পুকুরটি খনন করতে ১ জন লোকের কতদিন লাগবে? ২
(খ) ১ দিনে পুকুরটি খনন করতে কতজন লোক লাগবে? ২
(গ) পুকুরটি ২০দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে? ২
(ঘ) ২০ দিনে পুকুরটি খনন করতে মোট কত টাকা খরচ হবে? ২
১৬ \ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ।
(ক) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কতগুণ? ২
(খ) পুত্রের বয়স কত? ২
(গ) পিতার বয়স কত? ২
(ঘ) ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? ২
১৭ \ একজন শ্রমিক মাসে ১০৫০০ টাকা আয় করেন এবং সপ্তাহে ১২২৫ টাকা ব্যয় করেন। মাস শেষে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন।
(ক) তিনি মাসে কত টাকা ব্যয় করেন? ২
(খ) এক বছরে তিনি কত টাকা আয় করেন? ২
(গ) এক বছরে তিনি কত টাকা ব্যয় করেন? ২
(ঘ) ৫ বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখতে পারবেন? ২
১৮ \ ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে।
(ক) ১ জন লোকের ঐ কাজটি করতে কত দিন সময় লাগবে? ২
(খ) ৫ জন লোকের ঐ কাজ করতে কত দিন সময় লাগবে? ২
(গ) ১০ দিনে ঐ কাজ শেষ করতে কত জন লোক লাগবে? ২
(ঘ) ১০ দিনে শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে? ২
১৯ \ ১২টি খাতা ও ৬টি কলমের মূল্য একত্রে ৬৩০ টাকা এবং ১টি কলমের মূল্য ২৫ টাকা।
(ক) ৩টি কলমের মূল্য কত? ২
(খ) ৬টি কলমের মূল্য কত? ২
(গ) ১২টি খাতার মূল্য কত? ২
(ঘ) ১টি খাতা ও ১টি কলমের মূল্যের পার্থক্য কত? ২
২০ \ আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা।
তিনি প্রতি মাসে বাড়িভাড়া বাবদ ৩৮০০ টাকা ও সংসার খরচ বাবদ ৫৬৫০ টাকা ব্যয় করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন।
(ক) প্রতি মাসে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ মোট ব্যয় কত? ২
(খ) প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন? ২
(গ) বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? ২
(ঘ) অর্ধ বছরে তার বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ মোট কত খরচ হয়? ২
২১ \ ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি খাসির মূল্য ৪৫৬০ টাকা।
(ক) ২টি গরুর মূল্য কত? ২
(খ) ১টি খাসি অপেক্ষা ১টি গরুর মূল্য বেশি কত টাকা? ২
(গ) ২টি খাসি ও ৩টি গরুর মূল্য একত্রে কত টাকা? ২
(ঘ) ৬টি খাসির মূল্য ৩টি গরুর মূল্য অপেক্ষা কত টাকা কম অথবা বেশি? ২
২২ \ একজন শ্রমিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করেন এবং ৬৩০ টাকা ব্যয় করেন।
(ক) ১ দিনে তিনি কত টাকা আয় করেন? ২
(খ) তার মাসিক আয় কত? ২
(গ) তার মাসিক ব্যয় কত? ২
(ঘ) তিনি ৫ মাসে কত টাকা সঞ্চয় করতে পারবেন? ২
২৩ \ ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা।
(ক) ৬টি চেয়ারের মূল্য কত? ২
(খ) ৪টি টেবিলের মূল্য কত? ২
(গ) ১টি টেবিলের মূল্য কত? ২
(ঘ) ১টি চেয়ার ও ১টি টেবিলের মূল্য একত্রে কত টাকা? ২
২৪ \ মিনা ও রিনার একত্রে ১২০০৮ টাকা আছে। মিনার নিকট রিনা অপেক্ষা ৩০০৮ টাকা বেশি আছে।
(ক) মোট টাকা থেকে ৩০০৮ টাকা বাদ দিলে কত থাকে? ২
(খ) রিনা ও মিনার টাকার পরিমাণ কত? ২
(গ) রিনা ১৩০০ টাকা ব্যাংকে রাখলে তার কাছে কত টাকা রইল? ২
(ঘ) মিনা ৬১৩৯ টাকা মাকে দিলে তার হাতে কত টাকা অবশিষ্ট রইল? ২

২৫ \ আকবর সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে সংসার খরচ বাবদ ৪৮৫০ টাকা খরচ করেন এবং প্রতি বছর ৩৮,৭০০ টাকা বাড়ি ভাড়া দেন।
(ক) সংসার খরচের পর প্রতি মাসে তার নিকট কত টাকা থাকে? ২
(খ) তিনি প্রতি মাসে কত টাকা বাড়িভাড়া দেন? ২
(গ) প্রতি মাসে তার নিকট কত টাকা থাকে? ২
(ঘ) ১০ বছরে তার কত টাকা সঞ্চয় হয়? ২
২৬ \ একটি হোস্টেলে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল।
(ক) ১ জন ছাত্রীর ঐ খাদ্য কতদিন চলবে? ২
(খ) ১০ জন ছাত্রীর ঐ খাদ্যে কতদিন চলবে? ২
(গ) ঐ হোস্টেলে নতুন ছাত্রীর সংখ্যা কত? ২
(ঘ) যদি একজন ছাত্রীর দৈনিক ১৫০ টাকার খাবার লাগে তাহলে নতুন ছাত্রীদের দৈনিক মোট খাবার খরচ কত? ২
২৭ \ ৬ ডজন খাতার দাম ১৫৮৪ টাকা এবং ৩ ডজন কলমের দাম ১৮০ টাকা।
(ক) ২ ডজন খাতার দাম কত? ২
(খ) ১টি খাতার দাম কত? ২
(গ) ১টি কলমের দাম কত? ২
(ঘ) ১টি খাতা ও ২টি কলমের দাম একত্রে কত? ২
২৮ \ কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২ গুণ, ভাজ্য ৯৮৯৬ এবং ভাগশেষ ৮।
(ক) ভাজক কত? ২
(খ) ভাজক ও ভাগশেষের যোগফল কত? ২
(গ) ভাগফল কত? ২
(ঘ) ভাজক ৮ হলে ভাগশেষ কত হবে? ২
২৯। মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৯০ বছর । মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ।
ক. মাতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কতগুণ ?
খ. কন্যার বয়স কত ?
গ. মাতার বয়স কত ?
ঘ. ১০ বছর পর মা ও কন্যার মোট বয়স কত হবে ?
৩০। হাসিবের বয়স জিয়ানের বয়সের তিন গুণ । হাসিবের বয়স ১৭ বছর ।
ক. ভাজক ১৫ ও ভাগফল ২৭ হলে ভাজ্য কত ?
খ. হাসিবের বয়স ও জিয়ানের বয়সের পার্থক্য কত ?
গ. ১৩ বছর পর দুজনের মোট বয়স কত হবে ?
৩১। নাসিরের রান কায়েসের রানের ৫গুণ । দুজনের রানের সমষ্টি ১২০ বছর ।
ক. কায়েসের রান কত ?
খ. নাসিরের রান কত ?
গ. দুই জনের রানের পার্থক্য কত ?
৩২। ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য ৩৯২০ টাকা । একটি কাপের মূল্য ১৪৫ টাকা।
ক. ২০ টি কাপের মূল্য কত ?
খ. ১টি প্লেটের মূল্য কত ?
গ. ৫ টি প্লেট এবং ৭ টি কাপের মোট মূল্য কত ?
৩৩। ২ টি গরু এবং ৩ টি ছাগলের মোট মূল্য ৪৫০৮০ টাকা । একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা
ক. ৩ টি ছাগলের মূল্য কত ?
খ. ১ টি গরুর মূল্য কত ?
গ. প্রতিটি গরুর মূল্য ১৩০০ টাকা বেশি হলে ৮,৫০,০০০ টাকায় কতটি গরু পাওয়া যাবে ?
৩৪। প্রতি কেজি গরুর গোস্তের দাম ৪৮০ টাকা এবং প্রতি কেজি খাসির গোস্তের দাম ৫৬০ টাকা । জিয়ান ৩ কেজি গরুর গোস্ত ও ২ কেজি খাসির গোস্ত ক্রয় করে বিক্রেতাকে ৩০০০ টাকা দিলেন ।
ক. ৩ কেজি গরুর গোস্তের দাম কত ?
খ. ২ কেজি খাসির গোস্তের দাম কত ?
গ.ফাহিদ মোট কত টাকার গোস্ত ক্রয় করে ?
ঘ. বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে ?
৩৫। মাহবুব বাজার থেকে ৪০ কেজি চাল , ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন । ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা ।
ক. তিনি মোট কত টাকার চাল কিনলেন ?
খ. তিনি মোট কত টাকার বাজার করলেন ?
গ. তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে?
৩৬। ফাহিদ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা । প্রতি মাস তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া এবং ৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন । অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন ।
ক. তিনি মোট কত টাকা খরচ করেন ?
খ. ১ মাসে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন ?
গ. ১ বছরে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন ?
৩৭। একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ হয় । পানির ট্যাংকটিতে ৬০০ লিটার পানি ধরে ।
ক. ( ৬ + ক ) দ্ধ ৩ = ৩০ হলে “ক” এর মান কত ?
খ. ১০ মিনিটে পানির ট্যাংকটিতে কত লিটার পানি থাকবে ?
গ. পানির ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে ?
৩৮। মিনা এবং রিনার ৭৫৩২ টাকা আছে । রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে।
ক. মিনার কত টাকা আছে ?
খ. রিনার মা রিনাকে আরো ২৫০ টাকা দিলেন, এখন রিনার কত টাকা হলো ?
গ. দুজনের টাকা ১৬ জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতক টাকা করে পাবে?
৩৯। ভাজক ৭৮, ভাগফল ২৫, এবং ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ।
ক. ভাগশেষ কত ?
খ. ভাজ্য কত ?
গ. ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ । ভাগফল কত?
