Mathematical symbols ।। গাণিতিক প্রতীক
A simple explanation for solving mathematical symbols in Class 5, Chapter 4.,A detailed solution guide for understanding mathematical symbols in Class 5, Chapter 4.,Step-by-step guide on how to solve mathematical symbols problems in Class 5, Chapter 4.,Tips for better understanding of mathematical symbols in Class 5, Chapter 4.,A complete guide to solving all problems related to mathematical symbols in Class 5, Chapter
১. নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ কর এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য সনাক্ত কর :
(১) ৯ কে ৭ দ্বারা গুণ করলে গুণফল ৮০ হয়
(২) ৪২ থেকে ক বিয়োগ করলে ৩৫ হয়
(৩) ১২০ কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়
সমাধান :
(১) ৯ × ৭ = ৮০
এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা।
(২) ৪২ – ক = ৩৫
এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা এর মানের উপর নির্ভর করে।
(৩) ১২০ ÷ ৪০ = ৩.
এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য।
২. নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের কর যেন বাক্যগুলো সত্য হয়।
(১) একটি ত্রিভুজের ক বাহু আছে
(২) ক টাকায় জিনিস কিনে ৫০ টাকা দিয়ে ২৩ টাকা ফেরত নেওয়া হলো
সমাধান :
(১) ত্রিভুজের ৩টি বাহু আছে।
⸫ ক এর মান ৩।
উত্তর : ৩। (২) এখানে বিয়োজন হবে ৫০
৫০ – ক = ২৩
বা, ৫০ – ২৩ = ক
বা, ২৭ = ক
⸫ ক এর মান ২৭
উত্তর : ২৭
Class 5 chapter 3 solution
৩. বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি :
(১) বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত?
(২) এরকম ৩টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত?
সমাধান :
(১) দেওয়া আছে, বর্গাকৃতির কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি।
আমরা জানি, বর্গের ৪টি বাহু থাকে এবং প্রত্যেকটি বাহু সমান।
∴ বর্গাকৃতি কাগজটির পরিসীমা = (ক + ক + ক + ক) সেমি
= ৪ক সেমি।
উত্তর : ৪ক সেমি।
(২) আমরা জানি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু × বাহু
একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল = ক সেমি × ক সেমি
= ক × ক বর্গ সেমি।
⸫ ৩টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল (ক × ক × ৩) বর্গ সেমি
উত্তর : ক × ক × ৩ বর্গ সেমি।
৪. গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় কর :
(১) ক + ৯ = ১৫ (২) ক – ১২ = ২৫ (৩) ২ × ক = ২২
(৪) ক ÷ ৮ = ৭ (৫) ৭ × (৮ + ক) = ৬৩ (৬) (ক – ৪) ÷ ৬ = ৬
সমাধান :
(১) ক + ৯ = ১৫
বা, ক = ১৫ – ৯
বা, ক = ৬
⸫ ক এর মান ৬
উত্তর : ৬
(২) ক – ১২ = ২৫
বা, ক = ২৫ + ১২
বা, ক = ৩৭
⸫ ক এর মান ৩৭
উত্তর : ৩৭
(৩) ২ × ক = ২২
বা, ক = ২২ ÷ ২
বা, ক = ১১
⸫ ক এর মান ১১
উত্তর : ১১
(৪) ক ÷ ৮ = ৭
বা, ক = ৭ × ৮
বা, ক = ৫৬
⸫ ক এর মান ৫৬
উত্তর : ৫৬
(৫) ৭ × (৮ + ক) = ৬৩
বা, ৮ + ক = ৬৩ ÷ ৭
বা, ৮ + ক = ৯
বা, ক = ৯ – ৮
বা, ক = ১
⸫ ক এর মান ১
উত্তর : ১
(৬) (ক – ৪) ৬ = ৬
বা, ক – ৪ = ৬ × ৬
বা, ক – ৪ = ৩৬
বা, ক = ৩৬ + ৪
বা, ক = ৪০
⸫ ক এর মান ৪০
উত্তর : ৪০
৫. ক প্যাকেট বিস্কুট এবং ১ বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুট এর মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা :
(১) ক এবং খ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ
(২) খ এর মান নির্ণয় কর যখন ক = ১০
(৩) ক এর মান নির্ণয় কর যখন খ = ১২০
সমাধান :
(১) ক প্যাকেটের বিক্রয়মূল্য : ১৮ × ক
মোট মূল্য : ১৮ × ক + ১২ = খ
⸫ ক ও খ সম্পর্কের গাণিতিক প্রতীক : ১৮ × ক + ১২ = খ
(২) ক = ১০ হলে-
১৮ × ১০ + ১২ = খ
বা, ১৮০ + ১২ = খ
বা, ১৯২ = খ
⸫ খ এর মান ১৯২
উত্তর : ১৯২ (৩) খ = ১২০ হলে-
১৮ × ক + ১২ = ১২০
বা, ১৮ × ক = ১২০ – ১২
বা, ১৮ × ক = ১০৮
বা, ক = ১০৮ ÷ ১৮
বা, ক = ৬
⸫ ক এর মান ৬।
উত্তর : ৬
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর :যোগ্যতাভিত্তিক
১। ২ ডজন খাতার দাম ৬০০ টাকা হলে ১টি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ কোনটি?
√(ক) ৬০০ ÷ (১২ × ২)
(খ) ৬০০ ÷ (১২ ÷ ২)
(গ) ৬০০ × (১২ ÷ ২)
(ঘ) ৬০০ ÷ ২ × ১২
২। নিচের কোন রাশিমালাটি (৩৪ + ৫) × ২ এর সমান হবে?
√(ক) ২ × (৫ + ৩৪)
(খ) (২ × ৫) + ৩৪
(গ) ৩৪ × (৫ × ২)
(ঘ) ৩৪ + (৫ × ২)
৩। নিম্নের গাণিতিক বাক্যের খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে?
১৫ + ৪০ = ৬৫ – ———
(ক) ৫
√(খ) ১০
(গ) ২০
(ঘ) ২৫
For more math vigit
৪। নিম্নের গাণিতিক বাক্যটিকে সঠিক করতে খালিঘরে নিচের কোন সংখ্যাটি বসবে?
১৫ + < ১০ + ১৫
√(ক) ৫
(খ) ১০
(গ) ২০
(ঘ) ২৫
৫। ‘ক’ সংখ্যক আম থেকে ২০ টি আম নষ্ট হয়ে গেল এবং ২৫টি আম ভাল থাকল। সমস্যাটি নিচের কোন খোলা বাক্য প্রকাশ করে?
√(ক) ক – ২০ = ২৫
(খ) ২৫ – ক = ২০
(গ) ক + ২০ = ২৫
(ঘ) ২০ – ক = ২৫
৬। ২ ডজন কলার দাম ৪৮০ টাকা হলে ১টি কলার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ কোনটি?
(ক) ৪৮০ ÷ (১২ × ২)
(খ) ৪৮০ ÷ (২ + ১২)
√(গ) ৪৮০ + (১২ ÷ ২)
(ঘ) ৪৮০ + (২ ÷ ১২)
৭। নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ?
√(ক) ২ × ক = ১৬ × ৮
(খ) ২ × ৪ = ১৬ × ৮
(গ) ১ + ২ + ৩ + ৪ = ১০
(ঘ) ১০০ ÷ ২ = ৫০
৮। নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ?
√(ক) ৪ × ক = ১৬ × ৮
(খ) ২ × ৪ = ১৬ × ৮
(গ) ১ + ২ + ৩ + ৪ = ১০
(ঘ) ১০০ ÷ ২ = ৫০
৯। সম্পর্ক প্রতীক কোনটি?
(ক) +
(খ) ×
√(গ) =
(ঘ) ÷
১০। (ক – ৫) × ৮ = ৭২; ‘ক’ এর কোন মানের জন্য উক্তিটি সত্য?
√(ক) ১৪
(খ) ১৩
(গ) ৮
(ঘ) ৯
১১। কোন সংখ্যাকে ১৫ দ্বারা ভাগ করলে ভাগফল ১১ হবে? সমস্যাটি প্রতীকের সাহায্যে প্রকাশ করলে হয়
(ক) ক × ১৫ = ১১
√(খ) ক ÷ ১৫ = ১১
(গ) ক ÷ ১১ = ১৫
(ঘ) ১৫ ÷ ১১ = ক
১২। কোন সংখ্যার সাথে ১৯ যোগ করলে যোগফল ৭২ হবে? অজানা সংখ্যাটি নির্ণয়ের জন্য কোনটি সঠিক?
√(ক) □ + ১৯ = ৭২
(খ) □ + ৭২ = ১৯
(গ) □ = ৭২ + ১৯
(ঘ) □ – ৭২ = ১৯
১৩। নিচের কোন বাক্যটি সঠিক?
(ক) ৬ × ৭ < ৪২
(খ) ৪ × ৭ > ২৮
(গ) ৬ × ৩০ > ১৮০
√(ঘ) ৪৫ ÷ ৩ < ১৬
১৪। ১৫ ÷ ক = ৯০ এখানে ক এর মান কত?
√(ক) ৬
(খ) ৫
(গ) ৭
(ঘ) ৪
১৫। (ক ÷ ৫) × ৪ = ৮০ ÷ ( ৫ × ৪) “ক” এর মান কত?
(ক) ১০
√(খ) ৫
(গ) ২০
(ঘ) ২৫
১৬। নিচের কোন উক্তিটি সত্য
(ক) ৭, ৫ ও ২১ এর ল.সা.গু. ২১
(খ) ২১ একটি মৌলিক সংখ্যা
√(গ) ১২ ও ১৫ এর গ.সা.গু. ৩
(ঘ) (৪৮ ÷ ৬) × ৫ = ৪৮ ÷ (৬ × ৫)
১৭। এক হাজার পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে ভাগফলের সাথে দুইশ তিন যোগ করলে কত হবে?
(ক) ২০৫
(খ) ৩
(গ) ২০৩
√(ঘ) ৪০৮
১৮। ছয়শত নয় ও তিনশত বারোকে গুণ করলে, গুণফল দুই হাজার এগারো অপেক্ষা বড়। সমস্যাটি প্রতীকের সাহায্যে প্রকাশ করলে হয় –
√(ক) ৬০৯ × ৩১২ > ২০১১
(খ) ৬০৯ × ৩১২ < ২০১১
(গ) ৬০৯ × ৩১২ ≥ ২০১১
(ঘ) ৬০৯ × ৩১২ = ২০১১
১৯। ২৮ × ক + ক = ৫৮, ক এর কোন মানের জন্য গাণিতিক বাক্য সমান হয়?
(ক) ১
√(খ) ২
(গ) ৩
(ঘ) ৫
২০। (ক ÷ ৫) × ৫ = ৭৫ ÷ (৩ × ৫); এখানে, ক = ?
√(ক) ৫
(খ) ১০
(গ) ১৫
(ঘ) ২০
২১। (ক – ৩) × ৭ = ৯১ ÷ (৪ + ৯); খোলা বাক্যটিতে ক-এর মান কত?
(ক) ৩
√(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
২২। (১৫ × ৩) – ক = ৩০ এখানে, ক = ?
(ক) ১০
√(খ) ১৫
(গ) ২০
(ঘ) ২৫
২৩। ক × ৫ + ১০ = ৬০; ক এর মান কত হলে খোলা বাক্যটি সত্য হবে?
√(ক) ৫
(খ) ৮
(গ) ১০
(ঘ) ১২
২৪। ১৫ × ক = ৯০; এখানে ক এর মান কত?
√(ক) ৬
(খ) ৫
(গ) ৭
(ঘ) ৪
২৫। (ক ÷ ৮) + ৯ = ১৫; ক এর মান কত হলে বাক্যটি সত্য হবে?
(ক) ৪০
√(খ) ৪৮
(গ) ৫৬
(ঘ) ৬৪
সাধারণ
২৬। সংখ্যা প্রতীক কয়টি?
(ক) ৫টি
(খ) ৮টি
(গ) ৯টি
√(ঘ) ১০টি
২৭। সম্পর্ক প্রতীক কয়টি?
(ক) ১০টি
√(খ) ৮টি
(গ) ৬টি
(ঘ) ৪টি
২৮। বড় নয় বুঝাতে কোন প্রতীকটি ব্যবহার করা হয়?
(ক) >
(খ) <
√ (গ) ≯
(ঘ) ≮
২৯। প্রক্রিয়া প্রতীক কয়টি?
√(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৩টি
৩০। অক্ষর প্রতীক কোনটি?
(ক) +
(খ) =
√(গ) ক, খ, গ
(ঘ) ( )
