Annual exam special model test 1 class 7 math 2024
গণিত
সময় : ৩ ঘণ্টা সপ্তম শ্রেণি পূর্ণমান : ১০০
ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)
বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লেখ) ১ × ১৫ = ১৫
১. কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয় কোন সংখ্যা পদ্ধতিতে?
(ক) অক্টাল
(খ) পূর্ণসংখ্যা
(গ) দশমিক
(ঘ) বাইনারি
২. ০ থেকে ১৫ পর্যন্ত দশমিক সংখ্যা প্রকাশে বাইনারিতে সর্বনিম্ন কত বিট প্রয়োজন?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
৩. নিচের তথ্যগুলো লক্ষ করো ————
i. বহুভুজের বাহুর সমান সংখ্যক শীর্ষবিন্দু থাকে
ii. বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে শীর্ষবিন্দুর সংখ্যাও অসীম হবে
iii. অসীম সংখ্যক বাহু বা শীর্ষবিন্দু বিশিষ্ট বাহুভুজ বৃত্তে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৪. ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটি?
(ক) ব্যাস ব্যাসার্ধের চেয়ে ছোটো
(খ) ব্যাস ব্যাসার্ধের চেয়ে বড়
(গ) ব্যাস ব্যাসার্ধের অর্ধেক
(ঘ) ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ
৫. ৪ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১২ বর্গমিটার হলে, এর প্রস্থ কত?
(ক) ২ মিটার
(খ) ৩ মিটার
(গ) ৪ মিটার
(ঘ) ১২ মিটার
৬. কোনো বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে x মিটার,
y মিটার এবং z মিটার হলে, বাক্সটির আয়তন কত?
(ক) xyz ঘন মিটার
(খ) x2yz ঘন মিটার
(গ) xy2z ঘন মিটার
(ঘ) xyz2 ঘন মিটার
৭. ব্যাসার্ধ 2 গুণ করলে বেলনের আয়তনের কীরূপ পরিবর্তন হয়?
(ক) আয়তন 2 গুণ হয়
(খ) আয়তন 4 গুণ হয়
(গ) আয়তন অর্ধেক হয়
(ঘ) আয়তন অপরিবর্তিত থাকে
৮. সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 7 সেমি হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত?
(ক) 131.95 বর্গ সেমি
(খ) 188.50 বর্গ সেমি
(গ) 197.95 বর্গ সেমি
(ঘ) 395.84 বর্গ সেমি
৯. ইট কোন আকৃতির?
(ক) ঘনবস্তু আকৃতির
(খ) সিলিন্ডার আকৃতির
(গ) ত্রিভুজ আকৃতির
(ঘ) ট্রাপিজিয়াম আকৃতির
১০. a = b হলে, b = a হবে। এই পদ্ধতিটির নাম কী?
(ক) যোগের বর্জন বিধি
(খ) গুণের বর্জন বিধি
(গ) আড়গুণন বিধি
(ঘ) প্রতিসাম্য বিধি
Class 7 math annual exam part 5
১১. কোনো শ্রেণিকক্ষের মোট শিক্ষার্থীর সংখ্যা ৯৫৭ জন এবং একদিন উপস্থিত শিক্ষার্থী সংখ্যা ৯১৫ জন হলে ঐ দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত?
(ক) ৪০
(খ) ৪২
(গ) ৩৮
(ঘ) ১৮৭২
১২. 2x2 + x – 10 = 0 সমীকরণে চলক কয়টি?
(ক) 1টি
(খ) 2টি
(গ) 3টি
(ঘ) 4টি
১৩. কোন ধরনের তথ্য গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না?
(ক) সংখ্যাসূচক তথ্য
(খ) পরিমাণগত তথ্য
(গ) বিচ্ছিন্ন তথ্য
(ঘ) বর্ণনামূলক তথ্য
১৪. অবিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য কোনটি?
(ক) এর মান স্থির নয়
(খ) এর মান সর্বদা স্থির
(গ) এর মান অপরিবর্তনশীল
(ঘ) এর মান পরিবর্তনশীল নয়
১৫. নিচের কোনটিতে বৃত্তকে ত্রিকোণাকৃতিতে ভাগ করে শতকরা দ্বারা প্রকাশ করে তথ্যকে উপস্থাপন করা হয়?
(ক) স্তম্ভলেখে
(খ) রেখাচিত্রে
(গ) আয়তলেখে
(ঘ) পাইচিত্রে
এককথায় উত্তর দাও : ১ × ১০ = ১০
১৬. দুই হাতের দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে?
১৭. কোন বিজ্ঞানী π এর আসন্ন মান নির্ণয় করেন?
১৮. কত সালে আমেরিকায় জাতীয়ভাবে পাই দিবস’ কে স্বীকৃতি দেওয়া হয়?
১৯. 6x3 এবং 12x2 এর সবচেয়ে বড়ো সাধারণ উৎপাদক কত?
২০. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি এবং উচ্চতা 2 সেমি হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
২১. আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কী বলা হয়?
২২. x – 3 = 5 সমীকরণটির মূল কত?
২৩. 2x = 10 সমীকরণকে 2 দ্বারা ভাগ করলে কী পাওয়া যাবে?
২৪. যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যায় প্রকাশ করা যায় তাকে কী বলে?
২৫. কোন ধরনের তথ্যের মাঝে সংখ্যাবাচক কোনো কিছু থাকে না?
খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)
১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ২ × ১৩ = ২৬
(ক) BINARY কে বাইনারি কোডে রূপান্তরিত করো।
(খ) আরিফের কাছে বেশ কিছু কলম রয়েছে। সে কলমের সাহায্যে বাইনারি সংখ্যা গণনা করতে চায়। যদি তার কাছে ৫টি কলম থাকে তবে সে সর্বোচ্চ কত বাইনারি সংখ্যা পর্যন্ত গণনা করতে পারবে এবং দশমিকে তার মান কত?
(গ) একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো।
(ঘ) 
বৃত্তটির গাঢ় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল কত?
(ঙ)
উপরে উল্লিখিত রাশিগুলোর গসাগু ও লসাগু নির্ণয় করো।
(চ) a2 – 7a + 12, a2 + a – 20, a2 + 2a – 15 – এর লসাগু নির্ণয় করো।
(ছ) একটি বাক্সের প্রতিটি ধার 4.25 সেমি। বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো।
(জ) চিত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো।

(ঝ)
১নং লাঠিটির দৈর্ঘ্য ২নং লাঠির দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার বেশি হলে ২নং লাঠির দৈর্ঘ্য নির্ণয় করো।
(ঞ) কোনো ত্রিভুজের উচ্চতা ভূমির 2 গুণ এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 9 বর্গমিটার হলে ভূমি ও উচ্চতা নির্ণয় করো।
(ট) ঢাকা শহরের মে মাসের তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) নিচে দেওয়া হলো :
২০, ১৮, ১৪, ২১, ১১, ১৪, ১২, ১০, ১৫, ১৮, ১২, ১৪, ১৬, ১৫, ১২, ১৪, ১৮, ২০, ২২, ৯, ১১, ১০, ১৪, ১২, ১৮, ২০, ২২, ২৫, ২২, ১৪, ২৫।
প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা নির্ণয় করো।
(ঠ) রাজশাহী শহরের জুন মাসের তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) নিচে দেওয়া হলো।
২০, ১৮, ১৪, ২১, ১১, ১৪, ১২, ১০, ১৫, ১৮, ১২, ১৪, ১৬, ১৫, ১২, ১৪, ১৮, ২০, ২২, ৯, ১১, ১০, ১৪, ১২, ১৮, ২০, ২২, ২৫, ২২, ১৪, ২৫।
শ্রেণিসংখ্যা ৪ ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করো।
(ড) এঞ্জেল, সুমিত, নিপা ও মিনতি কস্তার পরিবারের সদস্যদের ওজন (কেজিতে) নিম্নরুপ :
৩০.২, ৮.৫, ১১.৬, ৪৫, ৩২.৮, ৬৫.৩, ৩৮.৪, ৪৮.৬, ৫৫.৫, ২৬.৯, ৪০.৮, ১৭.৬, ২২.৩, ৬৮.২, ৪৮.৫, ৫৬, ৬২, ৩৬.৪, ৬৭.৩, ৫২.৮।
শ্রেণিব্যাপ্তি ১০ ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা নির্ণয় করো।
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭) ৭ × ৭ = ৪৯
২। কৃষ্টি ও পিয়াল একদিন স্কুলে টিফিন বাবদ উভয়ে যথাক্রমে ৩১ ও ২০ টাকা খরচ করল।
(ক) কৃষ্টির খরচের সংখ্যাকে হাতের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো। ৩
(খ) কৃষ্টি ও পিয়ালের সর্বমোট খরচকে বাতির সাহায্যে বাইনারিতে প্রকাশ করো। ৪
৩। প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস 25 মি.মি. এবং স্ট্রাইকারের ব্যাসার্ধ 26 মি.মি.।
(ক) গুটির পরিধি কত? ৩
(খ) স্ট্রাইকারের ক্ষেত্রফল কত? ২
(গ) গুটির ক্ষেত্রফল কত? ২
৪। দুটি বৃত্তের মধ্যে প্রথম বৃত্তটির পরিধি 12.56 সেমি এবং দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রফল 78.5 বর্গ সেমি।
(ক) বৃত্তের পরিধি কাকে বলে? ১
(খ) প্রথম বৃত্তটির ব্যাসার্ধ কত? ৩
(গ) দ্বিতীয় বৃত্তটির ব্যাস নির্ণয় করো। ৩
৫। P = a2 – 7a + 6, Q = a2 – 2a + 1, R = a2 – 5a + 4 এবং S = ax2 + (a2 – 1)x – a চারটি বীজগণিতীয় রাশি।
(ক) S কে উৎপাদকে বিশ্লেষণ কর। ২
(খ) Q এর উৎপাদক নির্ণয় করো। ২
(গ) P, Q, R এর গ.সা.গু. নির্ণয় কর। ৩
৬। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মি. এবং প্রস্থ 30 মি.। বাগানের ভিতরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাবাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 30 টাকা খরচ হয়।
(ক) রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। ৩
(খ) রাস্তাবাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রয়োজনীয় খরচ নির্ণয় করো। ৪
৭। স্কেল দিয়ে মেপে 21 cm দৈর্ঘ্য ও 12 cm প্রস্থ বিশিষ্ট দুটি কাগজের টুকরা কেটে নাও। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর রোল বা গোল করে পাকিয়ে দুটি সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার তৈরি করো।
(ক) দৈর্ঘ্য বরাবর রোল পাকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ৩
(খ) প্রস্থ বরাবর রোল পাকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ৪
৮। রাহাত ও রেজোয়ান এমন দুইটি সংখ্যা নির্বাচন করলো যাদের যোগফল ৩১। রাহাতের নির্বাচিত সংখ্যাটি রেজোয়ানের নির্বাচিত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ১ বেশি। তারা তাদের নির্বাচিত সংখ্যা গোপন রাখে। রাহাত বললো তাদের নির্বাচিত সংখ্যার পার্থক্য 11”।
(ক) রাহাত ও রেজোয়ানের নির্বাচিত সংখ্যা নির্ণয় করো? ৩
(খ) তুমি কি রাহাতের সাথে একমত? যুক্তি সহকারে মন্তব্য করো। ২
(গ) এমন একটি সংখ্যা নির্ণয় করতে করো যে সংখ্যাটি রাহাতের সংখ্যার তিনগুণ হতে 5 কম। ২
৯। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গমিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হয়।
(ক) উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লেখ। ২
(খ) আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। ২
(গ) আয়তক্ষেত্রেটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো? ৩
১০। একটি কারখানার ৪০ জন শ্রমিকের দৈনিক মজুরি (টাকায়) দেওয়া হলো :
৭২০, ৫৫০, ৬৩০, ৭০০, ৬৫০, ৫০০, ৮৫০, ৬৫০, ৭৫০, ৫৭৫, ৬৮০, ৯২০, ৬৫০, ৮২০, ৯৩০, ৯৯০, ৭৬০, ৮৪০, ৬৫০, ৫৮০, ৯০০, ৮৪০, ৭৬০, ৮৫০, ৯৫০, ৫৫০, ৯৯০, ৭৬০, ৮২০, ৮৯০, ৯৭৫, ৬৭৫, ৬৯০, ৭৫০, ৯৪০, ৬৫০, ৭৪০, ৮৬০, ৮৭৫, ৯৮০।
(ক) উপাত্তের পরিসর নির্ণয় করো। ২
(খ) ৫৫০ – ৫৯৯, ৬০০ – ৬৪৯, ৬৫০ – ৬৯৯, …… শ্রেণিগুলোর শ্রেণিব্যাপ্তি কত? ২
(গ) ‘খ’ এ প্রাপ্ত শ্রেণিব্যাপ্তি অনুসারে উপাত্তের শ্রেণিসংখ্যা নির্ণয় করো। ৩
১১। সাপ্তাহিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিচের সারণিতে দেওয়া হলো :
| নম্বর | ০ – ১০ | ১০-২০ | ২০ – ৩০ | ৩০ – ৪০ | ৪০ – ৫০ |
| শিক্ষার্থীর সংখ্যা | ৩ | ৭ | ১২ | ৬ | ২ |
(ক) শ্রেণিকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? ১
(খ) কতজন শিক্ষার্থী ২০ এর কম নম্বর পেয়েছে? ৩
(গ) ২০ বা তার বেশি এবং ৪০ এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? ৩

