SSC Math Question Rajshahi Board 2025 || রাজশাহী বোর্ড এসএসসি ২০২৫ গণিত প্রশ্ন

SSC Math Question Rajshahi Board 2025-এর সম্পূর্ণ প্রশ্ন দেখুন। এখানে রাজশাহী বোর্ডের এসএসসি ২০২৫ গণিত পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের অনুশীলন ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

রাজশাহী বোর্ড-২০২৫

গণিত (বহুনির্বাচনি অভীক্ষা)

[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]

SSC Math Question Rajshahi Board 2025

বিষয় কোড : ১ ০ ৯                  সময় : ৩০ মিনিট                  পূর্ণমান : ৩০

[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীত প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১।]
[প্রশ্নে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

১. বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি—
(ক) রম্বস (খ) আয়ত (গ) বর্গ (ঘ) ট্রাপিজিয়াম

২. কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়?
(ক) ১টি (খ) ২ট (গ) ৩টি (ঘ) ৪টি

নিচের তথ্যের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

শ্রেণিব্যাপ্তি ২১ – ৩০ ৩১ – ৪০ ৪১ – ৫০  ৫১ – ৬০
গণসংখ্যা ১৬ ২০ ১৪

৩. মধ্যক নির্ণয়ের জন্য F_c এর মান নিচের কোনটি?
(ক) ১৬ (খ) ২০ (গ) ২২ (ঘ) ৪২

৪. প্রদত্ত উপাত্তের প্রচুরক কত?
(ক) ৪৭ (খ) ৪৫ (গ) ৩৭ (ঘ) ৩৫

৫. বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি?
(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮

৬. কোনো ধারার ১ম পদ ৪, সাধারণ অন্তর ২ হলে—
i. ধারাটি = 8 + 10 + 12 + ………
ii. ধারাটির দশম পদ = 26
iii. ধারাটির ১ম 15 টি পদের সমষ্টি = 300
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

SSC Math Question Rajshahi Board 2025

৭. \log_{3\sqrt{3}}(3) = কত?
(ক) \frac{1}{2} (খ) \frac{2}{3} (গ) \frac{4}{3} (ঘ) \frac{3}{2}

৮. নিচের কোনটি বিচ্ছিন্ন চলক?
(ক) বয়স (খ) উচ্চতা (গ) ওজন (ঘ) জনসংখ্যা

৯. নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা?
(ক) -3 (খ) \sqrt{3} (গ) \frac{3}{2} (ঘ) 3

১০. {4, 5, 6, 7, 8} সেটটির প্রকৃত উপসেট কয়টি?
(ক) 10 (খ) 31 (গ) 32 (ঘ) 33

১১. a^2 + \frac{1}{a^2} = 18 হলে—
i. a - \frac{1}{a} = 4
ii. \left(a + \frac{1}{a}\right)^2 = 20
iii. a^3 - \frac{1}{a^3} = 76
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১২. \tan\theta = \sqrt{3} হলে \sec\theta = কত?
(ক) \frac{2}{\sqrt{3}} (খ) \frac{2}{3} (গ) \frac{\sqrt{3}}{2} (ঘ) 2

১৩. 30 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সে.মি. দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
(ক) 12 (খ) 21 (গ) 24 (ঘ) 42

১৪. x = -5 হলে 3x - 2y = 5 সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
(ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ

১৫. দুইটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং তাদের ল.সা.গু 24 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
(ক) 8 (খ) 4 (গ) 2 (ঘ) 1

১৬. একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন?
(ক) 2 (খ) 3 (গ) 4 (ঘ) 5

১৭. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10^\circ হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত?
(ক) 40^\circ (খ) 50^\circ (গ) 55^\circ (ঘ) 80^\circ

১৮. 2.8^{1-x} = 1 হলে, x এর মান কত?
(ক) \frac{2}{3} (খ) \frac{3}{4} (গ) \frac{4}{3} (ঘ) \frac{3}{2}

১৯. f(x) = x^2 - 5x - 6 হলে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে?
(ক) 2, -3 (খ) 1, -6 (গ) -1, 6 (ঘ) -2, 3

২০. \Delta ABC সমবাহু ত্রিভুজে BD = 2 সে.মি. হলে AD এর দৈর্ঘ্য কত সে.মি.?
(ক) 4\sqrt{3} (খ) \frac{4}{\sqrt{3}} (গ) 2\sqrt{3} (ঘ) \sqrt{3}

২১. সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন শীর্ষকোণের পরিমাণ কত?
(ক) 135^\circ (খ) 120^\circ (গ) 108^\circ (ঘ) 90^\circ

২২. 0.00000786 এর সাধারণ লগের পূর্ণক কত?
(ক) \bar{6} (খ) \bar{5} (গ) 5 (ঘ) 6

২৩. 8 সে.মি. ও 6 সে.মি. ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
(ক) 14 সে.মি. (খ) 7 সে.মি. (গ) 2 (ঘ) 1 সে.মি.

২৪. \sin(90^\circ - \theta) = \frac{\sqrt{3}}{2} হলে \theta = কত?
(ক) 30^\circ (খ) 45^\circ (গ) 60^\circ (ঘ) 90^\circ

২৫. পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব?
(ক) রম্বস (খ) আয়ত (গ) সামান্তরিক (ঘ) ট্রাপিজিয়াম

২৬. \Delta LMN\Delta PQR সদৃশ এবং MN : QR = 4 : 5 হলে \Delta PQR : \Delta LMN = কত?
(ক) 16 : 25 (খ) 4 : 5 (গ) 5 : 4 (ঘ) 25 : 16

২৭. একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি. হলে বেলনটির—
i. ভূমির ক্ষেত্রফল = 25\pi বর্গ সে.মি.
ii. আয়তন = 150\pi ঘন সে.মি.
iii. বক্রতলের ক্ষেত্রফল = 60\pi বর্গ সে.মি.
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৮. \sqrt{4x - 7} + 1 = 0 সমীকরণটির সমাধান সেট কোনটি?
(ক) \{\frac{8}{4}\} (খ) \{\frac{4}{8}\} (গ) \{\emptyset\} (ঘ) \{2\}

২৯. \frac{1 + \cot^2 A}{1 - \cos^2 A} = কোনটি?
(ক) \csc^4 A (খ) \sin^4 A (গ) \cot^4 A (ঘ) \cos^4 A

৩০. সমকোণী ত্রিভুজের 50^\circ কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) ভূমি > লম্ব (খ) ভূমি < লম্ব (গ) ভূমি = লম্ব (ঘ) লম্ব = অতিভুজ

উত্তরমালা:
১. খ  ২. গ  ৩. গ  ৪. গ  ৫. খ  ৬. ঘ  ৭. খ  ৮. ঘ  ৯. গ  ১০. খ  ১১. ক  ১২. খ  ১৩. খ  ১৪. ঘ  ১৫. ক  ১৬. গ  ১৭. ঘ  ১৮. ঘ  ১৯. খ  ২০. খ  ২১. খ  ২২. ঘ  ২৩. খ  ২৪. গ  ২৫. খ  ২৬. ঘ  ২৭. ক  ২৮. ক  ২৯. ঘ  ৩০. ঘ

SSC math question 2016 

 

 

রাজশাহী বোর্ড-২০২৫

গণিত (সৃজনশীল)

[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]

বিষয় কোড : ১ ০ ৯                  সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট                  পূর্ণমান : ৭০

[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক-বিভাগ (বীজগণিত) হতে দুটি, খ-বিভাগ (জ্যামিতি) হতে দুটি, গ-বিভাগ (ত্রিকোণমিতি ও পরিমিতি) হতে দুটি এবং ঘ-বিভাগ (পরিসংখ্যান) হতে একটি নিয়ে মোট সাতটি প্রশ্নের উত্তর দাও।]

ক বিভাগ-বীজগণিত

১। x^4 + x^{-4} = 119 এবং y = \sqrt{5} - \sqrt{2}.
ক. যদি (2p + q, 5) = (7, q) হয়, তবে (p, q) এর মান নির্ণয় কর।   ২
খ. প্রমাণ কর যে, x^2 - 3x - 1 = 0 যখন x > 0   ৪
গ. \frac{y^3 + 27}{y^3} এর মান নির্ণয় কর।   ৪

SSC Math Question Rajshahi Board 2025

 

২। (i) A = \frac{4^{n-1}}{(2^{n+1})^{n-1} \div (2^{n-1})^{n-1}}, B = \log_{\sqrt{3}}\sqrt{9}.
(ii) \frac{p^2 + q^2}{q^2 + r^2} = \frac{(p - q)^2}{(q - r)^2}.
ক. সরল কর : (3c^{-1} + 2d^{-1})^{-1}.   ২
খ. দেখাও যে, A = B.   ৪
গ. প্রমাণ কর যে, p, q, r ক্রমিক সমানুপাতী।   ৪

৩। 7 + f + g + 448 + h একটি গুণোত্তর ধারার অংশ।
ক. 125 + 25 + 5 + \dots ধারাটির কোন পদ \frac{1}{125}?   ২
খ. g এবং h এর মান নির্ণয় কর।   ৪
গ. প্রদত্ত ধারাটির প্রথম পদকে ১ম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন কর এবং তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 987 হলে, n-এর মান নির্ণয় কর।   ৪

SSC Math Question Rajshahi Board 2025

খ বিভাগ-জ্যামিতি

৪। \Delta ABC-এ AB, ACBC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R.
ক. একটি বৃত্তের ক্ষেত্রফল 12\pi বর্গ সে.মি. হলে, এর ব্যাস নির্ণয় কর।   ২
খ. প্রমাণ কর যে, PQ \parallel BC এবং PQ = \frac{1}{2}BC.   ৪
গ. প্রমাণ কর যে, AB + AC > 2AR.   ৪

৫। DEF বৃত্তের কেন্দ্র O এবং CDCE রশ্মিদ্বয় বৃত্তের দুইটি স্পর্শক।
ক. প্রমাণ কর যে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।   ২
খ. প্রমাণ কর যে, \angle DOE = 2\angle DFE.   ৪
গ. প্রমাণ কর যে, CO রেখাংশ স্পর্শ জ্যা DE এর লম্ব সমদ্বিখণ্ডক।   ৪

৬। একটি ত্রিভুজের ভূমি a = 4 সে.মি., ভূমি সংলগ্ন একটি কোণ \angle x = 60^\circ এবং অপর দুই বাহুর সমষ্টি s = 9 সে.মি.।
ক. রম্বসের একটি বাহু a এবং একটি কোণ \angle x হলে, রম্বসটি আঁক। [অঙ্কনের চিহ্ন আবশ্যক]   ২
খ. অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ ত্রিভুজটি অঙ্কন কর।   ৪
গ. \frac{s}{2} বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কর। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]   ৪

SSC Math Question Rajshahi Board 2025

গ বিভাগ-ত্রিকোণমিতি ও পরিমিতি

৭। a = \sec\theta, b = \csc\theta এবং c = \tan\theta.
ক. দেখাও যে, b\sqrt{a^2 - 1} = a.   ২
খ. a + c = x হলে, প্রমাণ কর যে, \sin\theta = \frac{x^2 - 1}{x^2 + 1}.   ৪
গ. \frac{1}{a} + \frac{1}{b} = \sqrt{2} হলে, \theta এর মান নির্ণয় কর, যেখানে \theta সূক্ষ্মকোণ।   ৪

৮। (i) একটি গাছ ঝড়ে হেলে পড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে 30^\circ কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10\sqrt{3} মিটার দূরে ভূমিকে স্পর্শ করে।
(ii) P এবং Q দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটি উড়োজাহাজ উড়ছে। উড়োজাহাজের অবস্থানে PQ এর অবনতি কোণ যথাক্রমে 60^\circ45^\circ
ক. A = 60^\circ হলে, 3\sin A - 4\sin^3 A এর মান নির্ণয় কর।   ২
খ. সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় কর।   ৪
গ. PQ = 1200 মিটার হলে, ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় কর।   ৪

৯। (i) একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16\sqrt{3} বর্গমিটার বেড়ে যায়।
(ii) একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সে.মি. ও 16 সে.মি. এবং পাইপের উচ্চতা 4.5 মি.।
ক. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সে.মি.। এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।   ২
খ. সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় কর।   ৪
গ. 1 ঘন সে.মি. লোহার ওজন 7.2 গ্রাম হলে, পাইপের লোহার ওজন নির্ণয় কর।   ৪

SSC Math Question Rajshahi Board 2025

ঘ বিভাগ-পরিসংখ্যান

১০। ডি.এস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ :

শ্রেণি ব্যাপ্তি 44 – 48 49 – 53 54 – 58 59 – 63 64 – 68 69 – 73
গণসংখ্যা 4 11 13 19 8 5

ক. প্রচুরক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির মধ্যমান নির্ণয় কর।   ২
খ. সারসংক্ষেপে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।   ৪
গ. বিবরণসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।   ৪

১১। নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো :

শ্রেণিব্যাপ্তি 31 – 40 41 – 50 51 – 60 61 – 70 71 – 80 81 – 90 91 – 100
গণসংখ্যা 4 6 8 12 9 7 4

ক. 6, 9, 8, 0, 5, 2 সংখ্যাগুলোর গড় নির্ণয় কর।   ২
খ. প্রদত্ত সারণির মধ্যক নির্ণয় কর।   ৪
গ. বিবরণসহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন কর।   ৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top