SSC Math Exercise 8.3 solution | এসএসসি গণিত অনুশীলনী ৮.৩ সমাধান

SSC Math Exercise 8.3 solution with clear steps and Bangla explanation. এসএসসি অনুশীলনী ৮.৩ এর প্রতিটি অংকের সঠিক ও সহজ সমাধান দেওয়া হয়েছে।

SSC Math Exercise 8.3 solution | এসএসসি গণিত অনুশীলনী ৮.৩ সমাধান

 

. ABC ∠B ∠C এর সমদ্বিখন্ডকদ্বয় P বিন্দুতে এবং বহির্দ্বিখন্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হলে, প্রমাণ কর যে, B, P, C, Q বিন্দু চারটি সমবৃত্ত

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, △ABC এ ∠ABC ও ∠ACB এর সমদ্বিখন্ডকদ্বয় P বিন্দুতে; AB কে E পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ∠CBE এবং AC কে F পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ∠FCB এর সমদ্বিখন্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করতে হবে যে, B, P, C, Q বিন্দু চারটি সমবৃত্ত।

 

 

SSC Math Exercise 8.3 solution

প্রমাণঃ
∠EBC+∠CBA=2 সমকোণ [ AE সরলরেখা]

বা,  (\[\frac{1}{2}\]).∠EBC+(\[\frac{1}{2}\]).∠CBA=2 সমকোণ
বা,  ∠QBC+∠CBP=1 সমকোণ
বা,  ∠QBP=1 সমকোণ………(i)
অনুরুপভাবে,
∠QCP=1 সমকোণ…………(ii)
তাহলে, CPBQ চতুর্ভুজে, ∠QBP+∠QCP=2 সমকোণ।
যেহেতু, CPBQ চতুর্ভুজে  বিপরীত কোণ পরস্পর সম্পূরক কোণ, সেহেতু, B, P, C, Q বিন্দু চারটি সমবৃত্ত (প্রমাণিত)।

. ABCD একটি বৃত্ত ∠CAB ∠CBA এর সমদ্বিখন্ডক দুইটি P বিন্দুতে এবং ∠DBA ∠DAB কোণদ্বয়ের সমদ্বিখন্ডক দুইটি Q বিন্দুতে মিলিত হলে, প্রমাণ কর যে, A, Q, P, B বিন্দু চারটি সমবৃত্ত

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, ABCD একটি বৃত্ত। ∠CAB ও ∠CBA এর সমদ্বিখন্ডক দুইটি P বিন্দুতে এবং ∠DBA ও ∠DAB কোণদ্বয়ের সমদ্বিখন্ডক দুইটি Q বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে, A, Q, P, B বিন্দু চারটি সমবৃত্ত।

%Focuse keyword%

প্রমাণঃ
△APB এ

∠BAP+∠ABP+∠BPA=1800
বা,  (\[\frac12\])∠BAC+(\[\frac12\])∠ABC+∠BPA=1800
বা,  ∠BAC+∠ABC+2∠BPA=3600
বা,  ∠BAC+∠ABC+∠BCA+2∠BPA=3600+∠BCA

বা,  1800+2∠BPA=3600+∠BCA
বা,  2∠BPA=1800+∠BCA …………….(i)
অনুরুপভাবে,
2∠BQA=1800+∠BDA …………….(ii)
এখন, ∠BCA=∠BDA [ এরা AB চাপের উপর বৃত্তস্থ কোণ।
তাহলে, (i), (ii) হতে পাই,
∠BPA=∠BQA
এবং P ও Q বিন্দু AB চাপের একদিকে অবস্থিত।
অতএব, A, Q, P, B বিন্দু চারটি সমবৃত্ত (প্রমাণিত)

. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB CD জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে প্রমাণ কর যে, ∠AOD+∠BOC = দুই সমকোণ

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত E বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে বা উৎপন্ন সমকোণ =∠AEC। প্রমাণ কর যে, ∠AOD+∠BOC = দুই সমকোণ।

%Focuse keyword%

অঙ্কনঃ
D, B যোগ করি।

প্রমাণঃ
AD চাপের উপর কেন্দ্রস্থ কোণ ∠AOD ও বৃত্তস্থ কোণ ∠ABD

∴ ∠AOD=2∠ABD…………(i)
অনুরুপভাবে, CB চাপের ক্ষেত্রে,
∠BOC=2∠CDB…………….(ii)
(i)+(ii) করে,
∠AOD+∠BOC=2∠ABD+2∠CDB
                        =2(∠ABD+∠CDB)
                        =2(∠EBD+∠EDB)
                        =2(1800-∠DEB)   [∠EBD+∠EDB+∠DEB=1800]
                        =2(1800-∠AEC)   [∠DEB=∠AEC, বিপ্রতীপ কোণ বলে]
                        =2(1800-900)       [∠AEC=1 সমকোণ বা 900]
                        =2.900
                        =দুই সমকোণ।

∴ ∠AOD+∠BOC = দুই সমকোণ (প্রমাণিত)

. ABCD চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পপূরক AC রেখা যদি ∠BAD এর সমদ্বিখন্ডক হয়, তবে প্রমাণ কর যে, BC=CD

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, ABCD চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পপূরক। AC রেখা যদি ∠BAD এর সমদ্বিখন্ডক হয়, তবে প্রমাণ করতে হবে যে, BC=CD।

%Focuse keyword%

অঙ্কনঃ
D, B যোগ করি, তাহলে AC, DB পরস্পরকে E বিন্দুতে ছেদ করে।

প্রমাণঃ
DC চাপের উপর বৃত্তস্থ কোণ ∠DAC=∠DBC……….(i)

BC চাপের উপর বৃত্তস্থ কোণ ∠CAB=∠BDC………..(ii)
[একই চাপের উপর সকল বৃত্তস্থ কোণ সমান হয়]
এখন, ∠DAC=∠CAB [শর্তমতে]
∴∠DBC=∠BDC যা △DBC এর দুইটি কোণ
তাহলে, BC=CD [ত্রিভুজের দুই কোণ সমান হলে এদের বিপরীত বাহুগুলোও সমান হয়]
∴ BC=CD (প্রমাণিত)।

. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি, AB=3 সেমি এবং BD, ∠ADC এর সমদ্বিখন্ডক

) AD এর দৈর্ঘ্য নির্ণয় কর

সমাধানঃ

%Focuse keyword%

∠BAD=900 [BD ব্যাস ও ∠BAD অর্ধবৃত্তস্থ]
এবং, BD=2✕ব্যাসার্ধ=2✕2.5 সেমি=5 সেমি।
এবং AB=3 সেমি
আমরা জানি,
AD2+AB2=BD2
বা,  AD2=BD2-AB2
বা,  AD2=52-32
বা,  AD2=25-9

বা,  AD2=16
বা,  AD=4
∴AD=4 সেমি।

) দেখাও যে, ∠ADC+ABC=1800

সমাধানঃ

দেওয়া আছে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে, ∠ADC+ABC=1800

%Focuse keyword%

অঙ্কনঃ
A, O; C, O যোগ করি।

প্রমাণঃ
চাপ ABC এ বৃত্তস্থ কোণ=∠ADC এবং কেন্দ্রস্থ কোণ=∠AOC

∴ ∠AOC=2∠ADC
আবার, চাপ ADC এ বৃত্তস্থ কোণ=∠ABC এবং কেন্দ্রস্থ কোণ=প্রবৃদ্ধ∠AOC
∴ প্রবৃদ্ধ∠AOC=2∠ABC
তাহলে, ∠AOC+প্রবৃদ্ধ∠AOC=2∠ADC+2∠ABC
বা,  2∠ADC+2∠ABC=∠AOC+প্রবৃদ্ধ∠AOC
বা,  2(∠ADC+∠ABC)=3600
বা,  ∠ADC+∠ABC= \[\frac{360^0}{2}\]

বা,  ∠ADC+∠ABC=1800 [দেখানো হলো]

) প্রমাণ কর যে, AB=BC

সমাধানঃ

দেওয়া আছে, O কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে AB ও CD দুইটি জ্যা এবং BD, ∠ADC এর সমদ্বিখন্ডক। প্রমাণ করতে হবে যে, AB=B.

%Focuse keyword%

অঙ্কনঃ
O, C যোগ করি।

প্রমাণঃ
BD, ∠ADC এর সমদ্বিখন্ডক

∴ ∠ADB=∠CDB
বা,  2∠AOB=2∠COB [বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক]
বা,  ∠AOB=∠COB
এখন, △AOB ও △COB এর মধ্যে,
∠AOB=∠COB
AO=OC [একই বৃত্তের ব্যাসার্ধ]
OB সাধারণ বাহু।
∴△AOB ≅ △COB
তাহলে, AB=BC (প্রমাণিত)

. সমান সমান ভুমির ওপর অবস্থিত যেকোনো দুইটি ত্রিভুজের শিরঃকোণদ্বয় সম্পূরক হলে, প্রমাণ কর যে, এদের পরিবৃত্তদ্বয় সমান হবে

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, △ABC ও △DEF এর ভূমি BC ও EF পরস্পর সমান অর্থাৎ, BC=EF এবং শিরকোণ ∠A এবং ∠D পরস্পর সম্পূরক অর্থাৎ ∠A+∠D=দুই সমকোণ।

প্রমাণ করতে হবে যে, ত্রিভুজদ্বয়ের পরিবৃত্তদ্বয় সমান।

%Focuse keyword%

অঙ্কনঃ
AB ও BC এর লম্বদ্বিখন্ডক আঁকি যারা O বিন্দুতে ছেদ করে। DE ও EF এর লম্বদ্বিখণ্ডক আঁকি যারা P বিন্দুতে ছেদ করে। O কে কেন্দ্র করে OB এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং P কে কেন্দ্র করে PE এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত আঁকি। এই বৃত্তদ্বয় হলো ত্রিভুজদ্বয়ের পরিবৃত্ত।

O, B; O, C এবং E, P; F, P যোগ করি।
প্রমাণঃ
ABC বৃত্তে,

BC চাপে বৃত্তস্থ কোণ=∠BAC এবং কেন্দ্রস্থ কোণ=∠BOC
∴∠BOC=2∠BAC………….(i)
তেমনিভাবে, ত্রিভুজ DEF এর ক্ষেত্রে পাই,
 প্রবৃদ্ধ∠EPF=2∠EDF………….(ii)
(i)+(ii) করে পাই,
∠BOC+প্রবৃদ্ধ∠EPF=2∠BAC+2∠EDF
বা,  ∠BOC+প্রবৃদ্ধ∠EPF=2*1800 [∠A+∠D=দুই সমকোণ]…………(iii)
বা,  ∠BOC+প্রবৃদ্ধ∠EPF=3600
বা,  ∠BOC=3600-প্রবৃদ্ধ∠EPF

বা,  ∠BOC=∠EPF [প্রবৃদ্ধ∠EPF+∠EPF=3600]
বা,  BC উপচাপের কেন্দ্রস্থ কোণ=EF উপচাপের কেন্দ্রস্থ কোণ
বা,  উপচাপ BC = উপচাপ EF………….(iv)
আবার,
∠BOC=∠EPF
বা,  3600-প্রবৃদ্ধ∠BOC=3600-প্রবৃদ্ধ∠EPF
বা,  প্রবৃদ্ধ∠BOC=প্রবৃদ্ধ∠EPF
বা,  BC অধিচাপের কেন্দ্রস্থ কোণ=EF অধিচাপের কেন্দ্রস্থ কোণ
বা,  অধিচাপ BC = অধিচাপ EF………..(v)
(iv)+(v) করে,
উপচাপ BC+অধিচাপ BC=উপচাপ EF+অধিচাপ EF
বা,  ABC বৃত্তের পরিধি=DEF বৃত্তের পরিধি
∴ত্রিভুজদ্বয়ের পরিবৃত্তদ্বয় সমান (প্রমাণিত)।

. প্রমাণ কর যে, বৃত্তস্থ চতুর্ভুজের যেকোনো কোণের সমদ্বিখন্ডক তাঁর বিপরীত কোণের বহির্দ্বিখন্ডক বৃত্তের ওপর ছেদ করে

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর ∠A এর অন্তর্দ্বিখন্ডক AF। ∠A এর বিপরীত কোণটি হলো ∠C। BC কে E পর্যন্ত বর্ধিত করায় ∠DCE বহিঃস্থ কোণটি উৎপন্ন হয়েছে। ∠DCE এর সমদ্বিখন্ডক অর্থাৎ ∠C এর বহির্দ্বিখন্ডক CF, ∠A এর অন্তর্দ্বিখন্ডক AF এর সাথে F বিন্দুতে মিলিত হয়েছে।

প্রমাণ করতে হবে যে, F বিন্দু বৃত্তের ওপর অবস্থিত।

%Focuse keyword%

প্রমাণঃ
আমরা জানি, কোণ চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হলে তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়।

∴ ABCD চতুর্ভুজে
∠BAD+∠BCD=2 সমকোণ
বা,  ∠BAD=1800-∠BCD
বা,  ∠BAD=1800-(1800-∠ECD) [∠BCD+∠ECD=1800]
বা,  ∠BAD=1800-1800+∠ECD
বা,  ∠BAD=∠ECD
বা,  (\[\frac{1}{2}\]) ∠BAD=(\[\frac{1}{2}\])∠ECD
বা,  ∠BAF=∠ECF [AF, ∠BAD ও CF, ∠ECF এর সমদ্বিখন্ডক]
বা,  ∠BAF+∠BCF=∠ECF+∠CEF [উভয়পক্ষে,∠BCF যোগ করে]
বা,  ∠BAF+∠BCF=1800
বা,  ∠BAF+∠BCF= 2 সমকোণ।

∴ABCF চতুর্ভুজে, ∠BAF+∠BCF= 2 সমকোণ যেখানে, ∠BAF ও ∠BCF বিপরীত কোণ]
তাহলে, A, B, C, F বৃত্তে অন্তর্লিখিত বা F বিন্দু বৃত্তের ওপর অবস্থিত (প্রমাণিত)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top