Class 8 Math Exercise 6.2 solution with step-by-step answers. ৮ম শ্রেণির অনুশীলনী ৬.২ এর প্রতিটি অংকের সহজ ব্যাখ্যা ও সমাধান এখানে দেওয়া হয়েছে।

Class 8 math exercise 6.2 solution | ৮ম শ্রেণি গণিত অনুশীলনী ৬.২ সমাধান

বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান

 

. x+y=5, x-y=3 হলে (x,y) এর মান নিচের কোনটি?

ক) (4,1)   

খ) (1,4)   

গ) (2,3)   

ঘ) (3,2)

উত্তরঃ ক

. নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?

ক) 3x-3y=0   

খ) x+y=5    

গ) x= \[\frac{1}{y}\] 

ঘ) 4x+5y=9

উত্তরঃ গ

. x-2y=8, 3x-2y=4 সমীকরণ জোটের x এর মান কত?

ক) -5   

খ) -2   

গ) 2   

ঘ) 5

উত্তরঃ খ

. 4x+5y=9 সমীকরনটিতে কয়টি চলক আছে?

ক) 0   

খ) 1   

গ) 2   

ঘ) 3

উত্তরঃ গ

. মূল বিন্দুর স্থানাংক কোনটি?

ক) (0,0)   

খ) (0,1)   

গ) (1,0)   

ঘ) (1,1)

উত্তরঃ ক

. (-3,-5) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

ক) প্রথম   

খ) দ্বিতীয়   

গ) তৃতীয়   

ঘ) চতুর্থ

উত্তরঃ গ

. x+2=30 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু

  1. (10,10)
  2. (0,15)

iii. (10,20)

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii   

খ) i ও iii   

গ) ii ও iii   

ঘ) i, ii ও iii

উত্তরঃ ক

 নিচের অনুচ্ছেদটি লক্ষ করে নং প্রশ্নের উত্তর দাওঃ

x ও y সংখ্যা দুইটির বিয়োগফলের অর্ধেক 4। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির তিনগুণ যোগ করলে যোগফল 20 হয়। যেখানে x>y।

. প্রথম শর্ত কোনটি?

ক) x-y=4   

খ) x-y=8  

গ) y-x=4   

ঘ) y-x=8

উত্তরঃ খ

.(x,y) এর মান নিচের কোনটি?

ক) (3,11)   

খ) (7,3)   

গ) (11,7)  

 ঘ) (11,3)

উত্তরঃ ঘ

১০. দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর

সমাধানঃ

মনে করি, সংখ্যা দুইটি x ও y

তাহলে,

১ম শর্তানুসারে, x+y=100……..(i)

২য় শর্তানুসারে, x-y=20…………(ii)

(i)+(ii) করে পাই,

2x=120

বা,  x=120/2

বা,  x=60

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

60+y=100

বা,  y=100-60

বা,  y=40

∴ সংখ্যা দুইটি 60 ও 40

১১. দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির তিনগুণ হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর

সমাধানঃ

মনে করি, সংখ্যা দুইটি x ও y

তাহলে,

১ম শর্তানুসারে, x+y=160……..(i)

২য় শর্তানুসারে, x=3y…………(ii)

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

3y+y=160

বা,  4y=160

বা,  y=\[\frac{160}{4}\] 

বা,  y=40

∴ x=3✕40=120

∴ সংখ্যা দুইটি 120 ও 40

১২. দুইটি সংখ্যার প্রথমটির তিনগুণের সাথে দ্বিতীয়টির দুইগুণ যোগ করলে 59 হয় আবার, প্রথমটির দুইগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয় সংখ্যাদ্বয় নির্ণয় কর

সমাধানঃ

মনে করি, সংখ্যা দুইটি x ও y

তাহলে,

১ম শর্তানুসারে, 3x+2y=59……..(i)

২য় শর্তানুসারে, 2x-y=9…………(ii)

(i) নং কে 1 দ্বারা ও (ii) নং কে 2 দ্বারা গুণ করে পাই,

3x+2y=59
4x-2y=18

7x=77      (+ করে)

বা,  x=77/7

বা,  x=11

x এর মান (ii) নং এ বসিয়ে পাই,

2✕11-y=9

বা,  22-y=9

বা,  -y=9-22

বা,  -y=-13

বা,  y=13

∴ সংখ্যা দুইটি 11 ও 13

১৩. 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতাপুত্রের বয়সের অনুপাত হবে 2:1 পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর

সমাধানঃ

মনে করি,

বর্তমানে পিতার বয়স x বছর

এবং পুত্রের বয়স y বছর

১ম শর্তানুসারে,

(x-5) : (y-5) = 3 : 1

বা, \[\frac{x – 5}{y – 5} = \frac{3}{1}\] 

বা,  x-5=3y-15

বা,  x-3y=-15+5

বা,  x-3y=-10………………..(i)

২য় শর্তানুসারে,

(x+15) : (y+15) = 2 : 1

বা, \[\frac{x + 15}{y + 15} = \frac{2}{1}\] 

বা,  x+15=2y+30

বা,  x-2y=30-15

বা,  x-2y=15…………(ii)

(i)-(ii) করে পাই,

-y=-25

বা,  y=25

y এর মান (ii) নং এ বসিয়ে পাই,

x-2✕25=15

বা,  x-50=15

বা,  x=15+50

বা,  x=65

∴ বর্তমানে পিতার বয়স 65 বছর

এবং পুত্রের বয়স 25 বছর  

১৪. কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয় আবার, হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয় ভগ্নাংশটি নির্ণয় কর

সমাধানঃ

মনে করি, ভগ্নাংশটি  \[\frac{x}{y}\] 

১ম শর্তানুসারে,

\[\frac{x + 5}{y} = 2\] 

বা,  x+5=2y

বা,  x-2y = – 5……………….(i)

২য় শর্তানুসারে,

\[\frac{x}{y – 1} = 2\] 

বা,  x = y – 1

বা,  x – y = -1……………….(ii)

(i)-(ii) করে পাই,

-y = – 4

বা,  y = 4

y এর মান (i) নং এ বসিয়ে পাই,

x-2 ✕ 4 = -5

বা,  x – 8 = -5

বা,  x = -5 + 8

বা,  x=3

∴ ভগ্নাংশটি  \[\frac{3}{4}\] 

১৫. কোনো প্রকৃত ভগ্নাংশের লব হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, সংখ্যাটি নির্ণয় কর

সমাধানঃ

মনে করি, প্রকৃত্ত ভগ্নাংশটি \[\frac{x}{y}\]  ; x<y

তাহলে,

১ম শর্তানুসারে, x+y=14……..(i)

২য় শর্তানুসারে, y-x=8…………(ii)

(i)+(ii) করে পাই,

2y=22

বা,  y = \[\frac{22}{2}\] 

বা,  y = 11

y এর মান (i) নং এ বসিয়ে পাই,

x+11 = 14

বা,  x = 14-11

বা,  x = 3

∴ ভগ্নাংশটি = \[\frac{3}{11}\] 

১৬. দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে, সংখ্যাটি নির্ণয় কর

সমাধানঃ

মনে করি,

সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি x

এবং দশক স্থানীয় অঙ্কটি y

∴ সংখ্যাটি = 10y+x

১ম শর্তানুসারে, x+y=10……..(i)

২য় শর্তানুসারে, x-y=4…………(ii)

(i)+(ii) করে পাই,

2x=14

বা,  x= \[\frac{14}{2}\] 

বা,  x = 7

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

7 + y = 10

বা,  y  = 10-7

বা,  y=3

∴ সংখ্যাটি = 10✕3+7 = 30+7 = 37

১৭. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় কর

সমাধানঃ

মনে করি,

আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ x মিটার

তাহলে এর দৈর্ঘ্য (x+25) মিটার

আমরা জানি,

আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য+প্রস্থ)

বা,  150=2(x+x+25)

বা,  150=2(2x+25)

বা,  150=4x+50

বা,  4x=150-50

বা,  4x=100

বা,  x=100/4

বা,  x=25

∴ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 25 মিটার

এবং এর দৈর্ঘ্য (25+25)=50 মিটার

১৮. একজন বালক দোকান থেকে 15টি খাতা 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো প্রতিটি খাতা পেন্সিলের মূল্য নির্ণয় কর

সমাধানঃ

মনে করি,

১টি খাতার মূল্য x টাকা

এবং ১টি পেন্সিলের মূল্য y টাকা

১ম শর্তানুসারে, 15x+10y=300……..(i)

২য় শর্তানুসারে, 10x+15y=250…………(ii)

(i) নং কে 3 দ্বারা ও (ii) নং কে 2 দ্বারা গুণ করে পাই,

45x+30y=900
20x+30y=500

25x=400   [- করে]

বা,  x = \[\frac{400}{25}\]

বা,  x=16

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

15✕16+10y=300

বা,  240+10y=300

বা,  10y=300-240

বা,  10y=60

বা,  y = \[\frac{60}{10}\] 

বা,  y = 6

∴ ১টি খাতার মূল্য 16 টাকা

এবং ১টি পেন্সিলের মূল্য 6 টাকা

১৯. একজন লোকের নিকট 5000 টাকা আছে তিনি উক্ত টাকা দুই জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন, প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয় আবার প্রথম জন থেকে 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় কর

সমাধানঃ

মনে করি,

১ম জন পায় x টাকা

এবং ২য় জন পায় y টাকা

১ম শর্তানুসারে,

x=4y

বা,  x-4y=0……..(i)

২য় শর্তানুসারে,

x-1500=y+1500

বা,  x-y=1500+1500

বা,  x-y=3000…………(ii)

(i)-(ii) করে পাই,

-3y=-3000

বা,  3y=3000

বা,  y = \[\frac{3000}{3}\] 

বা,  y = 1000

y এর মান (i) নং এ বসিয়ে পাই,

x – 4 ✕ 1000 = 0

বা,  x – 4000=0

বা,  x = 4000

∴ ১ম জন পায় 4000 টাকা

এবং ২য় জন পায় 1000 টাকা

২০. লেখের সাহায্যে সমাধান করঃ

.

x+y=6

x-y=2

সমাধানঃ

x+y=6……….(i)

x-y=2………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

y = 6-x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 0 2 4
y 6 4 2

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=2-x

বা,  y=x-2

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 2 4 6
y 0 2 4

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (0,6), (2,4) ও (4,2) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (2,0), (4,2) ও (6,4) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

Class 8 math exercise 6.2 solution

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 4 ও কোটি 2 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(4,2)

.

x+4y=11

4x-y=10

সমাধানঃ

x+4y=11……….(i)

4x-y=10………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

4y = 11-x

বা, y = \[\frac{11 – x}{4}\] 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x -1 3 7
y 3 2 1

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=10-4x

বা,  y=4x-10

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 2 3 5
y -2 2 10

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (-1,3), (3,2) ও (7,1) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (2,-2), (3,2) ও (5,10) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 3 ও কোটি 2 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(3,2)

.

3x+2y=21

2x-3y=1

সমাধানঃ

3x+2y=21……….(i)

2x-3y=1………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

2y=21-3x

বা, y = \[\frac{21 – 3x}{2}\] 

 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 1 5 7
y 9 3 0

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-3y=1-2x

বা,  3y=2x-1

বা, y=\[\frac{2x-1}{3}\]

 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x -1 5 8
y -1 3 5

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (1,9), (5,3) ও (7,0) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-1), (5,3) ও (8,5) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 5 ও কোটি 3 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(5,3)

.

x+2y=1

x-y=7

সমাধানঃ

x+2y=1……….(i)

x-y=7………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

2y=1-x

বা, y = \[\frac{1 – x}{2}\] 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 3 5 7
y -1 -2 -3

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=7-x

বা,  y=x-7

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x -1 5 8
y -8 -2 1

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (3,-1), (5,-2) ও (7,-3) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-8), (5,-2) ও (8,1) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 5 ও কোটি -2 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(5,-2)

.

x-y=0

x+2y=-15

সমাধানঃ

x-y=0……….(i)

x+2y=-15………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

-y=-x

বা,  y=x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 1 -5 3
y 1 -5 3

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

2y=-15-x

বা, y = \[\frac{ – 15 – x}{2}\] 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x -1 -5 3
y -7 -5 -9

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (1,1), (-5,-5) ও (3,3) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-7), (-5,-5) ও (3,-9) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ -5 ও কোটি -5 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(-5,-5)

.

4x+3y=11

3x-4y=2

সমাধানঃ

4x+3y=11……….(i)

3x-4y=2………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

3y=11-3x

বা, y = \[\frac{11 – 4x}{3}\] 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x -1 2 5
y 5 1 -3

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-4y=2-3x

বা,  4y=3x-2

বা, y = \[\frac{3x – 2}{4}\] 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x -2 2 6
y -2 1 4

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (-1,5), (2,1) ও (5,-3) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-2,-2), (2,1) ও (6,4) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 2 ও কোটি 1 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(2,1)

২১. কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়

) ভগ্নাংশটি  \[\frac{x}{y}\] 

ধরে সমীকরণ জোট গঠন কর

সমাধানঃ

ভগ্নাংশটি \[\frac{x}{y}\]  হলে,

১ম শর্তানুসারে,

\[\frac{x + 11}{y} = 2\] 

বা,  x+11=2y

বা,  x-2y=-11………….(i)

২য় শর্তানুসারে,

\[\frac{x}{y – 2} = 1\] 

বা,  x = y-2

বা,  x – y = -2………….(ii)

সমীকরণ জোট

x – 2y = -11………….(i)

x-y  = -2………….(ii)

) সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে (x,y) নির্ণয় কর

সমাধানঃ

সমীকরণ জোট

x-2y=-11………….(i)

x-y=-2………….(ii)

(i)-(ii) করে পাই,

-y=-9

বা,  y = 9

y এর মান (ii) এ বসিয়ে পাই,

x-9 = -2

বা,  x=-2+9

বা,  x=7

∴ (x,y)=(7,9)

) সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভূজ কোটি নির্ণয় কর

সমাধানঃ

সমীকরণ জোট

x-2y=-11………….(i)

x-y=-2………….(ii)

সমীকরণ (i) হতে পাই,

-2y=-11-x

বা,  2y=11+x

বা,  \[\frac{11 + x}{2}\] 

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 5 7 9
y 8 9 10

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=-2-x

বা,  y=2+x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 3 7 8
y 5 9 10

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (5,8), (7,9) ও (9,10) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (3,5), (7,9) ও (8,10) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 7 ও কোটি 9 ।

২২. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি এবং বাগানটির পরিসীমা 40 মিটার

) দৈর্ঘ্য x মিটার প্রস্থ y মিটার হলে উপরের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন কর

সমাধানঃ

দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার হলে-

১ম শর্তানুসারে পাই,

x=2y+5

বা,  x-2y=5

২য় শর্তানুসারে পাই,

2(x+y)=40

বা,  x+y=20

∴দুটি সমীকরণ:-

x-2y=5…………..(i)

x+y=20…………(ii)

) অপনয়ন পদ্ধতিতে সমাধান কর

সমাধানঃ

দুটি সমীকরণ:-

x-2y=5…………..(i)

x+y=20…………(ii)

(i)-(ii) করে পাই,

-3y=-15

বা,  3y =15

বা,  y = \[\frac{15}{3}\]

বা,  y=5

y এর মান (ii) নং এ বসিয়ে পাই,

x+5=20

বা,  x=20-5

বা,  x=15

∴ বাগানের দৈর্ঘ্য = 15 মিটার

এবং বাগানের প্রস্থ = 5 মিটার

) লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান কর

সমাধানঃ

দুটি সমীকরণ:-

x-2y=5…………..(i)

x+y=20…………(ii)

সমীকরণ (i) হতে পাই,

-2y=5-x

বা,  2y = x-5

বা, \[\frac{x – 5}{2}\]

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 5 15 19
y 0 5 7
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

y=20-x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 10 15 18
y 10 5 2

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (5,0), (15,5) ও (19,7) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (10,10), (15,5) ও (18,2) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 15 ও কোটি 5 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(15,5)

২৩. 7x-3y=31 9x-5y=41 দুইটি সরল সমীকরণ

) (4,-1)  বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে?

সমাধানঃ

7x-3y=31………….(i)

9x-5y=41………….(ii)

(i) নং এর বামপক্ষে x=4 ও y=-1 বসিয়ে পাই,

7✕4-3✕(-1)

=28+3

=31 যা (i) নং এর ডানপক্ষের সমান

∴ (4,-1)  বিন্দুটি 7x-3y=31 সমীকরণকে সিদ্ধ করে।

আবার,

(ii) নং এর বামপক্ষে x=4 ও y=-1 বসিয়ে পাই,

9✕4-5✕(-1)

=36+5

=41 যা (ii) নং এর ডানপক্ষের সমান

∴ (4,-1)  বিন্দুটি 9x-5y=41 সমীকরণকে সিদ্ধ করে।

∴ (4,-1)  বিন্দুটি 7x-3y=31 ও 9x-5y=41  সমীকরণকে সিদ্ধ করে।

) প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে (x,y) নির্ণয় কর

সমাধানঃ

7x-3y=31………….(i)

9x-5y=41………….(ii)

(i) হতে পাই,

-3y=31-7x

বা,  3y=7x-31

বা, y = \[\frac{7x – 31}{3}\]

y এর মান (ii) নং এ বসিয়ে পাই,

9x-5✕\[\frac{7x – 31}{3}\] = 41

বা, \[\frac{3✕9x-5(7x-31)}{3}\] = 41

বা,  27x-35x+155=3✕41

বা,  -8x+155=123

বা,  -8x=123-155

বা,  -8x=-32

বা,  8x=32

বা,  x= \[\frac{32}{8}\]

বা,  x=4

x এর মান (ii) নং এ বসিয়ে পাই,

7✕4-3y=31

বা,  28-3y=31

বা,  -3y=31-28

বা,  -3y=3

বা,  3y=-3

বা,  y= – \[\frac{3}{3}\]

বা,  y= -1

∴ (x,y)=(4,-1)

) লেখচিত্রের সাহায্যে সমাধান কর

সমাধানঃ

7x-3y=31………….(i)

9x-5y=41………….(ii)

(i) হতে পাই,

-3y=31-7x

বা,  3y=7x-31

বা, y= \[\frac{7x-31}{3}\]

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x 1 4 7
y -8 -1 6

ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-5y=41-9x

বা,  5y=9x-41

বা, y= \[\frac{9x-41}{5}\]

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x -1 4 9
y -10 -1 8

ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (1,-8), (4,-1) ও (7,6) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-10), (4,-1) ও (9,8) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

%Focuse keyword%

এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 4 ও কোটি -1 ।

∴ নির্ণেয় সমাধানঃ (x,y)=(4,-1)

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top