Class 7 math statistics creative question
১। ঢাকা শহরের এপ্রিল মাসের ৩০ দিনের তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) নিচে দেওয়া হলো :
২০, ২২, ৩০, ২৫, ২৮, ৩০, ৩৫, ৪০, ২৫, ২৮, ৪০, ৪৪, ৪৩, ৪০, ৩৫, ৪০, ৩৫, ২৭, ৩৫, ৩৫, ৩১, ৩২, ৪০, ৩৭, ৩৪, ৪২, ৪৩, ৪০, ৪২, ৪৪।
ক. পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে এবং কত প্রকার কী কী? ২
খ. প্রদত্ত উপাত্তগুলোর বিন্যস্ত কর এবং পরিসর নির্ণয় কর। ৪
গ. উপাত্তগুলোর গণসংখ্যার সারণি গঠন কর। ৪
২। ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ওজনের গণসংখ্যা সারণি নিচে দেওয়া হলো-
| শ্রেণিব্যাপ্তি | ৪০-৪৫ | ৪৫-৫০ | ৫০-৫৫ | ৫৫-৬০ | ৬০-৬৫ |
| গণসংখ্যা | ৮ | ১৫ | ২৫ | ১০ | ২ |
ক. উপরিউক্ত সারণির মোট গণসংখ্যা কত? ২
খ. প্রদত্ত উপাত্তের আয়তলেখ আঁক। ৪
গ. আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় কর। ৪
৩। তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ৩০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো হলো-
৮০, ৬০, ৬৫, ৭৫, ৮৫, ৯৫, ৯০, ৭০, ১০০, ৮৫, ৭৫, ৬০, ৫৫, ৯৫, ৯০, ৬৫, ৫৫, ৯৮, ৮৭, ৯৬, ৯৯, ৬৮, ৭৯, ৮২, ৭৬, ৯০, ১০০, ৮৪, ৭২, ৯২
ক. পরিসংখ্যানের উপাত্ত বলতে কী বুঝ? ২
খ. উদ্দীপকের নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ৪
গ. শ্রেণিব্যাপ্তি ১০ ধরে গণসংখ্যা সারণি তৈরি কর। ৪
৭ম শ্রেণি গণিত এমসিকিউ
৪। সপ্তম শ্রেণির ৩০ শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
৪৫, ৪২, ৬০, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৭৩, ৫২, ৫৭, ৭১, ৬৪, ৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৭০, ৫৯, ৫৪, ৪৬, ৪৩, ৫৬, ৫৯, ৪৩, ৬৮, ৫২।
ক. উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাও। ২
খ. শ্রেণিব্যাপ্তি ৫ ধরে শ্রেণিসংখ্যা নির্ণয় কর। ৪
গ. প্রদত্ত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর। ৪
প্রশ্ন-৫ সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ৩৫ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ :
৮০, ৬০, ৬৫, ৭৫, ৮০, ৬০, ৬০, ৯০, ৯৫, ৭০, ১০০, ৯৫, ৮৫, ৬০, ৮৫, ৮৫, ৯০, ৯৮, ৮৫, ৫৫, ৫০, ৯৫, ৯০, ৯০, ৯৮, ৬৫, ৭০, ৭০, ৭৫, ৮৫, ৯৫, ৭৫, ৬৫, ৭৫, ৬৫।
ক. উপাত্তগুলোর পরিসর নির্ণয় কর। ২
খ. নম্বরগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ৪
গ. প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি কর। ৪
প্রশ্ন-৬। কোনো শহরের জানুয়ারি মাসের ৩১ দিনের তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াসে) নিচে দেওয়া হলো।
২০, ১৮, ১৪, ২১, ১১, ১৪, ১২, ১০, ১৫, ১৮, ১২, ১৪, ১৬, ১৫, ১২, ১৪, ১৮, ২০, ২২, ৯, ১১, ১০, ১৪, ১২, ১৮, ২০, ২২, ১৪, ২৫, ২০, ১০।
ক. উপাত্ত বলতে কী বোঝায়? ২
খ. প্রদত্ত উপাত্তকে মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে পরিণত কর। ৪
গ. শ্রেণিব্যাপ্তি ৫ নিয়ে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি কর। ৪
| শ্রেণি | ২০-৩০ | ৩০-৪০ | ৪০-৫০ | ৫০-৬০ | ৬০-৭০ | ৭০-৮০ |
| গণসংখ্যা | ৭ | ১৮ | ২৬ | ৩০ | ২২ | ৮ |
প্রশ্ন-৭ । সারণিটি লক্ষ কর ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. উপরিউক্ত সারণিতে মোট গণসংখ্যা কত? ২
খ. উপরিউক্ত সারণি অনুযায়ী আয়তলেখ অঙ্কন কর। ৪
গ. ‘খ’ নং প্রাপ্ত আয়তলেখ হতে প্রচুরক নির্ণয় কর। ৪
প্রশ্ন-৮ । নিম্নে ৩০ জন শিক্ষার্থীর উচ্চতা (সে.মি.) দেওয়া হলো।
১৪৫, ১৬০, ১৫০, ১৫৫, ১৪৮, ১৫২, ১৬০, ১৬৫, ১৭০, ১৬০, ১৭৫, ১৬৫, ১৮০, ১৭৫, ১৬০, ১৬৫, ১৪৫, ১৫৫, ১৭৫, ১৭০, ১৬৫, ১৭৫, ১৪৫, ১৭০, ১৬৫, ১৬০, ১৮০, ১৭০, ১৬৫, ১৫০।
ক. উপাত্তগুলো ক্রমানুসারে বিন্যস্ত কর। ২
খ. উচ্চতার আয়তলেখ আঁক। ৪
গ. প্রচুরক নির্ণয় কর। ৪
উত্তর : গ. ১৬৫
গণিত বিষয়ে আরো জানার জন্য ভিজিট করুন
প্রশ্ন-৯ । সারণিটি লক্ষ কর ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
| শ্রেণি | ৪১-৫০ | ৫১-৬০ | ৬১-৭০ | ৭১-৮০ | ৮১-৯০ | ৯১-১০০ |
| গণসংখ্যা | ১২ | ১৫ | ২৫ | ৩২ | ২৫ | ১০ |
ক. উপরিউক্ত সারণিতে মোট গণসংখ্যা কতটি? ২
খ. উপরিউক্ত সারণি অনুযায়ী আয়তলেখ অঙ্কন কর। ৪
গ. খ নং প্রাপ্ত আয়তলেখ হতে প্রচুরক নির্ণয় কর। ৪
উত্তর : ক. ১১০; গ. ৫৪
প্রশ্ন-১০- মিরপুর সরকারি বালক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ৩০ জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিম্নরূপ
১৩০, ১৩৮, ১২৬, ১৪৫, ১৪১, ১০০, ১৫০, ১৩২, ১২৫, ১১৩, ১৩৪, ১৪৮, ১০৭, ৯৮, ১১৯, ৯১, ১৪২, ১৪০, ১৩০, ১৩৩, ১৪৪, ৯৫, ১৩২, ১৪৭, ১০৯, ১২৩, ১১৭, ১০২, ১০৩, ১৪৩।
ক. নম্বরসমূহকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। ২
খ. উপাত্ত থেকে পরিসর ও শ্রেণিসংখ্যা নির্ণয় কর। ৪
গ. শ্রেণিব্যাপ্তি ১০ ধরে গণসংখ্যা সারণি তৈরি কর। ৪
উত্তর : খ. ৬০, ৬টি
প্রশ্ন-১১। ঢাকা শহরের জানুয়ারি মাসের ৩১ দিনের তাপমাত্রা নিম্নে দেওয়া হলো : ১৪, ২০, ১৮, ২১, ১১, ১৪, ১২, ১০, ১৫, ১৮, ১২, ১৪, ১৬, ১৫, ১২, ১৪, ১৮, ২০, ২২, ৯, ১১, ১০, ১৪, ১২, ১৮, ২০, ২২, ১৪, ২৫, ২০, ১০।
ক. উপরিউক্ত উপাত্তসমূহ কোন ধরনের উপাত্ত তা শনাক্ত করে তার সংজ্ঞা দাও। ২
খ. ৫-শ্রেণি ব্যবধানে শ্রেণিসংখ্যা নির্ণয় কর। ৪
গ. উক্ত শ্রেণি ব্যবধানে গণসংখ্যা সারণি তৈরি কর। ৪
উত্তর : খ. ৪
প্রশ্ন-১২।
| শ্রেণি ব্যাপ্তি | ১১-২০ | ২১-৩০ | ৩১-৪০ | ৪১-৫০ | ৫১-৬০ | ৬১-৭০ | ৭১-৮০ | ৮১-৯০ | ৯১-১০০ |
| গণসংখ্যা | ১০ | ২০ | ৩৫ | ২০ | ১৫ | ১০ | ৮ | ৫ | ৩ |
ক. গণসংখ্যা সারণি বলতে কী বুঝ? ২
খ. প্রদত্ত উপাত্তের আয়তলেখ আঁক। ৪
গ. আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় কর। ৪
উত্তর : গ. ৩৫।

