Measurement (পরিমাপ) || Class 8 math chapter 3 creative question
Class 8 math,JSC BD math, Class eight math solution bd, class 8 math pdf download, অষ্টম শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ৩ পরিমাপ, ৮ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সমাধান ২০২৪, অষ্টম শ্রেণির গণিত অনুশীলনী ৩ সৃজনশীল ৩০
প্রশ্ন -১ । একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঐ মাঠে ঘাস লাগাতে মোট ১৮২২.৫০ টাকা খরচ হয়।
ক. একটি আয়তাকার মাঠের প্রস্থ ‘x’ মিটার ধরে ক্ষেত্রফল নির্ণয় কর। ২
খ. আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
গ. আয়তাকার মাঠের সমান পরিসীমাবিশিষ্ট একটি বর্গাকার কক্ষকে প্রতিটি ২৫ সে.মি. বর্গাকার পাথর দ্বারা বাঁধাই করতে মোট কতটি পাথর লাগবে? ৪
প্রশ্ন -২ । একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ৫.৫ মিটার এবং প্রস্থ ৪ মিটার। প্রস্থ উচ্চতার দ্বিগুণ। এর চারপাশ ১.৫ × ১.৫ মিটার ২ বর্গাকার পাথর দ্বারা বাঁধানো।
ক. চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল নির্ণয় কর। ২
খ. উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? ৪
গ. চৌবাচ্চার ভিতরের চারপাশের তলা বাঁধাতে কতটি পাথর লাগবে? ৪
প্রশ্ন -৩ । 
ABCD একটি আয়তাকার ক্ষেত্র, যার ভিতরে একটি পুকুরের গভীরতা ৩ মিটার। পুকুরটি পানিপূর্ণ।
ক. ABCD এর পরিসীমা নির্ণয় কর। ২
খ. পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ. পুকুরের পানির পরিমাণ লিটারে নির্ণয় কর। ৪
প্রশ্ন -৪ । আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ।
ক. আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? ২
খ. আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় কর। ৪
গ. আয়তাকার ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
Class 8 math chapter 3 solution
প্রশ্ন -৫ । একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। এর ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার। বাগানের বাইরে চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে।
ক. বাগানের ক্ষেত্রফল বর্গসেন্টিমিটারে প্রকাশ কর। ২
খ. বাগানের পরিসীমা নির্ণয় কর। ৪
গ. প্রতি বর্গমিটার ৫ টাকা হিসাবে পাথর দিয়ে রাস্তাটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে? ৪
প্রশ্ন -৬ । মিঃ নাঈমের একটি আয়তাকার বাগান আছে। যার দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং ক্ষেত্রফল ২৪০০ বর্গমিটার। বাগানটির বাহিরে চারিদিকে ৩ মিটার প্রশস্ত একটি পথ আছে। পথের প্রতি বর্গমিটারে ৩.২৫ টাকা দরে ঘাস লাগানো হলো।
ক. উদ্দীপকের আলোকে পথসহ আয়তাকার বাগানের একটি আনুপাতিক চিত্র অঙ্কন কর। ২
খ. বাগানটির দৈর্ঘ্য ও নির্ণয় কর। ৪
গ. পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? নির্ণয় কর। ৪
প্রশ্ন -৭ ।

চিত্রে, ABCD একটি আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রতি বর্গমিটার ৩.৮০ টাকা দরে মাঠে ঘাস লাগাতে ১২,১৬০.০০ টাকা ব্যয় হয়।
ক. মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর। ২
খ. অঈ কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর। ৪
গ. প্রতি মিটারে ৭.২৫ টাকা দরে ঐ মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে? ৪
প্রশ্ন -৮ । আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ এর দৈর্ঘ্যরে অর্ধেক হবে। প্রতি বর্গমিটার ২ টাকা দরে ক্ষেত্রটিতে ঘাস লাগাতে ১২১০০ টাকা খরচ হয়। ক্ষেত্রটির ভেতরে চারিদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে।
ক. আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? ২
খ. দৈর্ঘ্য বরাবর প্রতি মিটারে খরচ হয় ১৫ টাকা এবং প্রস্থ বরাবর প্রতি মিটারে খরচ হয় ১০ টাকা। তবে ঐ ক্ষেত্রের চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? ৪
গ. প্রতি বর্গমিটারে ১২.৫০ টাকা হিসাবে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? ৪
প্রশ্ন -৯ । একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাগানের ভেতর চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। ২৫ সে. মি. দৈর্ঘ্য এবং ১২.৫ সে. মি. প্রস্থবিশিষ্ট ইট দিয়ে রাস্তাটি পাকা করা হলো।
ক. বাগানের ক্ষেত্রফল নির্ণয় কর। ২
খ. রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ. রাস্তাটি পাকাকরণে প্রয়োজনীয় ইটের সংখ্যা বের কর। ৪
প্রশ্ন -১০। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ১০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৪৭০ টাকা ব্যয় হয়। ঘরটির উচ্চতা ৪ মিটার।
ক. ঘরটির মেঝের ক্ষেত্রফল চলকের মাধ্যমে প্রকাশ কর। ২
খ. ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
গ. বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ৪
প্রশ্ন -১১ । ১ কি.মি. দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থবিশিষ্ট একটি রানওয়ে তৈরির জন্য প্রথমে ০.৩ মি. গভীর করে মাটি খনন করা হলো। তারপর ঐ গর্তে ২০ সে.মি. পুরু বালু ও ইটের টুকরার মিশ্রণ দেওয়া হলো। প্রতি ঘন সেন্টিমিটার মিশ্রণে মজুরি খরচ ০.২৫ টাকা।
ক. রানওয়ের দৈর্ঘ্য সেন্টিমিটার এককে নির্ণয় কর। ২
খ. মাটি খননকৃত অংশের আয়তন নির্ণয় কর। ৪
গ. মজুরি খরচ নির্ণয় কর। ৪
প্রশ্ন -১২ । একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। এর ক্ষেত্রফল ৪৩২ বর্গ.মি.। বাগানের চারিদিকে ২ মি. প্রশস্ত একটি পথ আছে।
ক. বাগানটির প্রস্থ x মিটার হলে, ক্ষেত্রফল কত? ২
খ. বাগানের পরিসীমা নির্ণয় কর। ৪
গ. পথের ক্ষেত্রফল নির্ণয় করে প্রতি বর্গমিটারে ১০ টাকা হিসেবে পথ বাঁধাতে কত খরচ হবে? ৪
প্রশ্ন -১৩ । আয়তাকার পানি পূর্ণ একটি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ২ মিটার।
ক. ট্যাংকটির তলার পরিসীমা নির্ণয় কর। ২
খ. ট্যাংকে কত লিটার পানি আছে বের কর। ৪
গ. ট্যাংকের চার দেওয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
প্রশ্ন -১৪ । একটি ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুণ এবং ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। প্রতিটি ২৫ সে.মি. বর্গাকার পাথর দিয়ে ঘরটির মেঝে মোড়াতে হবে এবং প্রতিটি পাথরের মূল্য ১২.৬০ টাকা।
ক. যদি প্রস্থ ‘ক’ মিটার হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সমীকরণটি গঠন কর। ২
খ. উক্ত ঘরের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ৪
গ. ঘরটির মেঝে মোড়াতে কত টাকা লাগবে? ৪
প্রশ্ন -১৫ । একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার।
ক. চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল কত? ২
খ. চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় কর। ৪
গ. যদি চৌবাচ্চাটি বর্গাকৃতি হয় তবে এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে ১৫ টাকা হিসেবে মোট কত খরচ হবে? ৪
প্রশ্ন-১৬ । ২০ মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০.০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০.০০ টাকা খরচ হতো।
ক. প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কত কমে? সেক্ষেত্রে কত টাকা খরচ কমবে? ২
খ. কামরাটির প্রস্থ কত? ৪
গ. কামরাটির উচ্চতা ৩ মিটার এবং এর দেয়ালগুলোর পুরুত্ব ২০ সে.মি. হলে, চার দেয়ালের আয়তন কত? ৪
প্রশ্ন -১৭ । একটি আয়তাকার ঘরের দেয়ালের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ।
ক. ফুট এবং মিটার উভয়ই দৈর্ঘ্য পরিমাপের একক হলেও কোনটির ব্যবহার বেশি সুবিধাজনক? কেন? ২
খ. যদি ঘরের দরজাটি দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ১ মিটার হয় তবে দরজা ছাড়া দেওয়ালের ক্ষেত্রফল কত? ৪
গ. যদি ঘরের চালে প্রতি বর্গমিটার ৩২০ টাকা দরে টিন লাগাতে ৯,৬০০ টাকা খরচ হয়, তবে চালের উচ্চতা কত? ৪
প্রশ্ন -১৮ । একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। প্রতি বর্গমিটার ৫ টাকা দরে ঘাস লাগাতে ১০,০০০ টাকা খরচ হয়।
ক. বাগানটির ক্ষেত্রফল কত? ২
খ. বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
গ. প্রতি মিটার ৩৭৫ টাকা ব্যয়ে বাগানের চারিদিকে দেওয়াল তৈরি করতে মোট কত খরচ হবে? ৪
প্রশ্ন -১৯ ।

ক. রাস্তাসহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ২
খ. আয়তাকার বাগানের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় কর। ৪
গ. আয়তাকার বাগানের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার কক্ষের মেঝে ৫০ সে.মি. বর্গাকার টাইলস দ্বারা বাঁধাই করতে কয়টি টাইলস লাগবে? ৪
প্রশ্ন -২০ । একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ১২,৮০০ বর্গমিটার।
ক. বাগানের ক্ষেত্রফল কত এয়র? ২
খ. বাগানটির পরিসীমা কত? ৪
গ. বাগানের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি বর্গাকার মাঠ ৬০ সে.মি. বর্গাকার পাথর দ্বারা বাঁধাতে কতটি পাথর লাগবে? ৪
প্রশ্ন -২১ । একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৫ গুণ এবং ক্ষেত্রফল ১২৮০ বর্গমিটার।
ক. প্রস্থ ক মিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? ২
খ. বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ. প্রতি ৪০ সে.মি. বর্গাকার টাইলস দিয়ে বর্গক্ষেত্রটি ও প্রদত্ত আয়তক্ষেত্রটি বাঁধাই করতে হবে। প্রতিটি টাইলসের মূল্য ২২৫ টাকা হলে বর্গক্ষেত্রটি অপেক্ষা আয়তক্ষেত্রটি বাঁধাই করতে কত টাকা বেশী খরচ হবে? ৪
প্রশ্ন -২২ । একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৩ মিটার ও ১.৫ মিটার উচ্চতা। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় এর ভিতর ৬০ সে.মি. দৈর্ঘ্য, ৫০ সে.মি. প্রস্থ ও ৪০ সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি আয়তাকার ঘনবস্তু রাখা আছে। চৌবাচ্চাটি ঢাকনাবিহীন।
ক. ৫ গজকে মিটারে প্রকাশ কর। ২
খ. প্রতি বর্গমিটারে ১০ টাকা হিসেবে চৌবাচ্চার ভিতরে সীসার প্রলেপ দিতে কত খরচ হবে? ৪
গ. চৌবাচ্চাটি পানিপূর্ণ করার পর ঘনবস্তুটি তুলে আনলে পানির গভীরতা কত হবে? ৪
প্রশ্ন-২৩ । আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চারগুণ।
ক. প্রস্থ ‘ক’ মিটার হলে উক্ত ক্ষেত্রের পরিসীমা কত? ২
খ. আয়তাকার ক্ষেত্রের চারপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? ৪
গ. আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ২ মিটার কম হলে, ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হয়। বর্গক্ষেত্রটির পরিসীমা নির্ণয় কর। এবং তার ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ কর। ৪
উত্তর : ক. ১০০৫.৮ মিটার খ. ২০২৭৬৭ বর্গমিটার; গ. ৮০ মিটার, ০০৪ হেক্টর।
প্রশ্ন-২৪ । একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৩২ গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। বাগানটির চারদিকে বেড়া দিতে প্রতি বর্গমিটারে ২৫ টাকা খরচ হয়।
ক. বাগানটির প্রস্থ ‘ক’ মিটার হলে, পরিসীমা কত হবে? ২
খ. বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
গ. বাগানটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে? ৪
উত্তর : ক. ২ ৩ক২ + ক মিটার; খ. দৈর্ঘ্য ১৮ মিটার ও প্রস্থ ১২ মিটার; গ. ৩০০ টাকা।
প্রশ্ন-২৫ । একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং পরিসীমা ১২০ মিটার। জমির ভিতরে চারদিকে সমান পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুর পাড়ের বিস্তার ২ মিটার। পুকুরের মাটি খননে প্রতি ঘনমিটারে খরচ হয় ২৫ টাকা এবং পুকুরের গভীরতা ৫ মিটার।
ক. জমির প্রস্থ কত? ২
খ. পুকুরের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ. পুকুরের মাটি খননে কত টাকা খরচ হবে এবং ঐ পুকুরে কত কিলোগ্রাম পানি আছে? ৪
উত্তর : ক. ২০ মিটার; খ. ১০৪ মিটার, ৫৭৬ বর্গমিটার; গ. ৭২০০০ টাকা এবং ২৮৮০০০০ কিলোগ্রাম।
প্রশ্ন-২৬ । একটি বাগানের দৈর্ঘ্য ৫৫.৫ মিটার, প্রস্থ ৩৮ মিটার। বাগানটির ভিতরে ১.৫ মিটার চওড়া একটি রাস্তা আছে।
ক. রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ২
খ. রাস্তা বাদে বাগানের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ. রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তা বাদে বাগানের চারদিকে প্রতি ৩.৫ মি. ব্যবধানে গাছ লাগানো হলো। প্রতি গাছ লাগাতে ৩৮.৫০ টাকা হিসেবে মোট কত খরচ হবে? ৪
উত্তর : ক. ৫২.৫ মিটার, ৩৫ মিটার; খ. ১৭৫ মিটার, ১৮৩৭.৫ বর্গমিটার; গ. ২৭১.৫ বর্গমিটার, ১৯২৫ টাকা।
প্রশ্ন-২৭ । একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। মেঝের পরিসীমা ৮০ মিটার।
ক. দৈর্ঘ্য ও প্রস্থকে ‘x’ চলকের মাধ্যমে প্রকাশ কর। ২
খ. দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
গ. ১.৫ বর্গফুট বিশিষ্ট টাইলসের মূল্য ১২০ টাকা হলে, সম্পূর্ণ মেঝেতে কতটি টাইলস লাগবে এবং টাইলসের মূল্য কত? ৪
উত্তর : ক. দৈর্ঘ্য \[\frac{৩}{২}\] x মি., প্রস্থ x মি.; খ. দৈর্ঘ্য ২৪ মি., প্রস্থ ১৬ মি.; গ. ২৭৫৫ টি, ৩৩০৬০০ টাকা।
প্রশ্ন-২৮ ।

ক. -১, ১, ০, ১, ১, ২, ৩, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কত? ২
খ. পুকুরের পরিসীমা নির্ণয় কর। ৪
গ. পুকুর পাড়ে প্রতি ৪ বর্গ মিটারে ১৫০ টাকা মূল্যের একটি করে গাছ লাগালে কত টাকা খরচ হবে? নির্ণয় কর। ৪
