Class 3 math chapter 6 solution : যোগ, বিয়োগ, গুন ও ভাগ সংক্রান্ত সমস্যা

 

অধ্যায় সম্পর্কি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। এক ব্যক্তি প্রতি মাসে ৪৬৫ টাকা সঞ্চয় করেন। তিনি ১ বছরে কত টাকা সঞ্চয় করেন?
উত্তরঃ ৫৫৮০ টাকা
প্রশ্ন-২। একটি প্যাকেটে ৩২টি লজেন্স আছে। এরুপ ৮টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে?
ক. ২৫৬টি
প্রশ্ন-৩। ১ বাক্সে ১২টি পেনসিল আছে। ্এরুপ ৬টি বক্সে কয়টি পেনসিল আছে?
উত্তরঃ ৭২টি
প্রশ্ন-৪। পিতারবয়স পুত্রের বয়সের ৪গুণ। পুত্রের বয়স৯ বছর হলে পিতার বয়স কত?
উত্তরঃ ৩৬ বছর
প্রশ্ন-৫। একটি কবুতরের দাম ১৪৫ টাকাহলে এক জোড়া কবুতরের দাম কত?
উত্তরঃ২৯০ টাকা
প্রশ্ন-৬। মিনার ওজন ৩২ কেজি । তারমায়ের ওজন ৬৫ কেজি । মিনার থেকে তার মায়ের ওজন কতবেশি?
উত্তরঃ ৩৩ কেজি
প্রশ্ন-৭। একটি শার্ট ও একটি প্যান্টের মুল্য একত্রে ১০৫০ টাকা। প্যান্টের মুল্য ৬৭০ টাকা হলে শার্টের মুল্য কত?
উত্তরঃ ৩৮০ টাকা
প্রশ্ন-৮। আরিফ সাহেবের মাসিক আয় ৪২০০ টাকা মাসিক ব্যয় ৩৮২০ টাকা। তার মাসিক সঞ্চয় কত টাকা?
উত্তরঃ ৩৮০ টাকা

গত মাসে রাজুর কাছে ৯৫৩ টাকা ছিল। প্রতিবার সে ১৪টি করে ডিম কিনল। একটি ডিমের দাম ৬ টাকা। সে ৪ বার ডিম কিনেছিল। গত মাসের শেষে রাজুর কত টাকা অবশিষ্ট ছিল?

সমাধানঃ
প্রতিবার রাজু ডিম কেনে ১৪ টি
১টি ডিমের দাম ৬ টাকা
১৪টি ডিমের দাম=১৪x৬=৮৪ টাকা
অতএব, রাজু প্রতিবার ৮৪ টাকার ডিম কেনে।
সে ৪ বার ডিমে কিনেছিল
অতএব, সে মোট ডিম কিনেছিল ৮৪x৪=৩৩৬ টাকার।
রাজুর কাছে ছিল ৯৫৩ টাকা
অতএব, ডিম কেনার পর তার কাছে অবশিষ্ট থাকল ৯৫৩-৩৩৬=৬১৭ টাকা

১. ডিউক প্রতি মাসে ৯০টাকা বৃত্তি পায়। ৬ মাসে সে যত টাকা পায় তা থেকে পিটারকে ৮০ টাকা দেয়। ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট থাকে?

সমাধানঃ
ডিউক ১ মাসে বৃত্তি পায় ৯০ টাকা
ডিউক ৬ মাসে বৃত্তি পায় ৯০x৬=৫৪০ টাকা
পিটারকে ৮০ টাকা দেয়ার পর তার কাছে থাকে=৫৪০-৮০=৪৬০ টাকা।

২. সুমির ৪০টি রঙ পেন্সিল আছে। সে পেন্সিলগুলো সমান ৫ ভাগে ভাগ করল এবং ২ ভাগ উর্মিকে দিল। উর্মি করটি পেন্সিল পেল?

সমাধানঃ
৪০টি পেন্সিলের ৫ ভাগের ১ ভাগ=৪০÷৫=৮
অতএব, উর্মি পেল=৮x২=১৬ টি

Class 3 Math Chapter 6 Solution
৩। একটি প্যাকেটে ৪৫টি লজেন্স আছে। এগুলো থেকে ১০টি লজেন্স একপাশে রাখা হলো এবং বাকি লজেন্সগুলো ৫ জন শিশুর মধ্য সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল?

সমাধানঃ
৪৫টি লজেন্স থেকে ১০ বাদ দিলে থাকে (৪৫-১০)=৩৫টি
৩৫ এর ৫ ভাগের ১ ভাগ=৩৫÷৫=৭
অতএব, প্রত্যেক শিশু লজেন্স পেল ৭ টি করে।

৪। মিনার ওজন ২২ কেজি। তার পিতার ওজন তার থেকে ৩ গুন। তার ভাইয়ের ওজন পিতার অজনের অর্ধেক। ভাইয়ের ওজন কত?

সমাধানঃ
মিনার ওজন ২২ কেজি
পিতার ওজন=মিনার ওজন এর ৩ গুন=২২x৩=৬৬ কেজি
ভাইয়ের অজন=পিতার অজনের অর্ধেক=৬৬÷২=৩৩ কেজি।

৬.১ঃ নিজে করি

১। রেজা তার বাড়িতে ৬ বন্ধুকে দাওয়াত দেয়। তার ৮৫টি বরই আছে। প্রত্যেক বন্ধু কতটি করে বরই পাবে? কোন বরই অবশিষ্ট আছে কি?

সমাধানঃ
৮৫ কে ৬ দ্বারা ভাগ করলে পাই,
৮৫÷৬=১৪, অবশিষ্ট ১
অতএব, প্রতেক বন্ধু বরই পাবে ১৪ টি করে এবং বরই অবশিষ্ট থাকে ১টি।

২। একটি পেন্সিলের দাম ২০ টাকা এবং একটি খাতার দাম ২৫ টাকা। ৫টি পেন্সিল ও ৬টি খাতার দাম কত?

সমাধানঃ
১টি পেন্সিলের দাম ২০ টাকা
৫টি পেন্সিলের দাম=২০x৫=১০০ টাকা
আবার,
১টি খাতার দাম ২৫ টাকা
৬টি খাতার দাম=২৫x৬=১৫০ টাকা
অতএব, ৫টি পেন্সিল ও ৬টি খাতার দাম=১০০+১৫০=২৫০ টাকা

৩। একটি ৬০ মিটার লম্বা ফিতার ৫ ভাগের ৩ ভাগ রুমাকে দেয়া হলো। রুমা ফিতাটির কত মিটার পেল?

সমাধানঃ
৬০ মিটারের ৫ ভাগের ১ ভাগ=৬০÷৫=১২ মিটার
৩ ভাগ=১২ মিটারx৩=৩৬ মিটার
অতএব রুমা পেল ৩৬ মিটার।

৪। প্রতিটি আলমারিতে ৫৫টি করে বই আছে। এরুপ ১২টি আলমারিতে কতগুলো বই আছে?

সমাধানঃ
১টি আলমারিতে বই আছে ৫৫টি
১২টি আলমারিতে বই আছে=৫৫x১২=৬৬০টি।

৫। একটি শ্রেণিতে ৪৪ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৪ জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন?

সমাধানঃ
৪ জনের জন্য বেঞ্চ প্রয়োজন ১ টি
৪৪ জনের জন্য বেঞ্চ প্রয়োজন=৪৪÷৪=১১টি।

৬। একটি প্যাকেতে ৩২টি লজেন্স আছে । এরুপ ৮টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে?

সমাধানঃ
১টি প্যাকেটে লজেন্স আছে ৩২টি
৮টি প্যাকেটে লজেন্স আছে ৩২x৮=২৫৬টি।

Class 3 Math Chapter 6 Solution
৭। একটি বই ও ৩টি কলমের মুল্য একত্রে ৭৫ টাকা। একটি কলমের মূল্য ২০টাকা। একটি বই এর মূল্য কত?

সমাধানঃ
১টি কলমের মূল্য ২০টাকা
৩টি কলমের মূল্য=২০x৩=৬০টাকা।
এখন,
১টি বই ও ৩টি কলমের মুল্য ৭৫ টাকা
৩টি কলমের মূল্য ৬০ টাকা
১টি বই এর মূল্য ১৫ টাকা (বিয়োগ করে)

৮। ৮৩টি আম ছিল। রেজা এর থেকে ৬টি আম নিল এবং বাকি আম তার ৭ বন্ধুকে সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল?

সমাধানঃ
৮৩টি থেকে ৬টি নিলে বাকী থাকে=৮৩-৬=৭৭টি
৭৭ এর ৭ ভাগের ১ ভাগ=৭৭÷৭=১১
অতএব, প্রত্যেক বন্ধু পেল ১১টি করে আম।

৯। রহিমের ওজন ২৫ কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে ৩ কেজি বেশি। আলির ওজন ৩৪ কেজি। আকাশ ও আলির ওজনের পার্থক্য কী?

সমাধানঃ
রহিমের ওজন ২৫ কেজি
আকাশের ওজন=রহিমের ওজন+৩ কেজি=২৫+৩=২৮ কেজি।
আকাশ ও আলীর ওজনের পার্থক্য=আলীর ওজন-আকাশের ওজন=৩৪-২৮=৬ কেজি।

১০। একটি তাকে ৪২টি বই রাখা যায়। এরুপ ২টি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরও ৮টি বই আছে। মোট কতগুলো বই আছে?

সমাধানঃ
১টি তাকে বই আছে ৪২টি
২টি তাকে বই আছে=৪২x২=৮৪টি
তাহলে মোট বই=২টি তাকের বই+৮টি বই=৮৪+৮=৯২টি।

১১। একটি শ্রেণিতে ১০টি বেঞ্চ আছে। ৬টি বেঞ্চের প্রত্যকটিতে ৫ জন করে শিক্ষার্থী বসতেপারে। বাকি ৪ টি বেঞ্চের প্রত্যেকটিতে ৪ জন করে শিক্ষার্থী বসতে পারে। ১০টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে?

সমাধানঃ
প্রথম ৬টি বেঞ্চে বসে=৫x৬=৩০ জন
বাকী ৪টি বেঞ্চে বসে=৪x৪=১৬ জন
তাহলে মোট বসে ৩০+১৬=৪৬ জন।

১২। সুকুমার প্রতিমাসে ৯০টাকা বৃত্তি পায়। তার ১২ মাসের বৃত্তি থেকে সে রিনাকে ৯৫টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে?

সমাধানঃ
সুকুমার ১ মাসে বৃত্তি পায় ৯০টাকা
সুকুমার ১২ মাসে বৃত্তি পায় ৯০x১২=১০৮০ টাকা
রিনাকে ৯৫টাকা দেয়ার পর তার কাছে অবশিষ্ট থাকে=১০৮০-৯৫=৯৮৫ টাকা।

১৩। একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে। অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইওটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল?

সমাধানঃ
দুইটি ঝুড়িতে মোট লিচু আছে=৭৪+৭০=১৪৪ টি
১৪৪ এর ৮ ভাগের ১ ভাগ=১৪৪÷৮=১৮ টি
অতএব, প্রত্যেকে লিচু পাবে ১৮টি করে।

১৪। তাহমিনা ৫০টি বেলুনের একটি প্যাকেট কিনল। এর থেকে ৮টি বেলুন সে নিজের জন্য রাখল । অবশিষ্ট বেলুন ৬ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল?

সমাধানঃ
৫০টি বেলুন থেকে ৮টি রেখে দিলে অবশিষ্ট থাকে ৫০-৮=৪২টি
৪২ এর ৬ ভাগের ১ ভাগ=৭২÷৬=৭
অতএব, তাহমিনার প্রত্যেক বন্ধু বেলুন পায় ৭টি করে।

১৫। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জনের মধ্যে সমান ভাবে বিতরন করা হল। প্রতিজন কত টাকা পান?

সমাধানঃ
১ জন চাঁদা দেয় ৮০ টাকা
৩০ জন চাঁদা দেয়=৮০x৩০=২৪০০ টাকা।
২৪০০ এর ১০ ভাগের ১ ভাগ=২৪০০÷১০=২৪০ টাকা।
অতএব প্রত্যেকে পান ২৪০ টাকা।

১৬। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুন। মায়ের বর্তমান বয়স ৪৫ বছর। পুত্রের বয়স কত?

সমাধানঃ
মায়ের বয়স=পুত্রের বয়সx৩
অর্থাৎ, পুত্রের বয়স=মায়ের বয়স÷৩=৪৫÷৩=১৫ বছর।

১৭। সুরমা প্রতি ডজন ৯০ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে ৮৫ টাকা বাজারে খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে?

সমাধানঃ
১ ডজন ডিমের দাম ৯০ টাকা
৬ ডজন ডিমের দাম=৯০x৬=৫৪০টাকা
৮৫ টাকা বাজারে খরচ করার পর বাকি থাকে=৫৪০-৮৫=৪৫৫ টাকা।
অতএব। সে ব্যাংকে জমা রাখে ৪৫৫ টাকা।

১৮। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের ৪ গুন। ৪ বছর পুর্বে কন্যার বয়স ছিল ৬ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধানঃ
৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৬ বছর।
অতএব, বর্তমানে কন্যার বয়স=৬+৪=১০ বছর।
পিতার বর্তমান বয়স=কন্যার বয়স x ৪=১০ x ৪=৪০ বছর।

Class 3 Math Chapter 6 Solution

কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরঃ

১। রাজু প্রতি মাসে ৯০ টাকা বৃত্তি পায। তার ১২ মাসের বৃত্তি থেকে সে রিনাকে ২০০ টাকা দেয়।
ক. রাজু ৪ মাসে কত টাকা বৃত্তি পায়।
খ. রাজু ১২ মাসে কত টাকা বৃত্তি পায়।
গ. রিনাকে টাকা দেওয়ার পর রাজুরকত টাকা অবশিস্ট রইল?
সমাধানঃ
ক. রাজু ৪ মাসে বৃত্তি পায় (৯০ × ৪) টাকা
                                           = ৩৬০ টাকা
খ. রাজু ১২ মাসে বৃত্তি পায় (৯০ × ১২) টাকা
                                          = ১০৮০ টাকা
গ, রাজুর অবশিষ্ট রইল( ১০৮০-২০০) টাকা
                                        = ৮৮০ টাকা

২। একটি ৯০মিটার লম্বাফিতার ৬ ভাগের ৫ ভাগ রুমাকে দেওয়া হলো?
ক. এক ভাগ সমানকত মিটার ফিতা?
খ. রুমা কত মিটার ফিতা থাকে?
গ. রুমাকে দেওয়ার পর কত মিটার ফিতা অবশিষ্ট রইল?
সমাধানঃ
ক. এক ভাগ সমান (৯০ ÷ ৬) মিটার= ১৫ মিটার
খ. রুমা পেল (১৫ × ৫) মিটার= ৭৫ মিটার
গ. রুমাকে দেওয়ার পর ফিতা অবশিষ্ট রইল(৯০-৭৫) মিটার
                                                                       = ১৫ মিটার
৩। একটি বইয়ের দাম ৩০ টাকা এবং ৫টি কলমের দাম ২৫ টাকা।
ক. ১টি কলমের দাম কত?
খ. ৬টি বইয়ের দাম কত?
গ. ১টি বইয়ের দাম ৫টি কলমের দাম অপেক্ষা কত বেশি?
ঘ. ৬টি বই ও ৫টি কলমের দাম একত্রে কত টাকা?
সমাধানঃ
ক. ৫টি কলমের দাম ২৫ টাকা
১টি কলমের দাম (২৫ ৫)=৫ টাকা
খ. ১টি বইয়ের দাম ৩০ টাকা
৬টি বইয়ের দাম(৬ ৩০) = ১৮০ টাকা
গ. একটি বইয়ের দাম ৩০ টাকা
      ৫টি কলমের দাম ২৫ টাকা
বইয়ের দাম ৫ টাকাবেশি ( বিয়োগ করে)

ঘ. ৬টি বইয়ের দাম ১৮০ টাকা
     ৫টি কলমের দাম ২৫ টাকা
মোট দাম ২০৫ টাকা ( যোগ করে)
৬টি বই ও ৫টি কলমের দাম একত্রে ২০৫ টাকা

৪। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ৪গুন। ৪ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ৬ বছর।
ক. পুত্রের বর্তমান বয়স কত?
খ. পিতার বর্তমান বয়স কত?
গ. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত?
ঘ. ৬ বছর পরে পিতার বয়সের অর্ধেক কত হবে?
সমাধানঃ
ক. পুত্রেরবর্তমান বয়স( ৬+৪) বছর= ১০ বছর
খ. পিতার বর্তমান বয়স ( ১০ × ৪) বছর= ৪০ বছর

গ. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি( ১০+৪০) বছর
                                                                    = ৫০ বছর
ঘ. ৬ বছর পরে পিতার বয়স হবে( ৪০+৬) বছর
                                                        = ৪৬ বছর
৪৬ বছরের অর্ধেক = (৪৬ ÷ ২) বছর
                                      = ২৩ বছর

 

Class 3 math chapter 6 solution

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top