বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি ৭ম শ্রেণি গণিত – পর্ব ৩

বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি ৭ম শ্রেণি গণিত

 

৭ম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতি টিপস,গণিত চূড়ান্ত প্রস্তুতি ৭ম শ্রেণি বার্ষিক পরীক্ষা,৭ম শ্রেণি গণিত পরীক্ষা সহজ প্রস্তুতি পর্ব ৩,বার্ষিক পরীক্ষার জন্য ৭ম শ্রেণির গণিত প্রস্তুতি গাইড,৭ম শ্রেণি বার্ষিক গণিত পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর,৭ম শ্রেণি গণিত: চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির কৌশল,বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণির গণিতের প্রস্তুতি বাড়ানোর উপায়

 

গণিত

সময় : ৩ ঘণ্টা                        সপ্তম শ্রেণি                                 পূর্ণমান : ১০০

ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)

বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লেখ)        ১ × ১৫ = ১৫

১.     সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কী বলে?

        (ক) বর্ণ               (খ) অঙ্ক                   (গ) শব্দ              (ঘ) কোনোটিই নয়

২.     ১৬ গ্রাম ভর কততম বিট হিসেবে ব্যবহৃত হয়?

        (ক) ২        (খ) ৪              (গ) ৫         (ঘ) ৬

৩.     একটি বৃত্তে নিচের কোনটি থাকে না?

        (ক) কেন্দ্র           (খ) শীর্ষবিন্দু             (গ) পরিধি            (ঘ) ব্যাসার্ধের

৪.     π (পাই) কোন দেশের বর্ণ?

        (ক) গ্রিক             (খ) মিশর                  (গ) চীন              (ঘ) ইতালি

৫.     xy রাশিটিতে xy প্রত্যেকটিকে বলা হয় ————-

i. উৎপাদক

ii. গুণনীয়ক

iii.    গুণিতক

        নিচের কোনটি সঠিক?

        (ক) i ও ii                 (খ) ii ও iii                (গ) i ও iii          (ঘ) i, ii ও iii

৬.     xyp আয়তনবিশিষ্ট কোনো বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x মিটার ও y মিটার হলে এর উচ্চতা কত?       

        (ক) xy মিটার               (খ) xp মিটার         (গ) yp মিটার          (ঘ) p মিটার

৭.     নিচের কোন বস্তুটি সমবৃত্তভূমিক সিলিন্ডার আকৃতির নয়?

        (ক) কলম            (খ) পেন্সিল                   (গ) ইট               (ঘ) টিউবলাইট

        উদ্দীপকের চিত্র থেকে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

৮.     উপরের চিত্রটি কী নির্দেশ করে?

        (ক) আয়ত          (খ) সামান্তরিক                 (গ) রম্বস             (ঘ) ট্রাপিজিয়াম

৯.     উপরের চিত্রের বস্তুটির ক্ষেত্রফল কত?

        (ক) \[ \frac{1}{2}\] (AB + CD) × DF (খ) 2 (AB + CD) × DF        (গ) \[ \frac{1}{2}\] (AD + BC) × DF  (ঘ) 2 (AD + BC) × DF

১০.   3x2 – 4x + 5 = 0 সমীকরণে x2 এর সহগ, x এর সহগ ও ধ্রুবপদ যথাক্রমে কোনটি?

        (ক) – 3, 4, 5              (খ) – 3, 4, 5           (গ) 3, 4, – 5              (ঘ) 3, –  4, 5

১১.    x + 2 = 7 কে 3x + 6 = 21 সমীকরণে রূপান্তর করতে উভয়পক্ষে নিচের কোনটি করা হয়?

        (ক) উভয়পক্ষে 3 যোগ                      (খ) উভয়পক্ষ হতে 3 বিয়োগ

        (গ) উভয়পক্ষকে 3 দ্বারা গুণ            (ঘ) উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ

১২.    x = a  হলে, \[ \frac{x}{b}\] = \[ \frac{a}{b}\] হওয়ার জন্য নিচের কোন শর্তটি প্রযোজ্য?

        (ক) b = 0            (খ) b ≠ 0               (গ) b < 0             (ঘ) b > 0

১৩.   আনিকার ওজন ৪৫ কেজি। পরিসংখ্যানের ভাষায় একে তুমি কী বলবে?

        (ক) বাক্য            (খ) উক্তি                 (গ) তথ্য             (ঘ) উপাত্ত

১৪.    নিচের কোনটি বিচ্ছিন্ন তথ্য বলে তুমি মনে কর?

        (ক) সাইকেলের চাকার সংখ্যা                       (খ) চাহিদা

        (গ) ওজন                                                        (ঘ) মেধা

বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি ৭ম শ্রেণি গণিত – পর্ব ২

১৫.    স্তম্ভলেখের স্তম্ভগুলোর প্রস্থ হয় নিচের কোনটি?

        (ক) শ্রেণিব্যাপ্তির সমান                                (খ) পরিসরের সমান

        (গ) ইচ্ছামতো                                                (ঘ) গণসংখ্যার সমান

এককথায় উত্তর দাও :                                                                      ১ × ১০ = ১০

১৬.   দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কী বলে?

১৭.    কোনো বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে তার শীর্ষবিন্দুর সংখ্যা কেমন হবে?

১৮.  π এর আসন্ন মান দৈনন্দিন হিসাবের প্রয়োজনে কত ধরা হয়?     

১৯.   x2 – x – 2 এর উৎপাদকে বিশ্লেষিত আকার লেখ।

২০.   একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি?

২১.    আয়তাকার ঘনবস্তুর কতগুলো অভিন্ন সমান্তরাল সমতল পৃষ্ঠ পাওয়া যায়?

২২.   \[ \frac{5x}{2} = \frac{15x}{7} \] থেকে 35x = 30 লিখা যায় সমীকরণের কোন বিধি অনুযায়ী?

২৩.   5x = 50  হলে, x এর মান কত?

২৪.    কোন তথ্য পৃথক পৃথকভাবে গণনা করা যায়?

২৫.   কোনো উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকে কী বলে?

খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)

১।      নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :                                                ২ × ১৩ = ২৬

(ক)   দশমিক সংখ্যা ১৩ কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে?

(খ) %Focuse keyword% কার্ডগুলো কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করে?

(গ)   একটি বৃত্তের ব্যাস 6 সেমি হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো।

(ঘ)    একটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় কর।

(ঙ)  xy – y, x3y – xy, x2 – 2x + 1  এর গসাগু নির্ণয় করো।

(চ)   বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি ৭ম শ্রেণি গণিত

 ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (x + 4) মিটার এবং ইহার ক্ষেত্রফল x2 + 7x + 12 বর্গমিটার। ক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করো।

(ছ)    একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 2 একক এবং উচ্চতা 3 একক হলে, সিলিন্ডারের আয়তন কত?

(জ)   একটি ক্যাপসুল ঔষধের ব্যাসার্ধ 8 মিমি এবং উচ্চতা 24 মিমি। ক্যাপসুলটির ক্ষেত্রফল নির্ণয় করো।

(ঝ)   একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি এবং ইহার ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে, প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো।

(ঞ)  রফিক ও জব্বার দুই বন্ধু। জব্বারের ওজন রফিকের  চেয়ে 15 কেজি বেশি। জব্বারের ওজন 55 কেজি হলে, রফিকের ওজন কত?

(ট)    কোনো শ্রেণির ১৫ জন শিক্ষার্থীর ওজন (কেজিতে) : ৪২, ৪৫, ৪৮, ৪৮, ৫০, ৫৭, ৫৫, ৫০, ৪৯, ৫২, ৫৩, ৫২, ৪৪, ৫৯, ৪১। শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করো।

(ঠ)    ৩০ – ৪০, ৩৫ – ৩৯, ….. ৬০ – ৬৪ ইত্যাদি শ্রেণিগুলোর প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করো।

(ড)   কয়েকটি পরিবারের সদস্যদের ওজন (কেজিতে) নিম্নরূপ :

        ৩০.২, ৮.৫, ১১.৬, ৪৫, ৩২.৮, ৬৫.৩, ৩৮.৪, ৪৮.৬, ৫৫.৫, ২৬.৯, ৪০.৮, ১৭.৬, ২২.৩, ৬৮.২, ৪৮.৫, ৫৬, ৬২, ৩৬.৪, ৬৭.৩, ৫২.৮।

        প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা ৬ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো।

রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)                                                           ৭ × ৭ = ৪৯

২।     রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এ ভিত্তিতে তার বোনের বয়স বাইনারিতে ১০১০১ এবং তার বয়স দশমিকে ২৫।   

(ক)   অ্যালগোরিদম কাকে বলে?                                                                           ১

(খ)   রনির বোনের বয়সকে কার্ডের সাহায্যে দশমিকে প্রকাশ করো।                 ৪

(গ)    রনির বয়সকে বাল্বের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো এবং তা কত বিটের সংখ্যা?                                                                                                                     ২

৩।     চিত্রটিতে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত দেখানো হয়েছে। ছোট বৃত্তে অন্তর্লিখিত OAB সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার।

%Focuse keyword%

(ক)   ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো।     ৩

(খ)   ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো।                                                              ২

(গ)    বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো।                                                               ২

৪।      দুটি বৃত্তের মধ্যে প্রথম বৃত্তটির পরিধি 12.56 সেমি এবং দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রফল 78.5 বর্গ সেমি।

(ক)   বৃত্তের পরিধি কাকে বলে? ১

(খ)   প্রথম বৃত্তটির ব্যাসার্ধ কত? ৩

(গ)    দ্বিতীয় বৃত্তটির ব্যাস নির্ণয় করো। ৩

৫।   %Focuse keyword%(ক)   গসাগু কাকে বলে? ১

(খ)   উদ্দীপকে উল্লিখিত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো।      ২

(গ)    প্রদত্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 1একক হ্রাস ও প্রস্থ 2 গুণ করা হলে ক্ষেত্রটির পরিসীমায় কীরূপ পরিবর্তন ঘটবে তা নির্ণয় করো। ৪

৬।     একটি কাগজের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 16 সেমি। কাগজটিকে ভাঁজ করে একটি মুখখোলা বাক্স বানানো হলো যেন বাক্সের উচ্চতা 2 সেমি হয়।    

(ক)   বাক্সের আয়তন নির্ণয় করবে কিভাবে?                                                   ৩

(খ)   বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় কর।                                                   ৪

৭।      একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 9 ও 7 সেমি।

(ক)   বাক্সটির আয়তন কত?                                                                           ৩

(খ)   বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?                                                     ৪

৮।     রাহাত ও রেজোয়ান এমন দুইটি সংখ্যা নির্বাচন করলো যাদের যোগফল 31। রাহাতের নির্বাচিত সংখ্যাটি রেজোয়ানের নির্বাচিত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। তারা তাদের নির্বাচিত সংখ্যা গোপন রাখে। রাহাত বললো তাদের নির্বাচিত সংখ্যার পার্থক্য 11”।

(ক)   রাহাত ও রেজোয়ানের নির্বাচিত সংখ্যা নির্ণয় করো?                         ৩

(খ)   তুমি কি রাহাতের সাথে একমত? যুক্তি সহকারে মন্তব্য করো।         ২

(গ)    এমন একটি সংখ্যা নির্ণয় করতে করো যে সংখ্যাটি রাহাতের সংখ্যার তিনগুণ হতে 5 কম।                                                                                                   ২

৯।     একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গমিটার। আয়তক্ষেত্র টির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হয়।

(ক)   উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লেখ।       ২

(খ)   আয়তক্ষেত্র টির দৈর্ঘ্য নির্ণয় করো।                                                               ২

(গ)    আয়তক্ষেত্র টির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো?                                                                                                                      ৩

১০।    নিচের সারণিতে কয়েকটি পরিবারের বিভিন্ন বয়সের লোকজনের তথ্য দেওয়া হলো :

বয়স (বছরে) 1 – 10 11 – 20 21 – 30 31 – 40
লোকসংখ্যা 8 15 22 28
বয়স (বছরে) 41 – 50 51 – 60 61 – 70 71 – 80
লোকসংখ্যা 18 12 10 5

 (ক)  গণসংখ্যা নিবেশন সারণিটির প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করো।                          ৩

(খ)   গণসংখ্যা নিবেশন সারণিটির আয়তলেখ অঙ্কন করো।                                   ৪

১১।    এক ব্যক্তির মাসিক আয় 50000 টাকা। তার আয়ের বিভিন্ন খাতে খরচ নিম্নের চিত্রে প্রদর্শিত হলো :

%Focuse keyword%

(ক)   চিত্রটির নাম কী? এর কেন্দ্রিয় কোণ কত?                                                       ১

(খ)   তুমি কি চিত্রটি খাতায় আঁকতে পারবে? কীভাবে আঁকবে?                            ৩

(গ)    চিত্রের তথ্যগুলো কি অন্যকোনোভাবে উপস্থাপন করা যায়?                      ৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top