ষষ্ঠ শ্রেণি গণিত – Class 6 Math: অনুশীলনী ২.১ সমাধান

 

প্রশ্ন  ১। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ কর :ষষ্ঠ শ্রেণি গণিত - Class 6 Math: অনুশীলনী ২.১ সমাধান

(ক)    ২৫ ও ৩৫

সমাধান : এখানে, ১ম রাশি = ২৫, ২য় রাশি = ৩৫

⸫ ১ম রাশি : ২য় রাশি = ২৫ : ৩৫

= ৫ : ৭  [উভয় রাশিকে ৫ দ্বারা ভাগ করে]

নির্ণেয় অনুপাত ৫ : ৭।

(খ)     ৭\frac{১}{৩} ৯\frac{২}{৫}

সমাধান : এখানে, ১ম রাশি = ৭\frac{১}{৩}  বা   \frac{২২}{৩}, ২য় রাশি = ৯\frac{২}{৫}   বা \frac{৪৭}{৫}

⸫ ১ম রাশি : ২য় রাশি = \frac{২২}{৩} \frac{৪৭}{৫}

= \frac{২২}{৩} ÷  \frac{৪৭}{৫}

= \frac{২২}{৩} ×  \frac{৫}{৪৭}

= \frac{১১০}{১৪১}

নির্ণেয় অনুপাত \frac{১১০}{১৪১}

(গ)     ১ বছর ২ মাস ও ৭ মাস

সমাধান : ১ম রাশি    = ১ বছর ২ মাস

= ১২ মাস + ২ মাস            [⸪ ১ বছর = ১২ মাস]

= ১৪ মাস

২য় রাশি = ৭ মাস

⸫ ১ম রাশি : ২য় রাশি = ১৪ : ৭

= ২ : ১ [ উভয় রাশিকে ৭ দ্বারা ভাগ করে]

নির্ণেয় অনুপাত ২ : ১।

(ঘ)     ৭ কেজি ও ২ কেজি ৩০০ গ্রাম

সমাধান : আমরা জানি, ১ কেজি = ১০০ গ্রাম।

১ম রাশি  = ৭ কেজি

= (৭ × ১০০০) গ্রাম  = ৭০০০ গ্রাম

২য় রাশি = ২ কেজি ৩০০ গ্রাম

= (২ × ১০০০) গ্রাম + ৩০০ গ্রাম

= ২০০০ গ্রাম + ৩০০ গ্রাম = ২৩০০ গ্রাম

⸫ ১ম রাশি : ২য় রাশি = ৭০০০ : ২৩০০

= ৭০ : ২৩ [উভয় রাশিকে ১০০ দ্বারা ভাগ করে]

নির্ণেয় অনুপাত ৭০ : ২৩।

(ঙ)    ২ টাকা ও ৪০ পয়সা

সমাধান :  আমরা জানি, ১ টাকা = ১০০ পয়সা।

১ম রাশি        = ২ টাকা

= (২ × ১০০) পয়সা = ২০০ পয়সা

২য় রাশি = ৪০ পয়সা

⸫ ১ম রাশি : ২য় রাশি = ২০০ : ৪০

= ৫ : ১ [ উভয় রাশিকে ৪০ দ্বারা ভাগ করে]

নির্ণেয় অনুপাত ৫ : ১।

প্রশ্ন  ২।  নিচের অনুপাতগুলোকে সরলীকরণ কর :

(ক) ৯ : ১২

সমাধান : প্রদত্ত অনুপাত = ৯ : ১২

= ৩ : ৪ [উভয় রাশিকে ৩ দ্বারা ভাগ করে]

নির্ণেয় সরল অনুপাত ৩ : ৪।

(খ)     ১৫ : ২১

সমাধান : প্রদত্ত অনুপাত = ১৫ : ২১

= ৫ : ৭ [ উভয় রাশিকে ৩ দ্বারা ভাগ করে]

নির্ণেয় সরল অনুপাত ৫ : ৭।

(গ)     ৪৫ : ৩৬

সমাধান : প্রদত্ত অনুপাত = ৪৫ : ৩৬

= ৫ : ৪ [ উভয় রাশিকে ৯ দ্বারা ভাগ করে]

নির্ণেয় সরল অনুপাত ৫ : ৪।

(ঘ)     ৬৫ : ২৬

সমাধান : প্রদত্ত অনুপাত = ৬৫ : ২৬

= ৫ : ২ [ উভয় রাশিকে ১৩ দ্বারা ভাগ করে]

নির্ণেয় সরল অনুপাত ৫ : ২।

প্রশ্ন  ৩।  নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ কর :

(ক)    \frac২৩ : \frac৮□

সমাধান : \frac২৩ ÷ \frac৮□

বা, \frac২৩ ÷ \frac৮□

বা, ২ × □      = ৮ × ৩              [ আড় গুণন করে]

বা,    □  = \frac{৮×৩}২

⸫ □  = ১২

উত্তর : ২ : ৩ = ৮ :   ১২

(খ)    ৫ : ৬ =    □  : ৩৬

সমাধান : ৫ : ৬ =    □  : ৩৬

বা, \frac৫৬ =   □ ÷ ৩৬

বা, ৬ × □       = ৫ × ৩৬ [ আড় গুণন করে]

বা,   □  = \frac{৫ × ৩৬}৬

⸫ □  = ৩০

উত্তর : ৫ : ৬ =  ৩০  : ৩৬

(গ)     ৭ :  □   = ৪২ : ৫৪

সমাধান : ৭ : □ = ৪২ : ৫৪

বা, \frac৭□ = \frac{৪২}{৫৪}

বা, ৪২ × □       = ৭ × ৫৪ [ আড় গুণন করে]

বা,    □   = \frac{৭ × ৫৪}{৪২}

⸫ □    = ৯

উত্তর : ৭ :  ৯ = ৪২ : ৫৪

(ঘ)         □  : ৯ = ৬৩ : ৮১

সমাধান : □  : ৯ = ৬৩ : ৮১

বা,  \frac□৯ = \frac{৬৩}{৮১}

বা, ৮১ × □       = ৯ × ৬৩         [ আড় গুণন করে]

বা,   □    = \frac{৯ ×৬৩}{৮১}

⸫ □  = ৭

উত্তর :  ৭ : ৯ = ৬৩ : ৮১

প্রশ্ন  ৪। একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যরে অনুপাত ২ : ৫। প্রস্থ ও দৈর্ঘ্যরে সম্ভাব্য মান বসিয়ে সারণিটি পূরণ কর :

হলঘরের প্রস্থ (মি:) ১০ ৪০ ১৬০
হলঘরের  দৈর্ঘ্য (মি:) ২৫ ৫০ ২০০

 

সমাধান :

প্রস্থ ও দৈর্ঘ্যরে অনুপাত = ২ : ৫

২য় অংশে দৈর্ঘ্য = ৫০

⸫ ২য় অংশে প্রস্থ = ২ × ১০ = ২০ [ ⸪ ৫০ ÷ ৫ = ১০]

৩য় অংশে প্রস্থ = ৪০

⸫ ৩য় অংশে দৈর্ঘ্য = ৫ × ২০       [⸪ ৪০ ÷ ২ = ২০]

= ১০০

৪র্থ অংশে দৈর্ঘ্য = ২০০

⸫ ৪র্থ অংশে প্রস্থ = ২ × ৪০         [⸪ ২০০ ÷ ৫ = ৪০]

= ৮০

৫ম অংশে প্রস্থ = ১৬০

⸫ ৫ম অংশে দৈর্ঘ্য = ৫  × ৮০      [⸪ ১৬০ ÷ ২ = ৮০]

= ৪০০

এখন প্রাপ্ত মানগুলো বসিয়ে সারণিটি পূরণ করি :

হলঘরের প্রস্থ (মি:) ১০ ২০ ৪০ ৮০ ১৬০
হলঘরের  দৈর্ঘ্য (মি:) ২৫ ৫০ ১০০ ২০০ ৪০০

 

প্রশ্ন ৫। নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত কর :

১২ : ১৮; ৬ : ১৮; ১৫ : ১০; ৩ : ২; ৬ : ৯; ২ : ৩; ১ : ৩; ২ : ৬; ১২ : ৮

সমাধান : ১২ : ১৮

= ৬ : ৯                 [উভয় রাশিকে ২ দ্বারা ভাগ করে]

= ২ : ৩                 [উভয় রাশিকে ৩ দ্বারা ভাগ করে]

⸫ ১২ : ১৮ ; ৬ : ৯; ২ : ৩ সমতুল অনুপাত।

৬ : ১৮

= ২ : ৬        [উভয় রাশিকে ৩ দ্বারা ভাগ করে]

= ১ : ৩        [উভয় রাশিকে ২ দ্বারা ভাগ করে]

⸫ ৬ : ১৮; ২ : ৬ ; ১ : ৩ সমতুল অনুপাত।

১৫ : ১০

= ৩ : ২        [উভয় রাশিকে ৫ দ্বারা ভাগ করে]

= ১২ : ৮      [উভয় রাশিকে ৪ দ্বারা গুণ করে]

⸫ ১৫ : ১০; ৩ : ২; ১২ : ৮ সমতুল অনুপাত।

উত্তর : ১২ : ১৮; ৬ : ৯; ২ : ৩ সমতুল অনুপাত,

৬ : ১৮; ২ : ৬; ১ : ৩ সমতুল অনুপাত,

১৫ : ১০; ৩ : ২; ১২ : ৮ সমতুল অনুপাত।

প্রশ্ন ৬। নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ কর :

(ক)    ৩ : ৫, ৫ : ৭ ও ৭ : ৯

সমাধান : অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৩ × ৫ × ৭ = ১০৫

এবং উত্তর রাশিগুলোর গুণফল = ৫ × ৭ × ৯ = ৩১৫

নির্ণেয় মিশ্র অনুপাত = ১০৫ : ৩১৫

= ১ : ৩ [উভয় রাশিকে ১০৫ দ্বারা ভাগ করে]

(খ)     ৫ : ৩ ; ৭ : ৫ ও ৯ : ৭

সমাধান : অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল  = ৫ × ৭ × ৯ = ৩১৫

এবং উত্তর রাশিগুলোর গুণফল  = ৩ × ৫ × ৭ = ১০৫

নির্ণেয় মিশ্র অনুপাত = ৩১৫ : ১০৫

= ৩ : ১ [উভয় রাশিকে ১০৫ দ্বারা ভাগ করে]

প্রশ্ন ৭। ৯ : ১৬ অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ কর।

সমাধান : সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতটি হবে ব্যস্ত অনুপাত।

⸫ ৯ : ১৬ এর ব্যস্ত অনুপাত ১৬ : ৯

প্রশ্ন ৮। নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত?

(ক)    ১৬ : ১৩

সমাধান : এখানে, অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান নয়।

সুতরাং ১৬ : ১৩ একক অনুপাত নয়।

(খ)     ১৩ : ১৭

সমাধান : এখানে, অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান নয়।

সুতরাং ১৩ : ১৭ একক অনুপাত নয়।

(গ)     ২১ : ২১

সমাধান : এখানে, অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান।

সুতরাং ২১ : ২১ একক অনুপাত।

প্রশ্ন ৯। ৫৫০ টাকাকে ৫ : ৬ ও ৪ : ৭ অনুপাতে ভাগ কর ।

সমাধান : ১ম অনুপাত = ৫ : ৬

অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৫ + ৬ = ১১

১ম অংশ = ৫৫০ এর \frac{৫}{১১}

= ২৫০ টাকা

২য় অংশ = ৫৫০ এর \frac{৬}{১১}  = ৩০০ টাকা

২য় অনুপাত = ৪ : ৭

অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ৭ = ১১

১ম অংশ = ৫৫০ এর \frac{৪}{১১}  = ২০০ টাকা

২য় অংশ = ৫৫০ এর \frac{৭}{১১}  = ৩৫০ টাকা

উত্তর : ভাগকৃত টাকার পরিমাণ ২৫০ টাকা ও ৩০০ টাকা এবং ২০০ টাকা ও ৩৫০ টাকা।

প্রশ্ন ১০। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৪ : ৩। পিতার বয়স ৫৬ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান : পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ১৪ : ৩

অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের  ১৪৩ গুণ

দেওয়া আছে, পিতার বয়স ৫৬ বছর।

⸫ ৫৬ বছর = পুত্রের বয়স × \frac{১৪}{৩}

বা, পুত্রের বয়স × \frac{১৪}{৩} = ৫৬ বছর

বা, পুত্রের বয়স = \frac{৫৬ × ৩}{১৪} বছর

= ১২ বছর।

উত্তর : পুত্রের বয়স ১২ বছর।

প্রশ্ন ১১।  দুইটি সংখ্যার যোগফল ৬৩০। এদের অনুপাত ১০ : ১১ হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।

সমাধান : প্রদত্ত অনুপাত ১০ : ১১

অনুপাত দুইটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ১০ + ১১ = ২১

⸫ ১ম সংখ্যা = ৬৩০ এর \frac{১০}{২১}  = ৩০০

⸫ ২য় সংখ্যা = ৬৩০ এর \frac{১১}{২১}   = ৩৩০

উত্তর : সংখ্যা দুইটি ৩০০ ও ৩৩০।

প্রশ্ন ১২। দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ৮৪ টাকা হলে, প্রথমটির মূল্য কত?

সমাধান : দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭

প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের ৫৭ গুণ

দেওয়া আছে, দ্বিতীয় বইয়ের মূল্য ৮৪ টাকা

⸫ প্রথম বইয়ের মূল্য = \frac{৫}{৭}  × দ্বিতীয় বইয়ের মূল্য টাকা

                                  = \frac{৫}{৭}  × ৮৪ টাকা

                                   = ৬০ টাকা

উত্তর : প্রথম বইয়ের মূল্য ৬০ টাকা।

প্রশ্ন ১৩। ১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত ৩ : ১ হলে, ঐ গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় কর।

সমাধান : সোনা ও খাদের অনুপাত = ৩ : ১

অনুপাতের রাশি দুইটির যোগফল = ৩ + ১ = ৪

∴ গহনায় সোনার পরিমাণ = ২০ গ্রাম এর \frac{৩}{৪}   অংশ

=  ২০ × \frac{৩}{৪}   গ্রাম

= ১৫ গ্রাম

∴ গহনায় খাদের পরিমাণ = ২০ গ্রাম এর \frac{১}{৪}    অংশ

=  ২০ × \frac{১}{৪} গ্রাম

= ৫ গ্রাম

উত্তর : ঐ গহনায় সোনার পরিমাণ ১৫ গ্রাম এবং খাদের পরিমাণ ৫ গ্রাম।

প্রশ্ন ১৪। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত  ২ : ৩। ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ৫ কি.মি. হলে, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত?

সমাধান : দুই বন্ধুর স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত ২ : ৩।

২য় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব = ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের ৩২ গুণ

দেওয়া আছে, ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ৫ কি.মি.।

২য় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব

= ৫ কি.মি এর \frac{৩}{২} অংশ

= ৫ × \frac{৩}{২} কি.মি.

= \frac{১৫}{২}  কি.মি.

= ৭\frac{১}{২} কি.মি.

উত্তর : ২য় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ৭\frac{১}{২} কি.মি.।

প্রশ্ন ১৫। পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ : ২। ঐ পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে, দুধের পরিমাণ কত?

সমাধান : দেওয়া আছে, পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ : ২

অর্থাৎ, দুধের পরিমাণ চিনির পরিমাণের \frac{৭}{২} গুণ

দেওয়া আছে, চিনির পরিমাণ ৪ কেজি।

⸫ দুধের পরিমাণ  = ৪ × \frac{৭}{২} কেজি

                              = ১৪ কেজি

উত্তর : পায়েসে দুধের পরিমাণ ১৪ কেজি।

প্রশ্ন ১৬। দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৫ : ৬। প্রথমটির দাম ২৫০০০ টাকা হলে, দ্বিতীয়টির  দাম কত?  মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫০০০ টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত?

সমাধান : দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৫ : ৬

অর্থাৎ, দ্বিতীয়টির দাম, প্রথমটির দামের \frac{৬}{৫}  গুণ

দেওয়া আছে, প্রথমটির দাম ২৫০০০ টাকা

⸫ দ্বিতীয়টির দাম = ২৫০০০ টাকার \frac{৬}{৫} অংশ

= ২৫০০০ এর \frac{৬}{৫}   টাকা

= ৩০০০০ টাকা

মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম = (২৫০০০ + ৫০০০) টাকা

                                                    = ৩০০০০ টাকা

এখন, তাদের দামের অনুপাত = ৩০০০০ : ৩০০০০

                                                   = ১ : ১ [ উভয় রাশিকে ৩০০০০ দ্বারা ভাগ করে ]

এটি একটি একক অনুপাত।

উত্তর : দ্বিতীয় কম্পিউটারের দাম ৩০০০০ টাকা, মূল্য বৃদ্ধির ফলে উভয় কম্পিউটারের দামের অনুপাত ১ : ১ একটি একক অনুপাত।

অনুশীলনী ২.১ বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান

 

অনুশীলনী ২.১ সৃজনশীল প্রশ্ন ও সমাধান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top