৮ম শ্রেণি গণিত – ২য় অধ্যায় অনুশীলনী ২.১: সরল মুনাফা

সরল মুনাফা নির্ণয়ের সূত্র, সরল মুনাফা নির্ণয়ের সূত্র ৮ম শ্রেণি, সরল মুনাফা কাকে বলে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য,সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, সরল মুনাফা কিসের উপর হিসাব করা হয়, সরল মুনাফার সূত্র ৫ম শ্রেণি

 

সরল মুনাফা: প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে।

সরল মুনাফা নির্ভর করে আসল/মূলধন, সময়, মুনাফার হার এই তিনটি বিষয়ের উপর।

মুনাফা I= আসল × মুনাফার হার × সময় = Pnr

এখানে, p= আসল

n=সময়

r= মুনাফার হার

মুনাফাঃ

প্রশ্ন ১। একটি পন্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মুল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মুল্য কত?

সমাধানঃ

২০% লাভে ১০০ টাকার পন্যের বিক্রয়মুল্য ১০০+২০=১২০ টাকা

খুচরা বিক্রেতার বিক্রয় মুল্য ১২০ টাকা হলে তার ক্রয়মুল্য ১০০ টাকা

∴ ‘’      ‘’          ‘’          ১          ‘’          ‘’    \[\frac{১০০}{১২০} \]  টাকা

∴ ‘’      ‘’          ‘’          ৫৭৬   ‘’          ‘’  \[\frac{১০০ × ৫৭৬}{১২০} \]  টাকা

                                                               = ৪৮০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মুল্য = পাইকারি বিক্রেতার বিক্রয়মুল্য

একইভাবে,

পাইকারি বিক্রেতার বিক্রয় মুল্য ১২০ টাকা হলে তার ক্রয়মুল্য ১০০ টাকা

∴ ‘’      ‘’          ‘’          ১          ‘’          ‘’    \[\frac{১০০}{১২০} \]  টাকা

∴ ‘’      ‘’          ‘’          ৪৮০   ‘’          ‘’  \[\frac{১০০ × ৪৮০}{১২০} \]টাকা

                                                              = ৪০০ টাকা

সুতরাং, পাইকারি বিক্রেতার বিক্রয়মুল্য ৪০০ টাকা।

প্রশ্ন ২। একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রি করায় তার ৫% ক্ষতি হোল। ঐ ডাল কত টাকায় বিক্রি করলে তার ৬% লাভ হতো?

সমাধানঃ

ক্রয়মুল্য ১০০ টাকা হলে,

৫% ক্ষতিতে বিক্রয়মুল্য ১০০ – ৫ = ৯৫ টাকা

বিক্রয়মুল্য ৯৫ টাকা হলে ক্রয়মুল্য ১০০ টাকা

∴      ‘’          ১       ‘’       ‘’ \[\frac{১০০}{৯৫} \]  টাকা

∴       ‘’      ২৩৭৫ ‘’      ‘’  \[\frac{১০০ × ২৩৭৫}{৯৫} \]  টাকা

                                           = ২৫০০ টাকা

আবার,

৬% লাভে বিক্রয়মুল্য ১০০+৬ = ১০৬ টাকা৮ম শ্রেণি গণিত - ২য় অধ্যায় অনুশীলনী ২.১: সরল মুনাফা

ক্রয়মুল্য ১০০ টাকা হলে বিক্রয়মুল্য ১০৬ টাকা

∴    ‘’          ১          ‘’      ‘’   \[\frac{১০৬}{১০০} \]  টাকা

∴   ‘’       ২৩৭৫    ‘’      ‘’   \[\frac{১০৬ × ২৩৭৫}{১০৬} \]  টাকা

                                          = ২৬৫০ টাকা

সুতরাং নির্নেয় বিক্রয় মুল্যঃ ২৬৫০ টাকা।

প্রশ্ন ৩। ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কপ্ত লাভ বা ক্ষতি হবে?

সমাধানঃ

১০টি কলার ক্রয়মুল্য ৩০ টাকা

∴ ১ ‘’   ‘’          ‘’ \[\frac{৩০}{১০} \]  টাকা

                          = ৩ টাকা

আবার,

১৫টি কলার ক্রয়মুল্য ৩০ টাকা

∴ ১ ‘’   ‘’          ‘’ \[\frac{৩০}{১৫} \]  টাকা

                         = ২ টাকা

১+১ = ২টি কলার ক্রয়মুল্য (৩+২) বা ৫ টাকা

আবার,

১২ টি কলার বিক্রয়মুল্য ৩০ টাকা

∴ ১ ‘’   ‘’          ‘’ \[\frac{৩০}{১২} \]  টাকা

∴ ২ ‘’   ‘’          ‘’ \[\frac{৩০ × ২}{১২} \]  টাকা

                           =৫ টাকা

সুতরাং দেখা যাচ্ছে ২টি কলার ক্রয় ও বিক্রয় মুল্য সমান। তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না।

প্রশ্ন ৪। বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?

সমাধানঃ

এখানে, মুনাফার হার r=১০.৫০%

            আসল, p=২০০০টাকা

            সময়, n=৫বছর

আমরা জানি, I=pnr,

                            মুনাফা=আসল × মুনাফার হার × সময়

                                    = ২০০০ × ১০.৫০% × ৫ টাকা

                                    = ২০০০ × \[\frac{১০.৫০}{১০০} \] × ১০০ টাকা

                                    = ১০৫০ টাকা

সুতরাং নির্নেয় মুনাফা ১০৫০টাকা

প্রশ্ন ৫।  বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?

সমাধানঃ

মুনাফার হার কমে = (১০ – ৮)টাকা = ২ টাকা

১০০ টাকায় ১ বছরের মুনাফা কমে ২ টাকা

∴১      ‘’     ১   ‘’          ‘’          ‘’ \[\frac{২}{১০০} \]  টাকা

∴৩০০০ ’’  ১  ‘’          ‘’          ‘’ \[\frac{২ × ৩০০০}{১০০} \]  টাকা

∴৩০০০  ‘’ ৩  ‘’          ‘’          ‘’ \[\frac{২ × ৩০০০ × ৩}{১০০} \]  টাকা

                                                =১৮০ টাকা

  সুতরাং, মুনাফা কমে ১৮০ টাকা।

প্রশ্ন ৬। বার্ষিক শতকরা মুনাফা কত হেল, ১৩০০০ টাকা ৫ বছের মুনাফা- আসেল ১৮৮৫০ টাকা হবে?

সমাধান :

এখানে, আসল, P = ১৩০০০ টাকা

মুনাফা, I = মুনাফা আসল – আসল

            = (১৮৮৫০ – ১৩০০০) টাকা

            = ৫৮৫০ টাকা

সময়, n = ৫ বছর

মুনাফার হার r = ?

আমরা জানি, I = Prn

বা, r = \[\frac{I}{Pn} \]

অর্থাৎ,

মুনাফার হার = \[\frac{ মুনাফা }{ আসল × সময়} \] 

                = \[\frac{ ৫৮৫০ }{ ১৩০০ × ৫} \]                  

                = ৯%

সুতরাং, মুনাফার হার ৯%

 

অনুশীলনী ২.২ সমাধান

 

প্রশ্ন ৭। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল ৮ বছের মুনাফা- আসল দ্বিগুন হবে?

সমাধান,

মনে করি,

আসল = ১০০ টাকা

প্রশ্নমতে,

৮ বছর পর মুনাফা-আসল = (১০০ × ২) টাকা

                                = ২০০ টাকা

৮ বছের মুনাফা হয় = (২০০ – ১০০) টাকা

                         = ১০০ টাকা

এখানে,

আসল, P = ১০০ টাকা

মুনাফা, I = ১০০ টাকা

মুনাফার হার r = ?

আমরা জানি, I = Prn

বা, r = \[\frac{I}{Pn} \]

অর্থাৎ,

মুনাফার হার = \[\frac{ মুনাফা }{ আসল × সময়} \] 

                = \[\frac{ ১০০ }{ ১০০ × ৮} \]                 

                = ১২.৫০%

সুতরাং, মুনাফার হার ১২.৫%

প্রশ্ন ৮। ৬৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসল ৮৮৪০ টাকা হয়, ঐ একই হার মুনাফায় কত টাকা ৪ বছের মুনাফা- আসলে ১০২০০ টাকা হবে?

সমাধান :

মুনাফা- আসল = ৮৮৪০ টাকা

আসল = ৬৫০০ টাকা

∴মুনাফা = (৮৮৪০ – ৬৫০০) টাকা

           = ২৩৪০ টাকা

           = ৩৬ টাকা

মুনাফা- আসল = (১০০+৩৬) টাকা

                        = ১৩৬ টাকা

মুনাফা- আসল ১৩৬ টাকা হলে আসল ১০০ টাকা

∴   ”          ”    ১    ”      ”    ”   \[\frac{ ১০০ }{ ১৩৬} \]    টাকা

∴     ”        ”     ১০২০০  ”   ”  ” \[\frac{ ১০০ ×১০২০০}{ ১৩৬} \] টাকা

                                                  = ৭৫০০ টাকা

সুতরাং, নির্নেয় আসল ৭৫০০ টাকা।

প্রশ্ন ৯। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। বাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে, তিনি বাংকে কত টাকা জমা রেখেছিলেন?

সমাধান :

১০০ টাকার ১ বছেরর মুনাফা ৮.৫০ টাকা

১০০ টাকার ৪ বছেরর মুনাফা (৮.৫০ × ৪) টাকা

                                    = ৩৪.০০ টাকা

এখন, ৪ বছরে,

মুনাফা ৩৪ টাকা হলে আসল ১০০ টাকা

 ∴   ”   ১     ”     ”      ” \[\frac{ ১০০}{ ৩৪} \] টাকা

 ∴  ”   ৪৭৬০  ”     ”     ” \[\frac{ ১০০ × ৪৭৬০}{ ৩৪} \] টাকা

                                      = ১৪০০০ টাকা

সুতরাং, বাংকে জমার পিরমাণ ১৪০০০ টাকা।

প্রশ্ন ১০। শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ৬ বছরে মুনাফা-মুল্ধনে  দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা- মূলধনে ২০৫০ টাকা হবে?

সমাধান :

মনে করি, মূলধন = ১০০ টাকা

∴ ৬ বছরের মুনাফা- মূলধন (১০০ × ২) টাকা

                                   = ২০০ টাকা

∴৬ বছরের মুনাফা (২০০ – ১০০) টাকা

                         = ১০০ টাকা

এখন,

১০০ টাকার ৬ বছরের মুনাফা ১০০ টাকা

১০০     ” ১         ”      ”  \[\frac{ ১০০}{৬} \]  টাকা

১০০     ” ৪         ”      ” \[\frac{ ১০০ × ৪}{৬} \]  টাকা

                                 = \[\frac{ ২০০}{৩} \]  টাকা

∴মুনাফা- মূলধন = (১০০ + \[\frac{ ২০০}{৩} \]) টাকা

                          = \[\frac{৩০০ + ২০০}{৩} \]   টাকা

                          = \[\frac{ ৫০০}{৩} \]  টাকা

মুনাফা- মূলধন  \[\frac{ ৫০০}{৩} \]  টাকা হলে আসল মূলধন ১০০ টাকা

∴         ”             ১    ”     ”         ”         ”     \[\frac{ ১০০ × ৩}{৫০০} \]  টাকা

∴         ”         ২০৫০   ”     ”     ”       ”      \[\frac{ ১০০ × ৩ × ২০৫০}{৫০০} \] টাকা

                                                                = ১২৩০ টাকা

সুতরাং, মূলধন ১২৩০ টাকা।

প্রশ্ন ১১।  বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত হয়, মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে?

সমাধানঃ

প্রথম ক্ষেত্রে, দেওয়া আছে,

মুনাফার হার r = ৬% = \[\frac{ ৬}{১০০} \]

আসল, P = ৫০০ টাকা

 

মুনাফা, I =?

আমরা জানি, I = Prn

                   = \[\frac{ ৫০০ × ৪ × ৬}{১০০} \] টাকা

                   = ১২০ টাকা

দ্বিতীয় ক্ষেত্রে, দেওয়া আছে,

মুনাফার হার r= ৫% =  \[\frac{ ৫}{১০০} \]

সময় n = ২ বছর ৬ মাস

            =২ + \[\frac{ ৬}{১২} \] বছর

            =২ + \[\frac{১}{২} \] বছর

            = ২.৫ বছর

মুনাফা,  I = ১২০ টাকা

আসল, P = ?

আমরা জানি, I = Prn

বা, ১২০ = \[\frac{ P × ২.৫ × ৫}{১২} \]

বা, ১২০ × ১০০ = P × ২.৫ × ৫

বা, ১২০০০ = P × ১২.৫

বা, P = \[\frac{১২০০০}{১২.৫} \]

        = \[\frac{১২০০০ × ১০}{১২৫} \]

        = ৯৬০ টাকা

সুতরাং আসল ৯৬০ টাকা।

প্রশ্ন ১২।  বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মুল্ধন কত ছিল?

সমাধানঃ

মুনাফার হার বাড়েঃ ১০% – ৮% = ২%

১০০ টাকায় ১ বছরে আয় বাড়ে ২ টাকা

১০০ টাকায় ৪ বছরে আয় বাড়ে ২ * ৪ টাকা = ৮টাকা

এখন,

৮ টাকা আয় বাড়লে  তার মুলধন ১০০ টাকা

১  টাকা আয় বাড়লে  তার মুলধন  \[\frac{১০০}{৮} \] টাকা

১২৮ টাকা আয় বাড়লে তার মুলধন \[\frac{১০০ × ১২৮}{৮} \] টাকা

                                                    =১৬০০ টাকা

 

সুতরাং মুলধন ১৬০০ টাকা

প্রশ্ন ১৩।  কোন আসল ৩ বছরে মুনাফা-আসল ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসল ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্নয় কর?

সমাধানঃ

আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা

আসল + বছরের মুনাফা = ১৫৭৮ টাকা

(-) করে, ২ বছরের মুনাফা = ২৫২ টাকা

∴ ১ বছরের মুনাফা = \[\frac{২৫২}{২} \]  টাকা

∴ ৩ বছরের মুনাফা = \[\frac{২৫২ × ৩}{২} \]

                         = ৩৭৮ টাকা

∴ আসল = মুনাফা আসল-মুনাফা

            = (১৫৭৮ – ৩৭৮) টাকা

            = ১২০০ টাকা

এখন,

 

১২০০ টাকায় ৩ বছরে মুনাফা ৩৭৮ টাকা

∴ ১       “    ১     “     ”    \[\frac{৩৭৮}{১২০০ × ৩} \] টাকা

∴ ১০০  “     ১     “    ”  \[\frac{৩৭৮ × ১০০}{১২০০ × ৩} \]  টাকা

                                     = \[\frac{২১}{২} \]  টাকা

                                     = ১০.৫ টাকা

∴মুনাফার হার  ১০.৫%

সুতরাং আসল ১২০০ টাকা এবং মুনাফার হার  ১০.৫%

প্রশ্ন ১৪। বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মুল্ধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধানঃ

১ম ক্ষেত্রে, মুনাফার হার = ১০% = \[\frac{১০}{১০০} \]

আসল P = ৩০০০ টাকা

মুনাফা, I=?

সময়, n = ১ বছর

 

আমরা জানি, I = Pnr

                   = ৩০০০ × ১ × \[\frac{১০}{১০০} \] টাকা

                   = ৩০০ টাকা

২য় ক্ষেত্রে, মুনাফার হার r = ৮% = \[\frac{৮}{১০০} \] 

আসল P = ২০০০ টাকা

সময় n = ১ বছর

আমরা জানি I = Pnr

                  = ২০০০ × ১ × \[\frac{৮}{১০০} \]  টাকা

                  = ১৬০ টাকা

মোট আসল ৩০০০ + ২০০০ = ৫০০০ টাকা

মোট মুনাফা = ৩০০+১৬০ = ৪৬০ টাকা

৩য় ক্ষেত্রে, আসল P = ৫০০০ টাকা

            মুনাফা I= ৪৬০ টাকা

            সময় n = ১ বছর

মুনাফার হার r = ?

আমরা জানি, I = Pnr

বা, ৪৬০ = ৫০০০ × ১ × r

বা, r = \[\frac{৪৬০}{৫০০০} \]

       = \[\frac{২৩}{২৫০} \] 

       = \[\frac{২৩ × ১০০}{২৫০ × ১০০} \]

       = ৯.২%

সুতরাং মুনাফার হার ৯.২%

প্রশ্ন ১৫।  রাড্রিক গোমেজ ৩ বছরের জন্য ১০০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫০০০ টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যাঙ্কে মোট ৯৯০০ টাকা মুনাফা দেন। উভয়ক্ষেত্রে মুন্নাফার হার সমান হলে, মুনাফার হার নির্নয় কর।

সমাধানঃ

মনে করি, মুনাফার হার x টাকা

১০০ টাকার ১ বছরের মুনাফা x টাকা

∴ ১     “   ১      “      ”  \[\frac{ x}{১০০} \] 

∴ ১০০০০ “ ৩     “ \[\frac{ x × ১০০০০ × ৩}{১০০} \] 

                             = ৩০০x

অনুরুপভাবে,

১৫০০০ টাকার ৪ বছরের মুনাফা = \[\frac{ x × ১৫০০০ × ৪}{১০০} \] 

                                        = ৬০০x টাকা

প্রশ্নমতে, ৩০০x + ৬০০x = ৯৯০০

বা,  ৯০০x = ৯৯০০

বা, x = \[\frac{৯৯০০}{৯০০} \] 

∴ x = ১১

সুতারাং, মুনাফার হার ১১%

প্রশ্ন ১৬। একই হার মুনাফায় কোন আসল ৬ বছরে মুনাফা আসল দ্বিগুন হলে, কত বছরে তা মুনাফা আসল তিনগুন হবে?

সমাধানঃ

মনে করি, আসল = ১০০ টাকা

প্রথম ক্ষেত্রে,

৬ বছরে মুনাফা আসল = ১০০ × ২ = ২০০ টাকা

∴ ৬ বছরের মুনাফা = ২০০ – ১০০ = ১০০ টাকা

২য় ক্ষেত্রে,

মুনাফা আসল ১০০ × ৩ = ৩০০ টাকা

∴মুনাফা ৩০০ – ১০০ = ২০০ টাকা

১০০ টাকা মুনাফা হয় ৬ বছরে

∴ ১ টাকা মুনাফা হয় \[\frac{৬}{১০০} \]  বছরে

∴ ২০০ টাকা মুনাফা হয় \[\frac{৬ × ২০০}{১০০} \] 

                                 = ১২ বছরে

সুতরাং সময় ১২ বছর

প্রশ্ন ১৭। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের \[\frac{২}{৫} \]  অংশ। মুনাফা বার্ষিক শতকরা ৮ টাকা হলে সময় নির্নয় কর?

সমাধানঃ

মনে করি, সময় n বছর

আসল P টাকা

মুনাফা, I = \[\frac{২ × P }{৫} \]  = \[\frac{২P }{৫} \] 

মুনাফার হার r = ৮% =  \[\frac{৮}{১০০} \] 

আমরা জানি, I = Pnr

বা, \[\frac{২P }{৫} \]  = P × n × \[\frac{৮}{১০০} \] 

বা, \[\frac{২}{৫} \]  = n × \[\frac{৮}{১০০} \] 

বা, n = \[\frac{২ × ১০০}{৫ × ৮} \] 

বা, n = ৫ বছর

সুতরাং সময় ৫ বছর।

প্রশ্ন ১৮।  জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে ১০ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা ১২% হলে কিস্তিতে, অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন?

সমাধানঃ

জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমান ১০০০০০০ টাকা

∴আসল P = ১০০০০০০ টাকা

মুনাফার হার r = ১২% = \[\frac{১২}{১০০} \] 

যেহেতু তিনি তিন মাস পর মুনাফা পান সেহেতু সময় n = \[\frac{৩}{১২} \]  = \[\frac{১}{৪} \]  বছর

∴ মুনাফা I = Pn r = ১০০০০০০ × \[\frac{১}{৪} \]  × \[\frac{১২}{১০০} \] 

                        = ৩০০০০ টাকা

সুতরাং মুনাফা ৩০০০০ টাকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top