৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতিঃ পর্ব ১
৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি,৭ম শ্রেণি বার্ষিক পরীক্ষা গণিত প্রস্তুতি,Class 7 Math Final Exam Preparation,Class 7 Annual Math Exam Tips,৭ম শ্রেণি গণিত চূড়ান্ত প্রস্তুতি,৭ম শ্রেণি গণিত পরীক্ষা প্রস্তুতির কৌশল
সময়: ৩ ঘণ্টা ৭ম শ্রেণি পূর্ণমান
ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)
বহুনির্বাচনি প্রশ্ন (সঠিক উত্তরটি খাতায় লিখো) ১ × ১৫ = ১৫
১। ‘১’ এবং ‘০’ দিয়ে গণনা করে কে/কোনটি?
(ক) পাখি
(খ) পোকা
(গ) রোবট
(ঘ) বাঁশ
২। একটি হাত দিয়ে সর্বোচ্চ কত বিট বাইনারি গণনা সম্ভব?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
৩। গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কী বলে?
(ক) বৃত্ত
(খ) বর্গ
(গ) আয়ত
(ঘ) ত্রিভুজ
৪। বৃত্তের পরিধি C ও ব্যাস d হলে নিচের কোনটি সঠিক?
(ক) \[\frac{d}{C} = \pi\]
(খ) \[Cd = \pi\]
(গ) \[\frac{C}{d} = \pi\]
(ঘ) \[C\pi = d\]
৫। নিচের কোনটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
(ক) দৈর্ঘ্য + প্রস্থ
(খ) দৈর্ঘ্য – প্রস্থ
(গ) দৈর্ঘ্য × প্রস্থ
(ঘ) দৈর্ঘ্য ÷ প্রস্থ
৬। xz কে x বা z এর কী বলা হয়?
(ক) উৎপাদক
(খ) গুণনীয়ক
(গ) গুণিতক
(ঘ) ভাগক
৭। চতুর্ভুজের বাহু কয়টি?
(ক) ৩টি
(খ) ৫টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
৮। ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি?
(ক) ৭টি
(খ) ৪টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
৯। একটি সমবাহুভূজ সিলিন্ডারের কয়টি বৃত্তাকার তল থাকে?
(ক) ৩টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) নেই
১০। x + 4 = 7 সমীকরণের উভয়পক্ষে ৫ যোগ করা হলে পরিবর্তিত সমীকরণটি কী হবে?
(ক) x + 8 = 9
(খ) x + 9 = 12
(গ) x + 6 = 8
(ঘ) x + 2 = 3
১১। x + 5 = 10 সমীকরণের উভয়পক্ষে হতে কত বিয়োগ করলে সমীকরণের মূল পাওয়া যাবে?
(ক) ৫
(খ) ১৫
(গ) ১০
(ঘ) ২০
১২। 300 × h = 9000 সমীকরণের সমাধান নিচের কোনটি?
(ক) h = 20
(খ) h = 25
(গ) h = 30
(ঘ) h = 35
১৩। নিচের কোনটিকে সংখ্যায় প্রকাশ করা যায় না?
(ক) মূল্য
(খ) ওজন
(গ) উচ্চতা
(ঘ) মেঘলা
১৪। কোন তথ্যের পরিমাপ পরিমাপ করা যায় না?
(ক) গুণগত
(খ) পরিসীমা
(গ) বিচিত্র
(ঘ) সংখ্যাসূচক
১৫। রফিকের উচ্চতা ৪.৫ ফুট। পরিসংখ্যানের ভাষায় ৪.৫ কে তুমি কী বলবে?
(ক) সংখ্যা
(খ) তথ্য
(গ) উপাত্ত
(ঘ) অঙ্ক
এককথায় উত্তর দাও : ১ × ১০ = ১০
১৬। যন্ত্রের গণনা পদ্ধতিতে কতটি সংকেত ব্যবহৃত হয়?
১৭। \[ab – b^2, a^2b + b\] এর গসাগু কত?
১৮। যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কী বলে?
১৯। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ।
২০। ত্রিভুজ কয়টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্র?
২১। পাইপের আকৃতি কীরূপ?
২২। সমীকরণে কোন প্রতীক চিহ্ন থাকা আবশ্যক?
২৩। \[x + 7 = 30\] হলে, \[x\] এর মান কত?
২৪। ‘তোমার ঘরে বইয়ের সংখ্যা’ — কোন ধরনের তথ্য?
২৫। ৪১ – ৮৫ শ্রেণির প্রকৃত শ্রেণিব্যাপ্তি কত?
খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (২৫ নম্বর)
১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ২ × ১৩ = ২৬
(ক) দশমিক সংখ্যা ১৩ কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে?
(খ) ‘MATHEMATICS’ কে বাইনারি কোডে রূপান্তরিত করো।
(গ) কোনো বৃত্তের ব্যাসার্ধ ৪ একক হলে, এর ক্ষেত্রফল কত?
(ঘ) একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য ১০০ মিটারের পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো।
(ঙ) \[5a^2b^2 + 9a^4b^2\] রাশিটির ছবির মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করো।
(চ) \[6a^3b^2c, 9a^4b^2d\] এর লসাগু নির্ণয় করো।
(ছ) একটি বাক্সের দৈর্ঘ্য = ২০ সেমি, প্রস্থ = ৮ সেমি, উচ্চতা = ৩ সেমি হলে, বাক্সটির আয়তন নির্ণয় করো।
(জ) একটি গণিত বইয়ের দৈর্ঘ্য ২৬ সেমি, প্রস্থ ১৯ সেমি এবং উচ্চতা ১.৮ সেমি। বইটির আয়তন নির্ণয় করো।
(ঝ) ২৭৪.৬২৫ ঘন সেমি একটি বড় কার্টুন পূর্ণ করতে ১.৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কতটি ছোট ঘনক প্রয়োজন?
(ঞ) একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল ১৩২ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ৬ মিটার কমালে ও প্রস্থকে তিনগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
(ট) একটি সংখ্যার ত্রিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হয়। সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো।
(ঠ) পরিমাপগত তথ্য কী? পরিমাপগত তথ্যের প্রকারভেদ লিখ।
(ড) কোনো শ্রেণিতে অধ্যয়নরত ৩০ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ :
৮০, ৬০, ৬০, ৪০, ৬০, ৯০, ৫৫, ৩০, ৫০, ৮৫, ৪৫, ৭৫, ৬৫, ৪০, ৪০, ৭০, ৮৫, ৮০, ৫৫, ৮০, ৬০, ৫০, ৮০, ৬৫, ৮৫, ৬০, ৬৫, ৭৫, ৭৫, ৬৫
শ্রেণিবিন্যাস ১১ ধরে প্রাপ্ত উপাত্তের গণনার সামারি তৈরি করো।
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর): (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)
৭ × ৭ = ৪৯
২। রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এ ভিত্তিতে তার বোনের বয়স বাইনারিতে ১০১১ এবং তার বয়স দশমিক ২৫।
(ক) অ্যালগরিদম কাকে বলে?
(খ) রনির বোনের বয়সকে কার্ডের সাহায্যে দশমিকের প্রকাশ করো।
(গ) রনির বয়সকে বাচ্চের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো এবং তা কত বিটের সংখ্যা?
৩। চিত্রিতে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত দেখানো হয়েছে। ছোট বৃত্ত অন্তর্লিখিত \[OAB\] সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল ১৮ বর্গমিটার।
(ক) ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো।
(খ) ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো।
(গ) বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো।
৪। (i) \[x^2 + 2x – 15\] এবং
(ii) \[2x^4 + 8x^3 + 10x^2\] দুটি বীজগাণিতিক রাশি।
(ক) বীজগাণিতিক রাশির উৎপাদক কাকে বলে?
(খ) (ii)নং রাশিটিকে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে এর উৎপাদককে বিশ্লেষণ করো।
(গ) (i)নং রাশিটিকে উৎপাদককে বিশ্লেষণ করো।
৫।
(i) গসাগু কাকে বলে?
(ii) উদ্দীপকে উল্লেখিত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো।
(iii) প্রদত্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ১ একক হ্রাস ও প্রস্থ ২ গুণ করা হলে ক্ষেত্রফলের পরিমাণ কীভাবে পরিবর্তন ঘটে তা নির্ণয় করো।
৬। একটি আয়তাকার বাক্সের বাইরে মাপ যথাক্রমে ৮ সেমি, ৬ সেমি, ৪ সেমি। তেলের পূর্ণ ক্ষেত্রফল ৮৮ বর্গ সেমি। তেলের কাথের পূর্ণ সমান।
(ক) বাক্সের আয়তন কত?
(খ) বাক্সের কাথের পূর্ণতা নির্ণয় করতে পারবে?
৭। একটি কাথের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১০, ৯ ও ৭ সেমি।
(ক) বাক্সটির আয়তন কত?
(খ) বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?
৮। দুটি সংখ্যার যোগফল ৯। ছোটো সংখ্যাটি ৫ গুণ বড় সংখ্যাটির ৪ গুণের সমান।
(ক) প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো।
(খ) সংখ্যা দুইটির বিভাজক নির্ণয় করো।
৯। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা ৩ মিটার বেশি এবং ক্ষেত্রফলের পরিমাণ ১০ বর্গমিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে ১০০ টাকা খরচ হয়।
(ক) উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকৃতি লেখ।
(খ) আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো।
(গ) আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো?
১০। নিচে ২৫ জন শিক্ষার্থীর ওজন (কেজিতে) দেওয়া হলো :
45, 50.5, 43.8, 35, 42, 48, 52, 58, 47, 38, 55, 36.8, 36, 48.5, 47.5, 40.5, 41, 37, 36, 43, 35.4, 45.2, 48.5, 28.5, 30.8
(ক) উপাত্তগুলোর পরিসর কত?
(খ) উপাত্তগুলোর গমনসংখ্যা নিবেশণ সারণিতে উপস্থাপন করো।
(গ) উপাত্তগুলোক আয়তলনের সাহায্যে উপস্থাপন করো এবং ব্যাখ্যা করো।
১১। কোনো এক গরুর ফার্মের ৩০টি গরুর ওজন (কেজিতে) নির্ণয় করা হলো। গরুগুলোর ওজন নিচে দেওয়া হলো—
140, 165, 155, 150, 145, 172, 160, 173, 166, 163, 185, 170, 167, 170, 164, 140, 153, 170, 175, 160, 170, 147, 177, 160, 161, 155, 166, 180, 161, 157
(ক) উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো।
(খ) উপাত্তগুলোর গমনসংখ্যা সারণি তৈরি করো।
“Content sourced from lecture Guide. All rights belong to lecture Publications. পরীক্ষার ভাল প্রস্তুতির জন্য বইটি সংগ্রহ করতে পারো।”

