৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা চুড়ান্ত প্রস্তুতি – পর্ব ২

 

৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি,৭ম শ্রেণি গণিত চূড়ান্ত প্রস্তুতি,৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি পর্ব ২,গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি ৭ম শ্রেণি,৭ম শ্রেণি গণিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ২,৭ম শ্রেণি বার্ষিক গণিত পরীক্ষা প্রস্তুতি গাইড,৭ম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি,৭ম শ্রেণি বার্ষিক পরীক্ষা গণিত পর্ব ২,বার্ষিক গণিত পরীক্ষা প্রস্তুতি ৭ম শ্রেণি,৭ম শ্রেণি গণিত প্রস্তুতি বার্ষিক পরীক্ষা,৭ম শ্রেণি গণিতের চূড়ান্ত পরীক্ষা প্রস্তুতি পর্ব ২,

সময়: ৩ ঘন্টা

ক বিভাগ: নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)
বহুনির্বাচনি প্রশ্ন (সঠিক উত্তরটি খাতায় লিখ)

১. ১৬ গ্রাম ভর কততম বিট হিসাবে ব্যবহৃত হয়?
(ক) ২ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬

২. ‘HI’ মেসেজটিকে বাইনারিতে প্রকাশ করলে কী হবে?
(ক) ১০০১ ১০০০ (খ) ১০০০ ১০০১ (গ) ১০১১ ০১০০ (ঘ) ০১০১ ০০০১

৩. দৈনন্দিন হিসাবের প্রয়োজনে π এর আসন্ন মান কত ধরা হয়ে থাকে?
(ক) ৩.১৪ (খ) ৩.১৫ (গ) ৩.১৬ (ঘ) ৩.১৭

৪. কত সালে সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয়?
(ক) ১৮৯০ (খ) ১৮৮৪ (গ) ১৯৮৮ (ঘ) ১৯৯২

৫. \[3x^3y^2\] এবং \[2x^2y^3\] এর লসাগু কত?
(ক) \[2x^2y^2\] (খ) \[3x^3y^2\] (গ) \[6x^2y^2\] (ঘ) \[6x^3y^2\]
৬. ৯ এর উৎপাদকগুলো কী কী?
(ক) ১, ৩, ৬ (খ) ১, ৩, ৯ (গ) ১, ৬, ৯ (ঘ) ৩, ৬, ৯

৭. ঘনকের ধার কতটি?
(ক) ৬টি (খ) ১২টি (গ) ৮টি (ঘ) ৯টি

৮. বস্তুর আয়তনের মাত্রা কত?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) মাত্রা নেই

৯. নিচের কোন বস্তুর সমবৃত্তিমিক সিলিন্ডার আকৃতির নয়?
(ক) কলম (খ) পেনসিল (গ) কৌটা (ঘ) টিউবলাইট

১০. \[\frac{d}{24} = 20\] সমীকরণটির সমাধান নির্ণয় করতে উভয়পক্ষকে 24 দ্বারা কী করতে হবে?
(ক) যোগ (খ) বিয়োগ (গ) গুণ (ঘ) ভাগ
১১. \[x^2 + 2x – 24 = 0\] সমীকরণটির মূল কয়টি?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি

১২. \[2x^2 + x – 10 = 0\] সমীকরণে চলক কয়টি?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি

১৩. পাঁচটি ট্যালি চিহ্ন তুমি কীভাবে লিখবে?
(ক) ||||| (খ) ৩ (গ) ৮ (ঘ)

১৪. গণসংখ্যা নিবেশনকে লেখচিত্রের সাহায্যে উপস্থাপনে ব্যবহৃত হয় নিচের কোনটি?
(ক) রেখাচিত্র (খ) আয়তলেখ (গ) পাইচিত্র (ঘ) সবকটি

১৫. আনিকার ওজন ৪৫ কেজি। পরিসংখ্যানের ভাষায় একে তুমি কী বলবে?
(ক) বাক্য (খ) উক্তি (গ) তথ্য (ঘ) উপাত্ত

এককথায় উত্তর দাও:

১৬. বাতি ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি বাতিকে কী বলা হয়?

১৭. কোনো বৃত্তের পরিমাণ ও ব্যাসের অনুপাতকে কী দ্বারা নির্দেশ করা হয়?

১৮. কোন দেশে প্রথম পাই দিবস উদযাপন শুরু হয়?

১৯. \[xy\] ও \[xz\] রাশি দুইটির সাধারণ গুণনীয়ক কত?

২০. আয়তক্ষেত্রের মাত্রা কয়টি?

২১. সিলিন্ডারের আয়তন কত?

২২. \[x = a\] হলে, \[x + b =\] কী হবে?

২৩. সরল সমীকরণে চলকের ঘাত কত?

২৪. শ্রেণিসংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ।

২৫. কোনো পরিসংখ্যান ৩৬০° এর অংশ হিসাবে উপস্থাপিত হলে তা কী হবে?

৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা চুড়ান্ত প্রস্তুতি – পর্ব ১

খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)

১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
(ক) %Focuse keyword%কার্ডগুলোর কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করছে?

(খ) ‘RAMANUJAN’ কে বাইনারি কোডে রূপান্তরিত করো।

(গ) একটি বৃত্তের ব্যাসার্ধ ৫ সেমি হলে ক্ষেত্রফল নির্ণয় করো।

(ঘ) তোমাদের স্কুল ভবনের এর একটি গোলাকার পিলারের ব্যাস ৩ মিটার। পিলারের পরিধি একটি বৃত্তের পরিধির সমান হলে ঐ পিলারের পরিধি নির্ণয় করো।

(ঙ) \[(b^2 – c^2)\], \[(b + c)^2\] এর লসাগু নির্ণয় করো।
(চ) \[a^2 – 7a + 12\], \[a^2 + a – 20\], \[a^2 + 2a – 15\]-এর লসাগু নির্ণয় করো।

(ছ) একটি ঘনকাকৃতি বক্সের ধার ৬.৫ সেমি হলে, বক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো।

(জ) তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে ৩ সেমি, ৪ সেমি এবং ৫ সেমি। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের আয়তন নির্ণয় করো।

(ঝ) একটি গণিত বইয়ের দৈর্ঘ্য ২৬ সেমি, প্রস্থ ১৯ সেমি এবং উচ্চতা ১.৮ সেমি। বইটির আয়তন নির্ণয় করো।

(ঞ) একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৮ মিটার বেশি এবং এর ক্ষেত্রফল ১০৫ বর্গমিটার হলে, প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো।

(ট) রফিক ও জব্বার দুই বন্ধু। জব্বারের ওজন রফিকের চেয়ে ১৫ কেজি বেশি। জব্বারের ওজন ৫৫ কেজি হলে, রফিকের ওজন কত?
(ঠ) সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ৩০ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ:
৮০, ৬০, ৬৫, ৭৫, ৮০, ৬০, ৬০, ৯০, ৯৫, ৭০, ১০০, ৯৫, ৮৫, ৮৫, ৮৫, ৯০, ৮৫, ৫৫, ৫০, ৯০, ৯০, ৬৫, ৭০, ৭০, ৭৫, ৯৫, ৬৫, ৭৫, ৯৫, ৬৫।
প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা নির্ণয় করো।

(ড) কয়েকটি পরিবারের সদস্যদের ওজন (কেজিতে) নিম্নরূপ:
৩০.২, ৮.৫, ১১.৬, ৪৫, ৩২.৮, ৩৫.৩, ৩৮.৪, ৪৮.৬, ৫৫.৫, ২৬.৯, ৪০.৮, ১৭.৬, ২২.৩, ৬৮.২, ৪৮.৬, ৫৬, ৬২, ৩৬.৪, ৬৭.৩, ৫২.৮।
প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা ৬ ধরে গণসংখ্যা নিবেশন সারি তৈরি করো।
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটভিত্তিক):
(১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)

১। গণিত শিক্ষক ক্লাসে পড়ানোর সময় ২ রোল নম্বরধারী শিক্ষার্থী KARIM কে বললেন, তোমার রোল নম্বর যে ২, একে আমরা ১০৩ বলতে পারি। এতে সবাই অবাক হলো। তখন শিক্ষক দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বাড়িয়ে দিয়ে বললেন যে, তোমাদের নামকেও চাইলে এই পদ্ধতিতে লিখতে পারি।

(ক) দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম কী কারণসহ লেখ।

(খ) রোল-৭৫ ধারী শিক্ষার্থীর রোলকে বাইনারিতে রূপান্তর করে দেখাও।

(গ) KARIM নামের শিক্ষার্থীকে বাইনারিতে প্রকাশ করলে কী হবে? নির্ণয় কর।

৩। নীতু লেখাপড়ার পাশাপাশি অবসরের সময় সে কাপড়ের উপর সুই-মূতা দিয়ে বিভিন্ন রংয়ের নকশা তৈরি করে। এজন্য সে একটি বৃত্তাকার চাকতি ব্যবহার করে। নীতু যে বৃত্তাকার চাকতি ব্যবহার করে তার ব্যাসার্ধ ১৫ সেন্টিমিটার।

(ক) বৃত্ত কী?

(খ) চাকতির পরিধি নির্ণয় করো।

(গ) চাকতির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো।
৪। \[x^2 – 3x – 10\] এবং \[x^2 – 10x + 25\] দুইটি বীজগাণিতিক রাশি।

(ক) রাশি দুইটির উৎপাদকে বিশ্লেষণ করো।

(খ) উদ্দীপককে প্রদত্ত রাশি দুইটির গসাগু ও লসাগু নির্ণয় করো।

৫। \[a^4 + a^2b^2 + b^4\], \[a^3 – 3a^2 – 10a\], \[a^3 + 6a^2 + 8a\] এবং \[a^4 – 5a^3 – 14a^2\] চারটি বীজগাণিতিক রাশি।

(ক) ১ম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো।

(খ) ২য় ও ৩য় রাশির গসাগু নির্ণয় করো।

(গ) ২য়, ৩য় ও ৪র্থ রাশির লসাগু নির্ণয় করো।

৬। একটি কাগজের দৈর্ঘ্য ২০ সেমি, প্রস্থ ১৬ সেমি। কাগজটিকে ভাঁজ করে একটি মুখখোলা বক্স বানানো হলো যার বক্সের উচ্চতা ২ সেমি হয়।

(ক) বক্সের আয়তন নির্ণয় করবে কীভাবে?

(খ) বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো।

৭। একটি A4 আকৃতির কাগজকে প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর মোড়িয়ে নিচের চিত্রের মতো দুইটি বেলন বা সিলিন্ডার বানানো হলো।

৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা চুড়ান্ত প্রস্তুতি - পর্ব ২

(ক) তোমার বানানো সিলিন্ডার দুইটির মধ্যে কোনটির আয়তন বেশি?

(খ) A4 আকৃতির কাগজ থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে? তোমার উত্তর সমর্থনে যুক্তি দাও।

৮। বাহার ও সোহাগের কাছে ৩০টি কলম আছে। বাহারের কাছে সোহাগের চেয়ে ৬টি কলম বেশি আছে। সোহাগের কলম সংখ্যাকে \[x\] ধরে একটি সমীকরণ গঠন করা যায়।

(ক) সমীকরণটি গঠন করো।

(খ) বাহার ও সোহাগের কলম সংখ্যা নির্ণয় করো?

(গ) সমীকরণটির সমাধানের সত্যতা যাচাই করে মন্তব্য করো।

৯। \[1 – 5x + 6 = -x^2\] হলে এটি একটি একচলকবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।

(ক) সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করে \[a, b, c\] এর মান নির্ণয় করো।

(খ) প্রদত্ত সমীকরণটির সমাধান করো।

১০। নিচের সারণিতে কয়েকটি পরিবারের বিভিন্ন বয়সের লোকজনের তথ্য দেওয়া হলো:

বয়স (বছরে) ১ – ১০ ১১ – ২০ ২১ – ৩০ ৩১ – ৪০
লোকসংখ্যা ১৫ ২২ ২৮
বয়স (বছরে) ৪১ – ৫০ ৫১ – ৬০ ৬১ – ৭০ ৭১ – ৮০
লোকসংখ্যা ১৮ ১২ ১০

(ক) গণসংখ্যা নিবেশন সারণিটির প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করো।

(খ) গণসংখ্যা নিবেশন সারণিটির আয়তলেখ অঙ্কন করো।
১১।দুটি ব্যাংকের গ্রাহক সংখ্যার তথ্য নিম্নরূপ:

ব্যাংক-A

হিসাবের প্রকৃতি হিসাবের সংখ্যা
সঞ্চয়ী ৩২০০
চলতি ২৬০০
মেয়াদি ৮০০
ঋণ ৪০০

ব্যাংক-B

গণসংখ্যা নিবেশন

ব্যাংক-B তে মোট হিসাবের সংখ্যা = ১০০০০।

(ক) পাইচিত্র কী?

(খ) ব্যাংক-A এর তথ্যগুলোকে স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করো।

(গ) ব্যাংক-B তে সঞ্চয়ী হিসাবের সংখ্যা কত?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top