৬ষ্ঠ(৬) শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা চুড়ান্ত প্রস্তুতি

 

৬ষ্ঠ শ্রেণি গণিত বার্ষিক প্রস্তুতি পর্ব ১,বার্ষিক গণিত প্রস্তুতি ৬ষ্ঠ শ্রেণি,চূড়ান্ত গণিত প্রস্তুতি – ষষ্ঠ শ্রেণি পরীক্ষার জন্য,৬ষ্ঠ শ্রেণির গণিত পরীক্ষার প্রস্তুতি গাইড,ষষ্ঠ শ্রেণি বার্ষিক গণিত পরীক্ষা প্রস্তুতি,পরীক্ষায় সফল হওয়ার টিপস – ৬ষ্ঠ শ্রেণি গণিত,গণিতের চূড়ান্ত রিভিশন – ৬ষ্ঠ শ্রেণি,৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত প্রস্তুতি পর্ব ১,ষষ্ঠ শ্রেণির বার্ষিক গণিত পরীক্ষার সেরা প্রস্তুতি টিপস,৬ষ্ঠ শ্রেণি চূড়ান্ত গণিত প্রস্তুতি – সহজ ব্যাখ্যা সহ

 

সময় : ৩ ঘণ্টা       ষষ্ঠ শ্রেণি     পূর্ণমান : ১০০

ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)

বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ)                                   ১ × ১৫ = ১৫

১.     একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে?

        (ক) ঐকিক          (খ) অনুপাত        (গ) শতকরা         (ঘ) গড়

২.     মিঠু গণিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?

        (ক) ৫০%           (খ) ৬০%           (গ) ৮০%            (ঘ) ৮৫%

৩.     ৪৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

        (ক) ৮০%           (খ) ৭৫%            (গ) ৬০%           (ঘ) ৫০%

৪.     প্রাচীন মিশরে সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর কোনটির মাধ্যমে সময় মাপা হতো?

        (ক) পর্যায়কাল              (খ) ভর              (গ) দৈর্ঘ্য            (ঘ) দূরত্ব

৫.     কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়?

        (ক) মেট্রিক          (খ) ব্রিটিশ           (গ) আমেরিকান            (ঘ) গ্রীক

৬.     বীজগণিতের জনক কে?

        (ক) ইউক্লিড        (খ) পিথাগোরাস            (গ) মুসা আল খোয়ারিজমি       (ঘ) নিউটন

৭.     m ডিভিশন n সমান কত?

        (ক) \[\frac{m}{n}\]           (খ) m – n             (গ) m + n                          (ঘ) m × n

৮.     x + 2 = 5 একটি ———

i . গাণিতিক বাক্য

ii. সমতা

iii.  সমীকরণ

        নিচের কোনটি সঠিক?

        (ক) i ও ii          (খ) ii ও iii         (গ) i ও iii                 (ঘ) i, ii ও iii    

৯.     সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো কেমন হয়?

        (ক) সমান           (খ) অসমান         (গ) দ্বিগুণ            (ঘ) তিনগুণ

১০.   আজ থেকে অনেক বছর আগে কীসের উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল?

        (ক) কৃষি             (খ) শিল্প              (গ) বাণিজ্য          (ঘ) পোশাক

১১.    রশ্মির প্রান্ত বিন্দু কয়টি?

        (ক) দুইটি            (খ) তিনটি           (গ) একটি            (ঘ) চারটি

১২.    তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কী বলে?

        (ক) ত্রিভুজ  (খ) সমবিন্দু রেখা          (গ) রম্বস     (ঘ) সমান্তরাল রেখা

১৩.   ‘আজ তোমাদের শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫ জন — একে তুমি কী বলবে?

        (ক) বাক্য    (খ) তথ্য             (গ) উপাত্ত          (ঘ) অনুপস্থিতির সংখ্যা

 উপাত্তগুলি লক্ষ কর : ৬, ৭, ৫, ৮, ১২, ১০, ১১, ৯, ১৩।

        উপরের তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

১৪.    উপাত্তগুলো কোন ধরনের?

        (ক) অবিন্যস্ত                (খ) বিন্যাস্ত          (গ) শ্রেণিবিন্যস্ত             (ঘ) তথ্য

১৫.    উপাত্তগুলোর গড় কত?

        (ক) ৮                         (খ) ৯                      (গ) ১০                         (ঘ) ১১

এককথায় উত্তর দাও :                                                                     ১ × ১০ = ১০

১৬.   কোনো খাবার ১ জন ছাত্রের ৭ দিন চললে ঐ খাবার ৭ জন ছাত্রের কত দিন চলবে?

১৭.    ১০টি কলাকে হালিতে প্রকাশ করলে কী হবে?

১৮.   ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পূর্বে কীসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো? 

১৯.   Algebra শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে?

বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কী?

২০.   y – 1 = 5 সমীকরণে চলক কি?

২১.    Geometry কে বাংলায় কী বলা হয়?

২২.   জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে বিখ্যাত প্রস্থ ঊষবসবহঃং কে রচনা করেন?

২৩.   যখন তথ্যকে সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কী বলে?

২৪.    গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সমন্ধে নেয়া সিদ্ধান্ত কী সর্বদা বাস্তবসম্মত হয়?

খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)

১।      নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :                                                   ২ × ১৩ = ২৬

(ক)   একটি পরিবারে ৬ জন লোকের ৭২ কেজি চাল চলে ২৪ দিন। ঐ পরিবারের জন্য ৪৫ দিনে কত কেজি চাল প্রয়োজন?

(খ)   শিহাবের বয়স ৭ বছর এবং তার ছোট বোনের বয়স ৪ বছর। শিহাব ও তার বোনের বয়সের দুইটি সমতুল অনুপাত নির্ণয় কর।

(গ)    কোনো একটি স্কুলে ৪৫০ জন ছেলে এবং ৫০০ জন মেয়ে আছে। স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো।

(ঘ)    ১টি মুদ্রার পূরত্ব ২ মিমি হলে ১২টি মুদ্রার পুরত্ব কত সেমি?

(ঙ)   একটি বাগানের প্রস্থ ৮০০ মিটার হলে, ঐ বাগানের প্রস্থ কত হেক্টোমিটার?

(চ)    7a – 5bc + 8d ÷ m রাশিটিতে কতটি পদ আছে? 

(ছ)    একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৬ মিটার বেশি। প্রস্থ x মিটার হলে পরিসীমা কত?৬ষ্ঠ(৬) শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা চুড়ান্ত প্রস্তুতি

(জ)   5x + 3 = 18 সমীকরণটি সমাধান করো।

(ঝ)   দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ১৬। একচলকবিশিষ্ট সরল সমীকরণ গঠন করে সংখ্যা দুইটি নির্ণয় করো।

(ঞ)  একটি ঘনক আকৃতি বস্তুর ধার ৬ সেমি। বস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো।

(ট)    একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার এবং প্রস্থ ১০ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?

(ঠ)    ৯, ১৭, ২০, ১১, ৭, ১৯, ১২, ১৬, ১৪, ২২, ২১ উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো।

(ড)   প্রচুরক কাকে বলে? উদাহরণ দাও।

রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)        ৭ × ৭ = ৪৯

২।     একটি পুকুর খনন করতে ১৫৬ জন লোকের ২১ দিন সময় লাগে।

(ক)   ৩৬ দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে?                  ৩

(খ)   পুকুরটি খনন করতে ২৭৩ জন লোকের কত দিন    লাগবে?                            ৪

৩।     একটি ভবন তৈরি করতে ৪৫০ জন শ্রমিকের ৩০ দিন সময় লাগে।

(ক)   ২০ দিনে কাজটি সম্পন্ন করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?       ৩

(খ)    শ্রমিকের সংখ্যা ১৫০ জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে?                                                                                                                ৪

 

৪।      কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটিকে বসানো হলে এর উচ্চতা ৩.৬ সেমি হয়। প্রতিটি মুদ্রার পুরুত্ব ২ মিমি।

(ক) দৈর্ঘ্য পরিমাপে সেমি ও মিমি এর মধ্যে কোনটি বড়?                        ১

(খ) ১২টি মুদ্রার পুরুত্ব কত সেমি?                                                              ৩

(গ) কতটি মুদ্রা বসানো ছিল?                                                                      ৩

৫।     x = 5a + 7b + 9c, y = b – 3a – 4c, z = c – 2b + a  তিনটি বীজগাণিতিক রাশি।

(ক)   x এর রাশিটিতে a, b, c এর সহগগুলোর যোগফল কত? ২

(খ)   x – z = কত?    ২

(গ)    দেখাও যে, x + y + z = 3 (a + 2b + 2c).৩

৬।     A = 5x + 7y + 9z, B = y – 3x – 4z, C = z – 2y + x.

(ক)   C থেকে A বিয়োগ কর।                                                                ২

(খ)   দেখাও যে, A + B + C = 3(x + 2y + 2z).                                     ২

(গ)    প্রমাণ কর যে, A – B – C = 7x + 8y + 12z.                                 ৩

৭।      7x –  2 = x + 16 একটি সমীকরণ।

(ক)   প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ এবং কেন?                      ২

(খ)   সমীকরণটির সমাধান করো।                                                               ২

(গ)    সমীকরণটির সমাধানের শুদ্ধি পরীক্ষা করো।                                  ৩

৮।     দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ৪।

(ক)   বড় সংখ্যাটি x হলে ছোট সংখ্যাটিকে x এর মাধ্যমে প্রকাশ করো।       ২

(খ)   বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল ২০ হলে সংখ্যা দুটির মান নির্ণয় করো।                                                                         ২

(গ)    সংখ্যা দুটির যোগফল ও বিয়োগফল যদি কোন আয়তাকার বস্তুর যথাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ হয় তবে বস্তুটির পরিসীমা কত?                                                 ৩

৯।     ৭০ মিটার দৈর্ঘ্য এবং ৬০ মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ৪ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে।

(ক)   মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো।                                                           ২

(খ)   রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?                                                       ২

(গ)    প্রতি মিটার ২৫ টাকা দরে মাঠটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?                                                                                                               ৩

১০।    ষষ্ঠ শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশুপাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো :

৮, ৭, ৯, ৪, ৬, ৮, ৯, ১০, ৫, ৪, ৯, ৮, ৭, ৬, ৮, ৭, ৯, ১০, ৬, ৪, ৫, ৮, ৯, ৭, ১০, ৬, ১০, ৮, ৯, ৮, ৬, ৫, ৮, ৯, ১০, ৭, ৪, ১০, ৮, ৬

(ক)   উপাত্তগুলোকে মানের অধঃক্রম অনুসারে বিন্যস্ত করো।                    ৩

(খ)   উপাত্তগুলোকে ট্যালির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো।                                                                                                                 ৪

১১।    নিচের তালিকায় কোনো ক্রিকেট দলের প্রথম ১০ ওভারের রানের উপাত্ত দেওয়া হলো :

ওভার ১ম    ২য়    ৩য়     ৪র্থ  ৫ম  ৬ষ্ঠ    ৭ম  ৮ম     ৯ম  ১০ম
রান  ১০ ১৫

(ক)   উপাত্ত থেকে গড় নির্ণয় করো।                                                              ২

(খ)   উপাত্তের প্রচুরক কত হবে?                                                                   ২

(গ)    প্রদত্ত উপাত্তের রেখাচিত্র আঁক।                                                            ৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top