বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি : ৬ষ্ঠ শ্রেণি গণিত

 

৬ষ্ঠ শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতির সেরা কৌশল,ষষ্ঠ শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতি গাইড,৬ষ্ঠ শ্রেণির বার্ষিক গণিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপায়,৬ষ্ঠ শ্রেণি বার্ষিক পরীক্ষার গণিত প্রস্তুতির টিপস ও ট্রিকস,ষষ্ঠ শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য সমাধান গাইড,ষষ্ঠ শ্রেণির গণিতের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি কৌশল,৬ষ্ঠ শ্রেণির গণিত পরীক্ষার নম্বর বৃদ্ধির জন্য প্রস্তুতির পরামর্শ,বার্ষিক পরীক্ষার জন্য ৬ষ্ঠ শ্রেণির গণিত চূড়ান্ত প্রস্তুতি কৌশল

গণিত

সময় : ৩ ঘণ্টা                        ষষ্ঠ শ্রেণি                         পূর্ণমান : ১০০

 

ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)

বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ)                              ১ × ১৫ = ১৫

১.     ৭টি পেন্সিলের মূল্য ৩৫ টাকা এবং ৫টি কলমের মূল্য ৫০ টাকা। এক ডজন পেন্সিল ও এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে? 

(ক) ১৪০ টাকা              (খ) ১৬০ টাকা        (গ) ১৮০ টাকা           (ঘ) ২০০ টাকা

২.     অনুপাতের গাণিতিক প্রতীক নিচের কোনটি?

        (ক) ÷ চিহ্ন          (খ) % চিহ্ন               (গ) : চিহ্ন             (ঘ) : : চিহ্ন

৩.     একটি ঝুড়িতে ৫০টি আমের মধ্যে ২৫টি আম কাঁচা। ঐ ঝুড়িতে শতকরা কতটি আম কাঁচা?

        (ক) ২০%           (খ) ২৫%           (গ) ৪০%            (ঘ) ৫০%

৪.     পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শণ পাওয়া যায় কোথায়?

        (ক) প্রাচীন মিশর           (খ) আমেরিকা              (গ) ব্রিটিশ           (ঘ) ভারতবর্ষ

৫.     ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি?

        (ক) মিটার           (খ) মাইল           (গ) সেন্টিমিটার            (ঘ) ইঞ্চি

৬.     গণিতের কোন শাখা সকল শাখাসমূহের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন?

        (ক) পাটিগণিত             (খ) বীজগণিত              (গ) জ্যামিতি                (ঘ) ত্রিকোণমিতি

৭.     যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাকে কী বলে?

        (ক) ধ্রুবক           (খ) চলক            (গ) variable     (ঘ) অক্ষর

৮.     সরল সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

                  i. একঘাতবিশিষ্ট           ii. দ্বিঘাতবিশিষ্ট         iii.    এক চলকবিশিষ্ট

        নিচের কোনটি সঠিক?

        (ক) i ও ii          (খ) ii ও iii         (গ) i ও iii          (ঘ) i, ii ও iii

৯.     y 6 = 11 সমীকরণটির মূল কোনটি?

        (ক) 6                (খ) 11               (গ) 5                 (ঘ) 17

১০.   Metron শব্দের অর্থ নিচের কোনটি?

        (ক) ভূমি            (খ) পরিমাপ        (গ) উপাদান        (ঘ) বস্তু

১১.    গ্রিক বিজ্ঞানী ইউক্লিড জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে কোন গ্রন্থ রচনা করেন?

        (ক) Geometry          (খ) Corics        (গ) Statistics            (ঘ) Elements

১২.   ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশকে কী বলে?

        (ক) উচ্চতা         (খ) ভূমি             (গ) মধ্যমা           (ঘ) অতিভুজ

১৩.   আমাদের ব্যবহারিক জীবনে কোনটির অধিক ব্যবহার লক্ষ   করা যায়?

        (ক) গড়              (খ) মধ্যক           (গ) প্রচুরক          (ঘ) মধ্যম মান

নিচের তথ্যের আলোকে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

        ৪, ৭, ৯, ৪, ১২ কোনো পরিসংখ্যানের উপাত্ত।

১৪.    মধ্যক কত?

        (ক) ৭                (খ) ৪                 (গ) ৯                (ঘ) ১২

১৫.   প্রচুরক কত?

        (ক) বিদ্যমান নেই          (খ) ১২               (গ) ২                 (ঘ) ৪

এককথায় উত্তর দাও :    ১ × ১০ = ১০

১৬.   এক হালি কলার দাম ৪০ টাকা হলে ১টি কলার দাম কত?

১৭.    শত গ্রিডের খেলায় ছকের ঘরগুলো কী করতে হয়?

১৮.   “১৮ ক্যারেট, ২৪ ক্যারেট” এই পরিমাপগুলো কারা ব্যবহার করেন?

বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি : ৬ষ্ঠ শ্রেণি গণিত – পর্ব ১

১৯.   বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কী বলে?

২০.   যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাকে কী বলে?

২১.   5x – 1 = 10 সমীকরণটি কোন চলকের সমীকরণ?

২২.   কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়?

২৩.   ত্রিভুজের কোণ কয়টি?

২৪.   ৫, ১০, ৭, ৪, ১৫ এগুলো কীরূপ উপাত্ত?

২৫.   উপাত্তসমূহের সংখ্যাসূচক মানের সমষ্টি ৩২০ এবং মোট উপাত্ত সংখ্যা ৮ হলে, গাণিতিক গড় কত?

খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)

১।    নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :                                          ২ × ১৩ = ২৬

(ক)   মাতা ও ছেলের বয়সের অনুপাত ৩:১। মাতার বয়স ৩০ বছর হলে, ছেলের বয়স কত?

(খ)   রাজু ৬ ডজন লাল মারবেল এবং ৮ ডজন সবুজ মারবেল কিনে প্রতিটি প্যাকেটে ৩টি করে মারবেল নিয়ে মারবেলগুলো প্যাকেট করল। লাল ও সবুজ মারবেলের প্যাকেট সংখ্যা নির্ণয় কর।

(গ)   পুত্রের ভর ৪০ কেজি এবং পিতার ভর ৮০ কেজি। পিতার ভর পুত্রের ভরের কতগুণ?

(ঘ)   একটি বাক্সের দৈর্ঘ্য ৬ ইঞ্চি হলে ঐ বাক্সটির দৈর্ঘ্য কত সেমি?

(ঙ)   নোমান প্রতিদিন ৮০০ মিটার এবং মিরাজ প্রতিদিন ৭০০ মিটার হাঁটে, তারা দু’জনে প্রতিদিন মোট কত কিমি হাঁটে?

(চ)    14x – 5y বীজগণিতীয় রাশিটির পদসংখ্যা কত এবং পদগুলো নির্ণয় করো।

(ছ)   3x – 2yz + 5x ÷ y রাশিটিতে কয়টি পদ আছে ব্যাখ্যা করো।

(জ)   3z – 8 = z + 2 সমীকরণটির মূল নির্ণয় করো।

(ঝ)   \[\frac{y}{6}\] = 5 সমীকরণের সমাধান কর এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা কর।

(ঞ)  একটি বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১০ সেমি, ৬ সেমি এবং ৪ সেমি। বইটিকে মলাট দিতে কী পরিমাণ কাগজ লাগবে? যেখানে, কাগজের চারদিকের নীল অংশ ২ সেমি চওড়া।

(ট)    কাগজ কেটে ঘনকটি তৈরি করা হলো :

বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি : ৬ষ্ঠ শ্রেণি গণিত

ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো।

(ঠ)    নিচের উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো :

        ১৪০০, ২৫০০, ১১০০, ৮০০, ১৫০০, ৭০০, ৬০০, ৯০০, ১০৫০, ১২০০

(ড)   ৫০ থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো লেখো। সংখ্যাগুলোর গড় নির্ণয় করো।

রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)     ৭ × ৭ = ৪৯

২।    শামীম ২০০০ টাকা নিয়ে বাজারে গিয়ে ১২০০ টাকার বাজার করে। বাসায় ফেরার পথে সে একটি খেলনা কিনে। বাসায় ফিরে দেখে তার শতকরা ৭০ ভাগই খরচ হয়ে গেছে।

(ক)   শামীম মোট কত টাকা খরচ করেছে?                                                       ২

(খ)   খেলনাটির মূল্য কত?                                                                                  ২

(গ)   খেলনাটির মূল্য মোট টাকার শতকরা কত অংশ?                                    ৩

৩।    কমলার দাম ২৫% বেড়ে যাওয়ায় ৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৫টি কমলা কম পাওয়া যায়।

(ক)   প্রতি ডজন কমলার বর্তমান দাম কত?                                                     ৩

(খ)   ৫০০ টাকায় পূর্বে কতগুলো কমলা পাওয়া যেত?                                      ৪

৪। 

%Focuse keyword%

(ক)   বাড়ি থেকে হাসপাতলের দূরত্ব কত সেমি?                                              ১

(খ)   বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বিদ্যালয়ে যেতে কত কিমি দূরত্ব অতিক্রম করতে হবে?                                                                                                                      ৩

(গ)   বাড়ি থেকে কোন পথে বিদ্যালয়ে যেতে কম দূরত্ব অতিক্রম করতে হবে? ৩

৫।   %Focuse keyword%

(ক)   বোর্ডটির পরিসীমা নির্ণয় করো।                                                          ৩

(খ)   বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো।                                                          ৪

৬।    একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা।

(ক)   রাফিদ এক ডজন পেন্সিল কিনলে তার কত টাকা খরচ হবে?              ২

(খ)   সজীব পাঁচটি পেন্সিল ও দুইটি রাবার ক্রয় করেছে। তার কত টাকা ব্যয় হবে?                                                                                                                                  ২

(গ)   জয় তিনটি খাতা, চারটি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে ২০০ টাকার একটি নোট দিল। দোকানদার জয়কে কত টাকা ফেরত দিবে?   ৩

৭।    একটি খেলার মাঠের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি।

(ক)   খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে, মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো।                                                                                                                ৩

(খ)   মাঠটির পরিসীমা 120 মিটার হলে, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো।       ৪

৮।    x টি কলমের মূল্য এবং 3 টি খাতার মূল্য একত্রে y টাকা। প্রতিটি কলমের মূল্য 5 টাকা ও প্রতিটি খাতার মূল্য 30 টাকা।   

(ক)   কলমের সংখ্যা নির্ণয় কর যখন y = 140  টাকা।                                   ৩

(খ)   কলমের সংখ্যা 5 টি হলে y এর মান নির্ণয় কর।                                     ৪

৯।    একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য 7 মিটার ও প্রস্থ 5 মিটার। মেঝেটির সমান পরিসীমা বিশিষ্ট একটি ঘরের মেঝেতে 2 মিটার বাহুবিশিষ্ট বর্গাকার টাইলস লাগাতে হবে। প্রতিটি টাইলসের মূল্য 40 টাকা।

(ক)   আয়াতাকার ঘরটির মেঝের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা নির্ণয় করো।                                                                                                           ৩

(খ)   বর্গাকার ঘরটিতে টাইলস লাগাতে হলে মোট কত টাকা খরচ হবে?          ৪

১০।  নিচের উপাত্তটি লক্ষ করো :

%Focuse keyword%

(ক)   উপাত্তগুলোর গড় নির্ণয় করো।                                                            ২

(খ)   উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো।                                                        ২

(গ)   দেখাও যে, উপাত্তগুলো দুটি প্রচুরক ১২ এবং ১৭।                               ৩

১১।   জনাব সোলায়মান একজন চাল ব্যবসায়ী। তার ২০ দিনের দৈনিক চাল বিক্রির পরিমাণ (মন) নিম্নরূপ :

        ৬১, ৫১, ৭৮, ৭২, ৬৩, ৫৪, ৫৯, ৬২, ৭৩, ৮৪, ৬৫, ৬৭, ৭৪, ৮১, ৫৭, ৫০, ৫৮, ৬৩, ৬৬।

(ক)   উপাত্তগুলো বিন্যস্ত করো।                                                             ১

(খ)   তিনি গড়ে প্রতিদিন কী পরিমাণ চাল বিক্রি করেন?                      ২

(গ)   মধ্যক ও প্রচুরক নির্ণয় করো।                                                         ৪

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top