৮ম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতি পর্ব ৫ || Class 8 Math Annual Exam Preparation Part 5

Class 8 Math Annual Exam Preparation

 

৮ম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতি টিপস এবং কৌশল,৮ম শ্রেণির গণিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকস এবং সমাধান,৮ম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতি পর্ব ৫ ভিডিও টিউটোরিয়াল,৮ম শ্রেণি গণিত প্রস্তুতির জন্য সেরা কৌশল ও গুরুত্বপূর্ণ প্রশ্ন,বাংলাদেশে ৮ম শ্রেণির গণিত পরীক্ষার প্রস্তুতি সমাধান এবং গাইড,Class 8 Math annual exam preparation tips and important topics for success,Class 8 math exam preparation guide with key topics and solutions

 

গণিত

সময় : ৩ ঘণ্টা          অষ্টম শ্রেণি    পূর্ণমান : ১০০

ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর)

বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ)      ১ × ১৫ = ১৫

১.       শেণিকক্ষের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ২ ফুট বেশি। প্রস্থ x ফুট হলে দৈর্ঘ্য কত?

(ক) 2x ফুট

(খ) 2 – x ফুট

(গ) x + 2 ফুট     

(ঘ) x – 2 ফুট

২.      নিচের কোনটি ঘনকের আয়তন সূত্র?

(ক) V = l^3

(খ) V = l^2

(গ) V = 3l

(ঘ) V = 3l^3

৩.      ১২% হার মুনাফায় কত টাকার ৩ বছরের মুনাফা ৩৬ টাকা হবে?         

(ক) ১৫০ টাকা        

(খ) ১০০ টাকা

(গ) ৬০০ টাকা        

(ঘ) ৫৫০ টাকা

৪.       সময়কাল ১ বছর হলে মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) I = Pnr      

(খ) I = Pr

(গ) [larex]\frac{Pn}{r}[/latex]

(ঘ) [larex]\frac{Pr}{n}[/latex]

৫.      প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের (১ + r) এর সূচক কত?

(ক) ২

(খ) ১

(গ) ০

(ঘ) n

৬.      নিচের কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত?     

(ক) (0,1)    

(খ) (1,1)

(গ) (0, – 1)

(ঘ) (2, 0)

৭.       স্থানাঙ্কের মাধ্যমে বিন্দুর অবস্থান প্রকাশের পদ্ধতি প্রবর্তন করেন কে?

(ক) ইউক্লিড

(খ) নিউটন

(গ) লিবনিজ 

(ঘ) রেনে দেকার্তে

৮.      (– 2, 4) ও (4, 6) বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর কোটি কত?

(ক) 2

(খ) – 2

(গ) – 5     

(ঘ) 5

নিচের চিত্র হতে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :

Class 8 Math Annual Exam Preparation

৯.      AB = CD হলে, AB ও CD এর মধ্যবর্তী দূরত্ব কত?

(ক) 4 cm 

(খ) 2 cm

(গ) \sqrt{3} cm

(ঘ) 2\sqrt{2} cm   

     ৮ম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতি পর্ব 4

১০.    OC এর মান কত?

(ক) 5 cm

(খ) \sqrt{5} cm

(গ) \sqrt{3} cm

(ঘ) কোনোটিই নয়

১১.     {(4)}_{10}  এর বাইনারি কত?

(ক) {(100)}_{2}  

(খ) {(101)}_{2}  

(গ) {(11)}_{2}  

(ঘ) {(110)}_{2}  

১২.     11101 ও 10010 এর বিয়োগফল কত?

(ক) 1111

(খ) 1010

(গ) 1011

(ঘ) 110

১৩.    পরিসর 110 এবং শ্রেণিসংখ্যা 10 হলে, শ্রেণি ব্যবধান কত?

(ক) 10                 

(খ) 11

(গ) 12                  

(ঘ) 13

১৪.     1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নিচের কোনটি?

(ক) 9.625

(খ) 10.625

(গ) 14.625

(ঘ) 15.625

১৫.     – 5 থেকে 5 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর মধ্যক কত?

(ক) – 5              

(খ) – 1

(গ) 0

(ঘ) 5

এক কথায় উত্তর দাও :       ১ × ১০ = ১০

১৬.    ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কেমন?

১৭.     2 একক দৈর্ঘ্যের বর্গাকার শোকেসের আয়তন কত?

১৮.    শুধু মুনাফা বলতে কী বুঝায়?

১৯.    যে মূলধন নিয়ে শুরু করা হয় তা কী ধরণের মূলধন?

২০.    চতুর্থ চতুর্ভাগে কোটি, y – এর মান কেমন?

২১.     (4, 6) এবং (– 8, 4) বিন্দুদ্বয়ের দূরত্ব কত?

২২.    বৃত্তের উপচাপে দন্ডায়মান বৃত্তস্থ কোণের পরিমাপ কেমন?

২৩.    বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়?

২৪.     অবিন্যস্ত উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণে আমাদের কী করতে হবে?

২৫.    আয়তলেখে অনুভূমিক বা x অক্ষ বরাবর কী থাকে?

খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর)

১।      নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :       ২ ১৩ = ২৬

(ক)    xy + z – 3 এর ঘন নির্ণয় করো।

(খ)     5 ও 3 এর লসাগু এবং 53 ও 33 এর লসাগু নির্ণয় কর।

(গ)     বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করো।

(ঘ)     রায়হান ২০ হাজার টাকা ৭ বছরের জন্য ব্যাংকে জমা রাখল। যদি মুনাফা হার ৮% হয়, তবে সে কত মুনাফা পাবে?

(ঙ)    শরিফা ৭০ হাজার টাকা ৮% মুনাফা হারে ব্যাংকে জমা রাখল। ৬ বছর পরে কত টাকা মুনাফা পাবে?

(চ)     (0, 0) এবং (- 7, – 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

(ছ)     মূলবিন্দু ও P (- 4, – 2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো।

(জ)    প্রমাণ কর যে, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 1800 বা দুই সমকোণ হলে, চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে।

(ঝ)   %Focuse keyword%

          O বৃত্তের কেন্দ্র। ACB বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো।

(ঞ)   2351 দশভিত্তিক সংখ্যার 10’s Complement নির্ণয় করো।

(ট)     {(27)}_{10}  কে {(11)}_{10}  দ্বারা গুণ করো।

(ঠ)     20 টি পরিবারের দৈনিক বাজার খরচ দেওয়া হলো :

     257, 152, 358, 425, 192, 283, 170, 326, 252, 246, 228, 340, 375, 400, 327, 290, 260, 310, 350, 268

          শ্রেণিসংখ্যা ৬ এবং শ্রেণিব্যবধান 50 ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করো।

(ড)    নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো :

শ্রেণিব্যাপ্তি 10-20 20-30 30-40 40-50 50-60
গণসংখ্যা 5 6 7 4 3

 

          প্রদত্ত তথ্যের প্রচুরক নির্ণয় করো।

রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)    ৭ × ৭ = ৪৯

২। (i) (a3 + b3) = (a + b)(a2 – ab + b2)

   (ii) (a – b – c)3 = a3 – b3 – c3 – 3a2b + 3ab2 – 3b2c

   – 3bc2 – 3a2c + 3ac2 + 6abc.

 (ক)   দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে (i) নং সূত্রটি প্রমাণ করো। ২

(খ)     দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে (ii) নং সূত্রটি প্রমাণ করো। ২

(গ)     a = 8, b = 5 I c = 3 হলে (ii) নং সূত্রটি প্রমাণ করো।   ৩

৩।     ইনসা ও ওয়াসিরের 25 সেন্টিমিটার ও 45 সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট দুইটি ঘনক আকৃতির বক্স আছে যাতে তারা চকলেট রাখে। চকলেটগুলোও ঘনাকার।

(ক)    কোন কোন আকৃতির চকলেট দ্বারা তারা দুইটি বক্সই পূর্ণ

করতে পারবে?        ২

(খ)     সর্বোচ্চ কোন আকৃতির চকলেট দ্বারা দুইটি বক্সই সম্পূর্ণরূপে পূর্ণ হবে?  ২

(গ)     বক্স দুইটির দৈর্ঘ্যরে সংখ্যার ঘনের গসাগু ও লসাগু নির্ণয় করো। ৩

৪।      ৮% মুনাফা হারে ৭৫ হাজা টাকা ৫ বছরের জন্য ব্যাংকে রাখা হলো।

(ক) সরল মুনাফা কত?       ২

(খ) চক্রবৃদ্ধি মুনাফা কত?    ৩

(গ) সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?      ২

 

৫।      কামাল সাহেব ৭০০০০০ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করে ৫% ক্ষতিতে গাড়িটি বিক্রি করে দিলেন। এরপর সে গাড়িটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে ৫টি মোটর সাইকেল কিনলেন। সে এই ৫টি মোটর সাইকেল বিক্রি করে তার কাছে প্রথমে থাকা মূল টাকার উপর ১০% লাভ করতে চায়।

(ক)    সে গাড়িটি কত টাকায় বিক্রি করেছিল?      ৩

(খ)     প্রতিটি মোটর সাইকেল কত মূল্যে বিক্রয় করতে হবে তা নির্ণয় করো।   ৪

৬।     A(- 3, 1), B(- 1, 4), C(3, 2) I D(1, – 2) চারটি বিন্দু।

(ক)    A ও B বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় কর।       ২

(খ)     CD সরলরেখার সমীকরণ নির্ণয় কর।        ২

(গ)     A, B ও C বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি নির্ণয় কর।  ৩

৭।      একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু A(1, 1), B(4, 4), C(4,8) এবং D(1, 5)

(ক)    গ্রাফ কাগজে xy সমতলে বিন্দুগুলো স্থাপন করে চতুর্ভুজটি আঁক।        ৩

(খ)     চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় কর।        ৪

৮।     চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাস 27 সেমি।

%Focuse keyword%

(ক)    BC জ্যা-এর ওপর লম্ব OD – এর দৈর্ঘ্য নির্ণয় কর।        ৩

(খ)     ÐBAC-  এর মান নির্ণয় কর।   ৪

৯।     69 ও 78 সংখ্যা দুইটির যোগফল {(10010011)}_{2}  

(ক)    সংখ্যাদ্বয়ের বাইনারি যোগফল নির্ণয় করো।          ৩

(খ)     পূরক পদ্ধতিতে 78 থেকে 69 বিয়োগ করো।       ৪

১০।    নিচের গণসংখ্যা নিবেশনটি লক্ষ করো :

শ্রেণিব্যাপ্তি 0-20 20-40 40-60 60-80 80-100
গণসংখ্যা 7 11 p 9 13

 

গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় 54।

(ক)    প্রত্যক্ষ পদ্ধতিতে P এর মান নির্ণয় করো।  ৩

(খ)     সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত P এর মানের সত্যতা যাচাই করো।        ৪

১১। অষ্টম শ্রেণির 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো : 80, 75, 85, 95, 90, 80, 85, 70, 95, 90, 90, 80, 60, 70, 75, 65, 70, 80, 75, 90, 95, 75, 80, 72, 86, 92, 78, 68, 72, 70|

 (ক)   প্রাপ্ত নম্বরগুলোর প্রচুরক নির্ণয় করো।       ১

(খ)     প্রদত্ত তথ্যের ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করো।  ৩

(গ)     ‘খ’ হতে প্রাপ্ত সারণি ব্যবহার করে অজিভ রেখা থেকে মধ্যক নির্ণয় করো।       ৩

 

Leave a Comment

error: Content is protected !!