Class 6 math ex-1.5 creative questions | ৬ষ্ঠ শ্রেণি গণিত অনুশীলনী ১.৫ সৃজনশীল প্রশ্ন

এই পোস্টে Class 6 math ex-1.5 creative questions | ৬ষ্ঠ শ্রেণি গণিত অনুশীলনী ১.৫ সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলো পাঠ্যবইয়ের বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি, যা শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা ও বিশ্লেষণ দক্ষতা বাড়াতে সহায়ক। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই অধ্যায়ের ধারণাগুলো ভালোভাবে আয়ত্ত করা সম্ভব হবে এবং পরীক্ষায় ভালো ফল করা যাবে।

 

Class 6 math ex-1.5 creative questions

Class 6 math ex-1.5 creative questions

 

১। একটি পানি ভর্তি বালতির ওজন ১৬\frac{১}{২} কেজি। বালতিটির \frac{১}{৪}  অংশ পানি ভর্তি থাকলে তার ওজন ৫\frac{১}{৪} কেজি হয়।

ক.    বালতিটির কতটুকু অংশ খালি?  ২

খ.     বালতির পানির ওজন কত?      ৪

গ.     খালি বালতির ওজন কত?        ৪

২। কামাল তার বাবার সম্পত্তির \frac{৭}{১৮}  অংশ পায়। তার দুই বোন যাদের প্রত্যেকে তার অর্ধেক সম্পত্তি পায়। কামাল তার সম্পত্তির \frac{৫}{৬}  অংশ তিন সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়।     

ক.    কামালের প্রত্যেক বোন তার বাবার সম্পত্তির কত অংশ পায়?    ২

খ.     কামালের প্রত্যেক সন্তান কামালের বাবার সম্পত্তির কত অংশ পায়?     ৪

গ.     কামালের প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য ৩৫ লাখ টাকা হলে কামালের বাবার মোট সম্পত্তির মূল্য কত?       ৪

 

৩। কানায় কানায় পানি দ্বারা পূর্ণ থাকলে একটি বালতির ওজন ২০\frac{১}{১৬} কেজি হয়। আবার বালতিটির \frac{১}{৩}  অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে এর ওজন হয়  ৭\frac{১১}{১৬}  কেজি। 

ক.    উদ্দীপকের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কর। ২

খ.     সম্পূর্ণ পানির ২৩ অংশের ওজন বের কর।    ৪

গ.     খালি বালতির ওজন কত হবে?  ৪

৪। ৬\frac{১}{৪} এবং ২\frac{১}{৮} দুইটি ভগ্নাংশ।

ক.    উদাহরণসহ ভগ্নাংশের গুণনীয়ক ও গুণিতক ব্যাখা কর।   ২

খ.     প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করে ভাগফল নির্ণয় কর।     ৪

গ.     দেখাও যে, ভগ্নাংশ দুইটির গুণফল এদের ল.সা.গু. ও গ.সা.গু. এর গুণফলের সমান হবে। ৪

Class 6 math ex-1.5 creative questions

৫। ৫\frac{১}{৬} একটি মিশ্র ভগ্নাংশ এবং \frac{২৩}{৪}  একটি অপকৃত ভগ্নাংশ।

 ক.   \frac{২৩}{৪}   কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর। ২

খ.     ভগ্নাংশগুলোর গ.সা.গু. বের কর।      ৪

গ.     দেখাও যে, ভগ্নাংশগুলোর গুণফল তাদের গ.সা.গু. ও ল.সা.গু. এর গুণফলের সমান।        ৪

৬। কোনো ব্যক্তি তার সম্পত্তির \frac{১}{১২}  অংশ স্ত্রীকে, \frac{১}{২}  অংশ পুত্রকে ও \frac{১}{৪}   অংশ মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ৬০,০০০ টাকা।                               

ক.    সরল কর : ১\frac{২}{৩} এর \frac১৫ \div \frac{১}{৯}  

খ.     স্ত্রী, পুত্র ও মেয়েকে দান করা সম্পত্তির অংশসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও।      ৪

গ.     মোট সম্পত্তির মূল্য বের কর।   ৪

৭। ১\frac{৫}{৬} +  ৭\frac{১}{৩}- [১\frac{৩}{৪}+{৩\frac{৫}{৬} } – (৬\frac{১}{২}-২\frac{১}{৩} এর ১\frac{১}{২}+\frac{৩}{৪})]  

ক.    BODMAS অর্থ কী?   ২

খ.     প্রথম বন্ধনীভুক্ত রাশিমান বের কর।    ৪

গ.     প্রদত্ত সম্পূর্ণ রাশিমালার সরলফল নির্ণয় কর। ৪

৮। আজম সাহেব তার জমির \frac{১}{৮}   অংশ স্ত্রীকে, \frac{১}{২}   অংশ পুত্রকে ও \frac{১}{৪}    অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট জমির মূল্য ৩০,০০০ টাকা।

ক.    আজম সাহেব মোট কত অংশ দান করলেন? ২

খ.     তাঁর মোট জমির মূল্য কত?      ৪

গ.     প্রত্যেকের জমির মূল্য নির্ণয় কর।       ৪

 

৯। একটি পানি ভর্তি বালতির ওজন ১৬\frac{১}{২}    কেজি। বালতির \frac{১}{৪}   অংশ পানি ভর্তি থাকলে তার ওজন ৫\frac{১}{২}   কেজি হয়।

ক.    ১৬\frac{১}{২}    ও ৫\frac{১}{২}   এর গ.সা.গু কত? ২

খ.     খালি বালতির ওজন নির্ণয় কর। ৪

গ.     পানি ভর্তি বালতিতে বালতির ওজনের কতগুণ পানি আছে?      ৪

       Class 6 math ex-1.5 creative questions

১০। ২৫ মিটার লম্বা একটি বাঁশের ৫\frac{৪}{২৫}   মিটার কালো, ৭\frac{১}{৪}   মিটার লাল এবং ৪\frac{৩}{১০}    মিটার হলুদ রং করা হলো।

ক.    উদ্দীপকের ভগ্নাংশ তিনটির হরগুলোর গ.সা.গু নির্ণয় কর। ২

খ.     ভগ্নাংশ তিনটিকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজাও।       ৪

গ.     বাঁশটিতে কত অংশ রং করা বাকি রইল?      ৪

১১। একটি পানি ভর্তি ড্রামের ওজন ১৮\frac{১}{২}   কেজি। ড্রামটির \frac{১}{৪}   অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় ৫\frac{৩}{৪}  কেজি।

ক.    ১৮\frac{১}{২}   কেজিতে কত গ্রাম হবে?    ২

খ.     ড্রামটির অর্ধেক পানির ওজন কত?     ৪

গ.     খালি ড্রামের ওজন কত? ৪

       

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top