বিভিন্ন ধরনের অনুপাত
অনুপাত: দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়।
এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোন একক নেই।
সরল অনুপাত: অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে।
লঘু অনুপাত: সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে, তাকে লঘু অনুপাত বলে। যেমন: ২ : ৩।
গুরু অনুপাত: সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে, তাকে গুরু অনুপাত বলে। যেমন: ৩ : ২।
মিশ্র অনুপাত: দুই বা ততোধিক সরল অনুপাতের প্রথম রাশিগুলোর গুণফলকে প্রথম রাশি এবং উত্তর রাশি গুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপÍ অনুপাতকে মিশ্র অনুপাত বলে।
যেমন: ২ : ৩ ও ৩: ৫ এর মিশ্র অনুপাত
(২ ×৩ ) : ( ৩ × ৫) = ৬ : ১৫ = ২ : ৫।
ব্যস্ত অনুপাত: সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে।
যেমন: ২ : ৩ এর ব্যস্ত অনুপাত ৩ : ২।
একক অনুপাত: যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। যেমন: ৩ : ৩।
সমতুল অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শুন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মানের পরিবর্তন হয় না। এরুপ অনুপাতকে সমতুল অনুপাত বলে।
যেমন: ২ : ৩ এর সমতুল অনুপাত
(২ × ৩ ) : ( ৩ × ৩) = ৬ : ৯।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। অনুপাত একটি ……………….
২। অনুপাতের কোন ………………নেই।
৩। a : b, b : c এর মিশ্র অনুপাত কত?
(ক) aa:b²
(খ) ab : bc
(গ) a : c
(ঘ) ab:c²
৩। কোনো সরল অনুপাত এবং অনুপাতটির ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত?
(ক) গুরু অনুপাত
(খ) সমতুল অনুপাত
(গ) একক অনুপাত
(ঘ) লঘু অনুপাত।
৪। ৫ঃ৭ এর ব্যস্ত অনুপাত এবং ২ঃ৩ এর মিশ্র অনুপাত কত?
(ক) ১৪ঃ১৫
(খ) ১০ঃ২১
(গ) ৫ঃ৩
(ঘ) ৭ঃ২
৫। সরল অনুপাতে ১ম রাশিকে ——–বলে।
৬। ৫ঃ৭ এর ব্যস্ত অনুপাত এবং ২ঃ৩ এর মিশ্র অনুপাত কত?
(ক) ১৪ঃ১৫
(খ) ১০ঃ২১
(গ) ৫ঃ৩
(ঘ) ৭ঃ২
৭। একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রী সংখ্যা যথাক্রমে ৫০ জন ও ৪০ জন। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত-
(ক) ৪:৫
(খ) ৫:৪
(গ) ৩:২
(ঘ) ৪:৩
৮। নিচের কোনটি সমতুল অনুপাত?
(ক) ২:৫,৫:১০
(খ) ৩:৯,১:৩
(গ) ৪:১০,৫:১০
(ঘ) ৭:৮,৮:১০
৯। নিচের কোনটি সমতুল অনুপাত?
(ক) ২:৫,৪:১০
(খ) ৩:৯,৫:৩
(গ) ৪:১০,৫:১০
(ঘ) ৭:৮,৮:১০
Class six math chapter 2.1 solution
১০। ৫:২৫ এর সরলমান কত?
(ক) ২:১
(খ) ১:৫
(গ) ৫:১
(ঘ) ১:২
১১। ৩:৫ কোন ধরনের অনুপাত?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
১২। ৮:৫ কোন ধরনের অনুপাত?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
১৩। ৩:৩ কোন ধরনের অনুপাত?
ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
১৪। নিচের কোনটি গুরু অনুপাত?
(ক) ২:৩
(খ) ৩:২
(গ) ১:২
(ঘ) ২:৪
১৫। নিচের কোনটি লঘু অনুপাত?
(ক) ২:৩
(খ) ৩:২
(গ) ১:২
(ঘ) ২:৪
১৬। নিচের কোনটি একক অনুপাত?
(ক) ২:৩
(খ) ৩:২
(গ) ১:১
(ঘ) ২:৪
১৭। ৩:৪ ও ৪:৫ এর মিশ্র অনুপাত কোনটি?
(ক) ১৫:১৬
(খ) ২০:১৫
(গ) ১২:২০
(ঘ) ১৬:১৫
১৮। ৫:৭ ও ৪:৯,৩:২ এর মিশ্র অনুপাত কোনটি?
(ক)৩০:২০
(খ)১০:২১
(গ)৬০:৩
(ঘ)১৬:১৫
১৯। দুটি রাশির অনুপাত ৬:১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
(ক) ৫৪
(খ) ৪২
(গ) ৪৮
(ঘ) ৫৬
২০। দুটি রাশির অনুপাত ৭:৫। পূর্বরাশি ৪৯ হলে উত্তর রাশি কত?
(ক) ৩০
(খ) ৩৫
(গ) ৪৮
(ঘ) ৫৬
২১। অনুপাতে দুটি রাশি থাকলে তাকে কি অনুপাত বলে?
(ক) লঘু
(খ) গুরু
(গ)একক
(ঘ) সরল
২২। কোন সরল অনুপাতে পূর্বরাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে কি অনুপাত বলে?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
২৩। কোন সরল অনুপাতে পূর্বরাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে কি অনুপাত বলে?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
২৪। কোন সরল অনুপাতে পূর্বরাশি ও উত্তর রাশি সমান হলে তাকে কি অনুপাত বলে?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
২৫। সরল অনুপাতে রাশিদ্বয় স্থান বিনিময় করলে যে অনুপাত পাওয়া যায় তাকে কি অনুপাত বলে?
(ক) ব্যস্ত
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
২৬। একাধিক সরল অনুপাত মিলে কি অনুপাত পাওয়া যায়?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
২৭। অনুপাতের মান ১ অপেক্ষা ছোট হলে তাকে কি অনুপাত বলে?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
২৮। অনুপাতের মান ১ অপেক্ষা বড় হলে তাকে কি অনুপাত বলে?
(ক)লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
২৯। অনুপাতের মান ১ এর সমান হলে তাকে কি অনুপাত বলে?
(ক) লঘু
(খ) গুরু
(গ) একক
(ঘ) মিশ্র
৩০। অনুপাতের রাশিদ্বয়ের সমষ্ঠি দ্বারা তাদেরকে কি করলে প্রত্যেকের অংশ বের করা যায়?
(ক)যোগ
(খ) বিয়োগ
(গ) গুণ
(ঘ) ভাগ
৩১। a:b, b:c ও c:a এর মিশ্র অনুপাত কত?
৩২। b:a কে a:b এর কি বলা হয়?
৩৩। দুটি রাশির অনুপাত ৭ঃ৩ । পুত্রের বয়স ২৪ বছর হলে পিতার বয়স কত?
৩৪। কোন একটি পথ করিম ৭ ঘন্টায় এবং রহিম ৫ ঘন্টায় যেতে পারে। করিম ও রহিমের গতিবেগের অনুপাত কত?
৩৫। অনুপাত হচ্ছে দুটো সমজাতীয় রাশির —————
উত্তরমালা
১. ভগ্নাংশ
২. একক
৩. (গ)
৪. (ক)
৫. পূর্বরাশি
৬. (ক)
৭. (খ)
৮. (খ)
৯. (ক)
১০. (খ)
১১. (ক)
১২. (খ)
১৩. (গ)
১৪. (খ)
১৫. (গ)
১৬. (গ)
১৭. (গ)
১৮. (খ)
১৯. (ক)
২০. (খ)
২১. (ঘ)
২২. (ক)
২৩. (খ)
২৪. (গ)
২৫. (ক)
২৬. (ঘ)
২৭. (ক)
২৮. (খ)
২৯. (গ)
৩০. (ঘ)
৩১. ১:১
৩২. ব্যস্ত অনুপাত
৩৩. ৫৬ বছর
৩৪. ৫:৭
৩৫. তুলনা